স্বরচিত কবিতা : " কঠিন পরিস্থিতি "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240630_135316_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমরা অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। আমি মনে করি সবার জীবনেই বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আবার সবাই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে এবং স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পছন্দ করে। কিন্তু কারো কারো জীবনটা স্বপ্ন দেখতে দেখতে চলে যায়, আবার কেউ কেউ অনেক মজা করে দিন কাটায়। আবার কারো কারো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তবে সেই কঠিন পরিস্থিতি সামলে যদি সুন্দর কোন মুহূর্ত আছে তাহলেই ভালো লাগে। আর আমি মনে করি এটা আমাদের জন্য অন্তত অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সবার জীবনে এরকম সমস্যা এসে থাকে। আবার দেখা যায় অনেক সময় দুঃস্বপ্নে জীবন কাটে। তবে আজকের কবিতায় বিভিন্ন বিষয়গুলো নিয়ে লেখার চেষ্টা করলাম। সকল সমস্যার সমাধান করে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে আমাদের। তাহলে কঠিন পরিস্থিতি শিথিল হবে।

" কঠিন পরিস্থিতি "

তোমার অপেক্ষায় মন হয় উতলা,
চারিদিকে যেন জমে গেছে শ্যাওলা।
এ যেন এক কঠিন পরিস্থিতি,
পড়েছি আমি পারছি না প্রীতি।

স্বপ্ন যেন দু চোখের কোনে,
তোমাকে চাই শুধু এই মনে।
নিরব আমি, নিষ্ঠুর এই পৃথিবী,
শুনছো না কেন আমার আকুতি।

হৃদয়ের মাঝে কত শত স্মৃতি,
আকড়ে ধরে বেঁচে আছি আমি।
তবুও পাইনা তোমার দেখা
স্মৃতিটুকুই যেন শেষ ভরসা।

ভেতরে আমার লড়াই চলে,
ভালোবাসার স্মৃতি এগিয়ে নিতে বলে।
নিশ্চুপে নিভৃতে থাকি আমি
কঠিন পরিস্থিতিতে ফেলেছ তুমি।

চোখ বন্ধ করলেই দুঃস্বপ্ন ভাসে,
চোখ খুলেই যেন চিন্তায় পড়ে যায়।
কখনো কি আসবে না জীবনে সুদিন
তোমাকে নিয়ে কাটাবো সুন্দর দিন।

কত সৎ স্বপ্ন হারিয়ে যায়,
হারিয়ে যায় কত আশা।
এই স্বপ্নগুলোকে সত্যি করার আশায়,
বেঁচে আছি এখনো সুন্দর আশায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ঠিক আপু মনের অনুভূতি দিয়ে না লেখলে কবিতা জমে উঠে না। আজ আপনার কঠিন পরিস্থিতি কবিতাটি অনেক সুন্দর করে লিখেছেন।সত্যি আপু আমরা প্রতিটি দিন ও প্রতিটা সময় অনেক কঠিন পরিস্থিতি মধ্য দিয়ে পার করে যাচ্ছি। আপনার কবিতার প্রতিটি লাইনের কথা গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন।

 2 years ago 

চেষ্টা করলাম আপু কঠিন পরিস্থিতিকে নিয়ে পুরো কবিতা লেখার জন্য।

 2 years ago 

আপনি সত্যি বলেছেন আপু কবিতা লিখতে গেলে অনেক সময় ও অনুভূতির প্রয়োজন হয়। আপনার স্বরচিত কঠিন পরিস্থিতি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। আমাদের সবাইকে এই জীবনে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়। তবে এই কঠিন পরিস্থিতি যে সবসময় আমাদের জীবনে থাকে এমনটা নয় এরপরেই সুখের দেখা পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে কঠিন পরিস্থিতি তো জীবনে আসবেই। আর এটা আমাদেরকে পার করতে হবে ধৈর্য ধরে।

 2 years ago 

কঠিন পরিস্থিতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতা আমার অনেক ভালো লাগে, আজকের কবিতাটি অসাধারণ ছিল।

 2 years ago 

আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটা শুনেই তো খুশি হলাম।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে স্বরচিত কবিতা পোস্ট করেছেন কবিতার নাম দিয়েছেন কঠিন পরিস্থিতি। কবিতাটি বেশ শিক্ষানীয় ছিল ভাই প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের অসম্ভব মিল রয়েছে। শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের জীবন যেহেতু আছে কঠিন পরিস্থিতি অবশ্যই থাকবে। তাই এটাকেই মেনে নিতে হবে আমাদের।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা গুলো মাঝেমধ্যেই পড়া হয় বেশ দারুন লেখেন আপনি। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন ছন্দ সাজিয়ে লিখেছেন। প্রায় প্রত্যেকটা মানুষের জীবনেই মাঝে মধ্যে এরকম কঠিন পরিস্থিতি আসে। বেশ ভালো লাগলো কবিতাটা পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ অনেক সময় কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে। ওই সময় ভেঙ্গে পড়লে চলবে না। আসক্ত হয়ে এগিয়ে যেতে হবে।

 2 years ago 

সুন্দর কবিতা লিখলেন আপু আপনি। আপনি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের উপহার দিয়েছেন। আজকে কবিতা লিখলেন কঠিন পরিস্থিতি নিয়ে। জীবনটা এমনই কখনো সহজ হয় কখনো কঠিন হয়। কখনো আনন্দ থাকে কখনো বেদনা থাকে সব মিলিয়ে আমাদের জীবন। সেই বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনি সুন্দর কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে জীবন যেমন সহজ তেমনি কঠিন। কঠিন জীবন হলেও এটাকে আমাদেরকে সহজ করে নিতে হবে।

 2 years ago 

বাহ আপু আজকে আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন।কঠিন পরিস্থিতি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কঠিন পরিস্থিতিতে যখন মানুষ পড়ে তখন বুঝে জীবনটা কি। আর ওই মুহূর্তে মানুষ যদি সঠিক পথ পায় তাহলে উন্নতি করতে পারে। তবে আপনি মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষা অসাধারণ। এই ধরনের কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগে। সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতার সবগুলো লাইনের মাধ্যমে চেষ্টা করলাম পুরো বিষয়টা তুলে ধরার জন্য। সম্পূর্ণ কবিতা পড়ে সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

কত সৎ স্বপ্ন হারিয়ে যায়,
হারিয়ে যায় কত আশা।

ঠিক বলেছেন আপু কত স্বপ্ন হারিয়ে যায় কত আশা হারিয়ে যায়। কিন্তু তারপরও আমাদের বেঁচে থাকা সেই স্বপ্নগুলো পূরণের লক্ষ‍্যে কাজ করে যাওয়া। বেশ দারুণ ছিল আপনার পোস্ট টা আপু। কবিতা টা বেশ ভালো লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আসলে আমরা যখন কঠিন বাস্তবতার সামনে আসি তখন অনেকে রয়েছে হাল ছেড়ে দেয়। তবে এটা করা উচিত হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38