জেনারেল রাইটিং:- "কখনও কখনও আপনি নিজেকে পরিষ্কারভাবে দেখতে পারবেন না......

in আমার বাংলা ব্লগ3 years ago

20231220_225321_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আসলে এই বিষয়টা কিছুটা আমাদের বাস্তবে জীবনের সাথে মিলিত রয়েছে। আশা করি পোস্টটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আমরা অনেক সময় নিজেকে পরিষ্কার মনে করি। এবং কি এই পরিষ্কার দ্বারা শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন না, একজন ভালো মানুষ ও বুঝায়। আর আমরা যদি নিজেকে পরিষ্কার মনে করি, তাহলে এটা আমাদের চোখের ধরা পড়বে না। অন্য কেউ যদি আমাদেরকে পরিষ্কার বলে এবং অন্যের চোখে দেখতে পারলেই, আমরা নিজেকে পরিষ্কার মনে করবো। আর এই জন্য নিজের চোখে নয়, অন্যের চোখে আমাদেরকে দেখতে হবে। তবেই তো আমরা কি রকম এটা আমরা বুঝতে পারবো। আমরা কিন্তু নিজেরা নিজেকে পরিষ্কার দেখতে পারবো না। অন্যের চোখেই দেখতে হবে আমাদেরকে।

ধরুন একজন ব্যক্তি নিজেকে খুবই ভালো মনে করে। সে মনে করে সে যত কিছুই করে না কেন সবকিছুই ভালো। অর্থাৎ সে একেবারেই পরিষ্কার। কিন্তু সে এটা বুঝে না, কখনো কখনো নিজেকে পরিষ্কার দেখতে পাবো না আমরা। যতক্ষণ না আমরা অন্যের চোখে নিজেকে দেখতে পাই। আর অন্যের চোখে নিজেকে দেখলে যে ফলটা হবে আমরা সেই রকমই। আর ঐ লোকটা মনে করে নিজেই সবকিছু। কিন্তু সেটা বোঝার চেষ্টা করে না, তার চোখে তো আর তার দোষ ধরা পড়তেছে না। আর এই জন্য কখনো কখনো নিজের না, অন্যের চোখে দেখা উচিত নিজেকে।

আর অন্যদিকে ধরুন, অন্য একজন ব্যক্তি কখনো কখনো অন্যের চোখে নিজেকে দেখার চেষ্টা করে। সে অন্যের চোখে বুঝতে চায় সে আসলে কি রকম। আর এর ফলে সে ভালোই করে। ভালো কিছু করলে সে ভালোটা দেখতে পায়। আবার খারাপ কিছু করলে খারাপ দেখতে পায়। আমরা কখনো নিজেকে সম্পূর্ণ দেখতে পারবো না। আমরা কিন্তু আমাদের পুরো শরীরটাকে সম্পূর্ণ অর্থাৎ পরিষ্কারভাবে দেখতে পারবো না। আর অন্য একজন মানুষ দেখতে পারবে। সে বুঝতে পারবে আসলে আমরা কি রকম। পরিষ্কার কথাটার মানে হচ্ছে ভালো কিছু এবং স্পষ্ট দেখা।

আর সব মানুষেরই এই বিষয়টা বুঝা দরকার। সে নিজেকে কখনোই স্পষ্ট দেখতে পারবে না অন্যের চোখেই দেখতে পারবে। এটা আমরা সবাই জানি নিজের দোষ নিজের চোখে কখনো ধরা পড়ে না। আর অন্য কেউ আমাদের দোষ দেখলেই বুঝতে পারে এটা ভালো নাকি মন্দ। তাই অন্যের চোখে নিজেকে দেখতে হবে। তবে সব সময় না কখনো কখনো। কারণ সব সময় তো আর একই রকম হয় না মানুষ। আমি সব সময় এই কথাটা মনে করি। এমনকি এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করি। কখনো কখনো নিজেকে পরিষ্কার ভাবে দেখতে আমি না পারলেও, অন্যের চোখে অবশ্যই দেখতে পারবো।

যতক্ষণ না আমি অন্যের চোখে নিজেকে দেখতে পাই ততক্ষণ আমি বুঝবো না আমি আসলে এরকম করতেছি। এবং ভালো নাকি মন্দ এটাও বুঝবো অন্যের চোখে দেখে। এজন্য আমি বলব, অন্যের চোখ দিয়ে দেখতে হবে আমাদের ও নিজের চোখ দিয়ে না। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ পোস্ট ভালোভাবে পড়বেন। এবং কেমন হয়েছে এটা অবশ্যই বলবেন। পরবর্তীতে ভিন্নরকম একটা টপিক নিয়ে পুরোটা লেখার চেষ্টা করব আমি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে আমরা নিজেকে সবথেকে ভালো এবং পরিষ্কার মানুষ মনে করি। কিন্তু ভেবে দেখিনা মানুষ আমাকে কি মনে করে এবং কতটুকু ভালো মানুষ ভাবে। যাইহোক নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করতে হবে‌। আমাদের সত্যিই নিজেকে অন্যের দৃষ্টিতে দেখতে হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করতে হবে আমাদের।

 3 years ago 

এটাই বাস্তবতা আপু। পরিষ্কার বলতে একটা ভালো মানুষ ও বোঝায়। আপনি খুব সুন্দর আলোচনা করেছেন এবং সবসময় আমরা নিজের দোষ দেখতে পাই না। ঠিক কথা বলেছেন অন্যজন যখন আমাদের পরিষ্কার বলে তখনই আমাদের চোখে সেটা পরিষ্কার লাগে।হুম আপু আমরা কখনোই নিজেকে দেখতে পারবোনা, অন্যের চোখের মাধ্যমে আমরা দেখতে পারবো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন এটাই হচ্ছে বাস্তবতা।

 3 years ago 

খুব সুন্দর একটা টপিক শেয়ার করেছেন আপু। আমাদের সমাজে অনেকেই আছে এমন যে কি না নিজেকে সবসময় ভালো প্রমাণ করতে চাই অন্যের সামনে! ভালোর অভিনয় করে। সমাজের মানুষ যদি ভালো না বলে তাহলে সে আসলেই ভালো ছিল না।

 3 years ago 

আসলেই তারা কিন্তু অনেক ভালো অভিনয় করে। নিজেদের চোখে কখনো নিজেদের দোষ ধরা দেয় না।

 3 years ago 

নিজে যারে ভালো বলে ভালো সে লোকে যারে ভালো বলে ভালো সে হয়। আসলে আমাদের নিজেদের দোষ আমি ধরতে পারি না। আমাদের ভুলগুলো আমাদের কাছে ভুল বলে মনে হয় না। আসলে যে ভুল করে সে কখনো বুঝতে পারে না আমি ভুল করছি। খুবই বাস্তব একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন দেখে বেশ ভালো লাগলো। নিজেকে ভালো প্রমাণ করার দরকার নেই শুধু ভালো কাজ করে যেতে হবে।

 3 years ago 

হ্যাঁ যে ভুল করে কখনো সে ভুল বুঝতে পারে না। নিজেকে ভালো প্রমাণ করার পাশাপাশি ভালো কাজ করে যেতে হবে আমাদের।

 3 years ago 

জ্বি আপু একদম ঠিক কথা বলেছেন। ধধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39