তুর্কী সিরিজ রিভিউ : " জান্নাত " ( পর্ব ৩)

in আমার বাংলা ব্লগ3 years ago

✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে তুর্কী সিরিজ জান্নাতের পর্ব তিন এর রিভিউ শেয়ার করব। আসলে এটি বাংলা ডাবিং বের হয়েছে। এই সিরিজটা দেখতে আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গত পর্বে আমরা দেখেছিলাম, মেলিসা অফিসে গিয়ে নিজের আলাদা রুম চাইছিল। আর জান্নাত নিজের কাজ করার জন্য একটা কম্পিউটার চাইছিল।

IMG_20230330_004553.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

সিরিজটির সম্পর্কে কিছু তথ্য :-

সিরিজটির নাম" জান্নাত "
পর্ব
পরিচালনাসাদুল্লাহ জেলেন
বাংলা ডাবিং পরিচালনাদীপক সুমন
লাইন প্রডিউসারমাহাবুব মারুফ
নির্বাহী প্রযোজকমুসফিকুর রহমান মন্জু।
অভিনয়েআলমিলা আদা ( জান্নাত), বার্ক আমান (সেলিম), জেহরা ইলমা (মেলিসা), এসরা রোনাবার (আরজু), গুলার ওকতআন (বিলকিস), চিচেক আজার (শারমিন), হাকিম করমুকচু (মাহির), শেরচান গুলায়রিয়ুজ (মেহেদী), ইউসুফ আকগুন (ফারহান), এব্রু দেস্তান (শবনম), আলি ইপিন (রেজা), সুয়েদা চিল (রুনা)।
স্টুডিও ডিরেক্টরশুভ্রা, শম্পা, মারুফ, সঞ্জয়, এলিন।
ভিডিও এডিটররাকিব হাসান এনি
টাইটেল ও প্রমোঅনুপ কুমার বিশ্বাস।
প্রধান উপদেষ্টানওয়াজাদ আলি খান
মূল ভাষাতুর্কী

মূল কাহিনী

IMG_20230401_202415.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

তখন সেলিম বলল কাজের শুরুতেই কফি দিয়ে শুরু করা যাক। তখন সেলিম জান্নাত কে নিজের জন্য কফি তৈরি করে আনার কথা বলল। জান্নাত একেবারে অবাক হয়ে গেল যে একজন আর্কিটেক্ট হয়ে তাকে কফি আনতে বলছে। অন্যদিকে সেলিমের বাবার সাথে মেলিসার মা একসাথে গাড়ি করে অফিসে আসলো। মেলিসার মা অফিসে আসার সাথে সাথে মেলিসা নিজের আলাদা রুমের কথাটা বলে ফেলল। তখন মিলি শর্মা ওকে বোঝালো যে আসলে মায়ের রুমটাও মেলিসার। এখন শুধুমাত্র কাজ শেখার জন্য দিয়েছে। অন্যদিকে যেন জান্নাত সেলিমের জন্য কফি তৈরি করে নিয়ে গেল কিন্তু সেলিমের সেটা পছন্দ হলো না। আবারো জান্নাত কে কফি তৈরি করতে বলল। এই কথা শুনে জান্নাত একেবারে রেগে গিয়েছে।আর আবারো কফি তৈরি করতে গেল। যখন দ্বিতীয়বার কফি নিয়ে আসলো সেলিমের সাথে মেলিসার কাকা কথা বলছিল। আর তখনই ওনার জন্য কফি নিয়ে আসার কথা বলল না তাকিয়ে। তখন একজন আর্কিটেক্ট হিসেবে সেলিম জান্নাতের সাথে পরিচয় করিয়ে দিল।

IMG_20230401_204353.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

অন্যদিকে মেলিসার মা জান্নাতকে নিজের রুমে ডেকে পাঠালো। তখন মেলিসা জানতে চাইলো জান্নাত কি আলাদা করে কেন ডাকল। জান্নাত যাওয়ার পরে মিলি শর্মা জান্নাতকে এডভান্স টাকা নিতে বলল যেন ভালো জামা কাপড় পড়ে অফিসে আসে। তখনই জান্নাত বলল ভেবেছিলাম সাইটে যাব এই জন্য এরকম ড্রেস পড়ে এসেছি। এইসব বলতে বলতে সেলিম আসলো আর বলল আপনার কথা শেষ হলে, মেলিসা আর জান্নাত কে নিয়ে ও কনস্ট্রাকশন সাইটে যাবে। প্রথম দিন বলে বেলি স্যার মা একটু কথা বলছিল। কনস্ট্রাকশন সাইটে গিয়ে মেলিসা একেবারে হাই হিল পড়ে গিয়েছিল। পড়তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। অন্যদিকে জান্নাত একেবারে ক্যাটস পড়ে অনেক কমফোর্টেবল ভাবে হাঁটছিল। তখন জান্নাত আর সেলিম দুইজনেই হাসাহাসি করছিল।

