আর্ট :- একটি রংধনুর উপরে গাছের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240208-WA0074.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রংধনুর উপরে গাছের পেইন্টিং করলাম।

আসলে আমি যখন পেইন্টিং করি তখন চিন্তা করি, কিভাবে করা যায়। পেইন্টিং করার সময় অনেক কিছু চিন্তা-ভাবনা করে পেইন্টিং করা লাগে। আমি এরকম অনেক পেইন্টিং দেখেছি যেগুলো রংধনুর কালার করে তারপর বিভিন্ন ডিজাইন করা হয়। তার জন্য আমিও ভাবলাম এইরকম একটা পেইন্টিং করবো। কারণ রংধনুর কালার টা দেখতে খুবই সুন্দর। আমি অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যদি একটা গাছের ডাল আঁকি তাহলে নিশ্চয়ই দেখতে ভালো লাগবে। সত্যি বলতে এই পেইন্টিংটা করার পর দেখতে কিন্তু অসাধারণ লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240208-WA0064.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240201-WA0001.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড চারপাশে ডিজাইন করে কেটে নিলাম। এরপর আমি কয়েকটা কালার দিয়ে এর মধ্যে রং করা শুরু করি।

IMG-20240208-WA0065.jpg

ধাপ - ২ :

এরপর আমি পুরোটার মধ্যে রেনবো কালার গুলো দিয়ে রং করে ফিনিশিং করে নিলাম।

IMG-20240208-WA0066.jpg

ধাপ - ৩ :

এরপর আমি কালো রং দিয়ে একটা গাছের ডাল আঁকা শুরু করি।

IMG-20240208-WA0067.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি এক পাশ থেকে একটু একটু করে একটা বড় গাছের ডালের কিছুটা অংশ এঁকে নিলাম।

IMG-20240208-WA0068.jpg

ধাপ - ৫ :

এরপরে সম্পূর্ণ গাছের ডালের অংশে এঁকে নিলাম। এরপর সাদা রং দিয়ে গাছের ডাল কে একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20240208-WA0069.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি কালো রং দিয়ে গাছের ডালের মধ্যে ছোট ছোট কয়েকটা পাতা আঁকা শুরু করি।

IMG-20240208-WA0070.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি একটু একটু করে পুরোটার মধ্যে অনেকগুলো পাতা এঁকে নিলাম।

IMG-20240208-WA0071.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240208-WA0074.jpg

IMG-20240208-WA0064.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

বাহ,অসাধারন রংধনুর উপরে গাছের পেইন্টিং হয়েছে। আবার ব্যাকগ্রাউন্ডটাও দারুন হয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে কালার কম্বিনেকশটা। পাঁচ কালারের রংধনুর উপরে ব্লাক কালারটা দারুন ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

পেইন্টিং এর কালার কম্বিনেশন টা সব থেকে বেশি ভালো লেগেছে আপনার কাছে এটা শুনেই ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সৃজনশীল চিন্তা নিয়ে আপনি কিন্তু আমাদের মাঝে বেশ দারুন দারুন পেইন্টিং শেয়ার করে যাচ্ছেন। আর আজকের পেইন্টিংটিও বেশ দারুন হয়েছে। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে আামাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এমন ক্রেয়েটিভিটি দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর করে পেইন্টিং করার জন্য।

 2 years ago 

তুমি আজকে অনেক সুন্দর একটা চিন্তাভাবনা থেকে এই পেইন্টিং করেছ, যেটা দেখেই তো আমি চোখ ফেরাতে পারছিলাম না। রংধনুর উপরে এই গাছের পেইন্টিংটা করার কারণে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। তুমি এত সুন্দর পেইন্টিং করো যে, তোমার করা পেইন্টিং যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। ভিন্ন ভিন্ন কালারের রংধনু আর তার উপরে কালো কালার দিয়ে অঙ্কন করা এই গাছ। সত্যি তোমার এই পেইন্টিং এর প্রশংসা কিভাবে করব আমি এটাই বুঝতে পারতেছি না। প্রশংসা করার ভাষা যেন হারিয়ে ফেলেছি।

 2 years ago 

রংধনুর উপরে গাছের পেইন্টিং করার কারণে সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। প্রশংসা মূলক মন্তব্যটা তোমার কাছ থেকে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

ওয়াও আপু কি বলবো। আপনাদের প্রতিভার কথা আমি তো দেখে ফিদা হয়ে যাচ্ছি। আপনি আজ চিন্তা করে অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরলেন। আসলে যারা ভালো আর্টিস্ট তারা প্রতিটা পেইন্টিং করার সময় অনেক কিছু চিন্তা-ভাবনা করে পেইন্টিং করে থাকে। আপনার পেইন্টিংটি দেখে বুঝা যাচ্ছে যে,আপনি একজন ভালো আর্টিস্ট।ধন্যবাদ আপু। রংধনুর উপরে সুন্দর করে গাছের পেইন্টিং করে আমাদের মাঝে সুন্দর করে প্রেজেন্টটেশন করার জন্য ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ইউনিক কিছু চিন্তা ভাবনা থেকে পেইনটিং করার জন্য।

 2 years ago 

যেকোনো কিছু তৈরি করার আগে যদি চিন্তাভাবনা করা যায় তাহলে সে জিনিসটা ভালো হয়। আপনি কোন কিছু তৈরি করার আগে যে চিন্তা ভাবনা করেন এর জন্য আপনার প্রতিটা চিত্র অংকন গুলো খুবই সুন্দর হয়। আজকে রংধন এর উপরে গাছের পেইন্টিং অসাধারণ এঁকেছেন আপনি। দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এত চমৎকার করে একে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পেইন্টিং দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হয়েছি।

 2 years ago 

পেইন্টিং এর মাধ্যমে একজন ব্যক্তির সৃজনশীলতার প্রমান পাওয়া যায়। আপনি সেই প্রমান প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন আপনার কাজের মাধ্যমে। বেশ সুন্দর হয়েছে আপনার আজকের পেইন্টিংটি। বেশ কালাফুল। আমার কাছে বেশ ভাল লেগেছে পেইন্টিংটি। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে পাব আশাকরি। ধন্যবাদ আপু। পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি বিভিন্ন কাজের মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ করার। আর পেইন্টিং তো ভালোই লাগে তাই করার চেষ্টা করি।

 2 years ago 

পুরাই মাইন্ডব্লোয়িং আপু! রঙধনুর মাঝে গাছের শেপে পেইন্টিং। দেখতেও চমৎকার লাগছে। আপনার কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে 🌼

 2 years ago 

আমার কাজ আপনার কাছে খুবই ভালো লাগে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39