IMG_20230401_204431.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এই সবকিছু দেখে মেলিসার একেবারে রেগে মেগে চলে গেল। তখন আবারো ওরা অফিসে ফিরে আসলো। আর মেলিসার কাকা মেলিসা সেলিম এবং জান্নাতসহ একটা কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করছিল। ওদের কাছ থেকে আইডিয়া জানতে চাইলে জান্নাত একটা আইডিয়ার কথা বলে। তখন জান্নাত ওই বিল্ডিংটার ছবি তুলে নেয় যাতে নতুন কোন আইডিয়া তৈরি করতে পারে। এসব বলে সেলিম চলে গেল। আর জামাতের দাদি ওর জন্য অফিসে আসলো। অফিসে জান্নাতে মেলিসার থেকে বিদায় নিয়ে নিজের দাদির কাছে চলে গেল। আসলে জান্নাত আর ওর দাদি একসাথে বাইরে ডিনার করবে এই জন্য। ঠিক তখনই মেলিসার মা অফিসের কয়েকজনের সাথে কথা বলছিল। জান্নাত ওর দাদিকে অফিস দেখানোর কথা বলে আর মেলিসার মায়ের কথা বলে।

IMG_20230401_204507.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

কিন্তু জান্নাতের দাদি মেলিসার মায়ের পুরোটা দেখতে পাইনি। আসলে দেখলে তো উনি চিনে ফেলতেন যে আসলে উনি জান্নাতের মা। জান্নাত আর তার দাদি মিলে ডিনার করতে চলে গেলেন। আর তারা গল্প করতে করতে ডিনার করল। অন্যদিকে সেলিম মিলিসাদের বাড়িতে গিয়ে ওকে অনেক বেশি বকাজকা করল। জান্নাত প্রথম দিন অনেক ভালো কাজ করেছে কিন্তু মেলিসা শুধুমাত্র মোবাইল নিয়েছিল এই জন্য। তখন সেলিম চলে যাওয়ার পর মেলিসার অনেক বেশি রেগেমেগে জিনিসপত্র ভাঙচুর শুরু করল। আর মিলিসার মা এসে ওকে বোঝাতে শুরু করলো যে সেলিম আসলে ভালোর জন্যই বলছিল। জান্নাত আর ওর দাদি যখন ডিনার করছিল তখন ওর প্রতিবেশী রুনা ফোন করে বলে বাড়িওয়ালার টাকার জন্য এসেছে। জান্নাত চিন্তা করবে বলে ওর দাদি আসলে ওকে কিছুই জানায়নি।

ব্যক্তিগত মতামত

এ পর্বে দেখতে পেলাম যে জান্নাতের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ। আর মেলিসার কাজের প্রতি কোন আগ্রহ নেই বললেই চলে। কিন্তু তারপরেও বসের মেয়ে বলে আলাদা রুম চাইছিল। কিন্তু ওকে বসের মেয়ে হলেও আলাদা রুম দেওয়া হয়নি। এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অন্যদিকে আবার মিলিসার মা জান্নাতের কথা ভেবে এডভান্স টাকা দিতে বলেছে এই বিষয়টাও অনেক বেশি ভালো লেগেছে। কনস্ট্রাকশন সাইটে গিয়ে জান্নাত অনেক কিছুই শিখেছে এমনকি কমপর্টেবল ভাবে হাঁটছিল। কিন্তু মেলিসা কিছুই করতে পারল না অন্যদিকে হাইহিল করে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু আর একটা বিষয় দেখতে পেলাম জান্নাত কাজের জন্য অনেক ভালো আইডিয়া দিচ্ছিল। আরেকটা বিষয় হচ্ছে জান্নাতের দাদীর সাথে জান্নাতের মায়ের দেখা হতে হতে হলো না। এই বিষয়টাতে অনেক আকর্ষণীয়তা রয়েছে। এই পর্ব টা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। এই সিরিজের মধ্যে প্রতিনিয়ত যেন রহস্য বের হচ্ছে।

ব্যক্তিগত রেটিং

৯/১০

সিরিজটির ট্রেইলার ভিডিও লিংক

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

banner-abb23.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

তুর্কি সিরিজ গুলো অনেক ভালো লাগে দেখতে।আগে কয়েকটি দেখা হয়েছিল।আপনার করা জান্নাত সিরিজটির রিভিউ পড়ে অনেক ভালো লাগলো আপু।সময় করে দেখে নিব।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই সময় করে দেখে নিয়েন।

 3 years ago 

তুর্কী সিরিজ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই সিরিজ গুলো কাহিনি আমার বেশি ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি তুর্কী সিরিজ : " জান্নাত রিভিউ করেছেন দেখে ভালো লাগলো। এই সিরিজ দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এমন রহস্যময় নাটক দেখতে আমার কাছে ভালো লাগে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সুন্দর একটি তুর্কী সিরিজ রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

পরের পর্ব দেওয়ার চেষ্টা করব।

 3 years ago 

আপু এর আগেও আমি জান্নাত নাটকটির রিভিউ পড়েছিলাম। আজ আবার আপনার করা আরও একটি পর্বের রিভিউ পড়লাম। আসলে সত্য বলতে কি তুর্কি সিরিজ গুলো কিন্তু বেশ সুন্দর হয়। আর এই সিরিজ গুলোতে অনেক শিক্ষনীয় বিষয থাকে। যেগুলো হতে আমরা অনেক কিছু শিখতে পারি। যাই হোক আজকের পর্বের রিভিউ বেশ ভাল হয়েছে। পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ঠিক বলেছেন এই সিরিজের মধ্যেও অনেক শিক্ষা নিয়ে বিষয় হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37