আর্ট :- সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

1702466398089.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং করলাম।

এরকম পেইন্টিং গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করিনা। আমি যখন সময় পাই তখন পেইন্টিং করার জন্য বসে পড়ি। এরকম পেইন্টিং গুলো করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আমি কোন কিছু করার জন্য অনেক বেশি সময় নিয়ে করার চেষ্টা করি। এই ধরনের কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন পড়ে অনেক বেশি। আজকে আমি পেইন্টিং করার জন্য বসে ছিলাম। কোন কিছু করার জন্য বসলে কি করব এটাই ভেবে পাইনা। তাই মোবাইলের গ্যালারিতে চেক করছিলাম কিসের পেইন্টিং করা যায়। তখন হঠাৎ করে একটা ফটোগ্রাফি দেখেছিলাম মোবাইলের গ্যালারির মধ্যে, আর ওই দৃশ্যটা দেখে আমি ভাবলাম এরকম ভাবে একটা পেইন্টিং করবো।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1702466398123.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর কমলা কালার দিয়ে উপরের অংশ রং করে নিলাম এবং লাল কালার দিয়ে তার নিচের অংশ রং করে নিলাম।

CollageMaker_20231213165820113.jpg

ধাপ - ২ :

তারপরে হালকা একটু ভিন্ন কালার করে নিলাম কিছু অংশে।

CollageMaker_20231213165850154.jpg

ধাপ - ৩ :

এরপর তার নিজের অংশে কালো কালার দিয়ে ডিজাইন করে নিলাম।

CollageMaker_20231213165929955.jpg

ধাপ - ৪ :

এরপর হলুদ কালার দিয়ে সূর্য এঁকে নিলাম। এরপর সূর্যের মধ্যে লাল কালার দিয়ে কয়েকটা দাগ দিলাম।

CollageMaker_202312131704416.jpg

ধাপ - ৫ :

এরপর এক পাশে একটা উঁচু জায়গার মতো করে এঁকে নিলাম এবং সেখানে চিকন চিকন করে কয়েকটা গাছ আঁকতে লাগলাম।

CollageMaker_2023121317127516.jpg

ধাপ - ৬ :

এভাবে অনেক সুন্দর করে গাছ এঁকে এবং অন্য পাশে সবুজ কালার দিয়ে কিছু অংশ কালার করে নিলাম।

CollageMaker_2023121317219244.jpg

ধাপ - ৭ :

এরপর সেই জায়গাটার মধ্যে ছোট ছোট করে অনেকগুলো ফুল এঁকে দিলাম।

CollageMaker_202312131733861.jpg

ধাপ - ৮ :

এরপর মাঝখানের অংশে যে সাদা জায়গাটা রয়েছে তারমধ্যে কালার করে নিলাম। এরপর ছোট করে একটা নৌকা এঁকে দিলাম। তারপরে নৌকার মধ্যে রয়েছে এরকম করে মানুষের চিত্র এঁকে নিলাম। এভাবেই আমি আমার পুরো পেইন্টিং শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

CollageMaker_2023121317414567.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1702466398123.jpg

1702466398106.jpg

1702466398062.jpg

1702466398089.jpg

1702466398138.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

কি দারুন এঁকেছেন আপু।ভীষণ সুন্দর লাগছে।নদীর পারে গাছের সারি ও চকচক করছে নদীর জল,আকাশে পাখিদের মেলা। নদীর জলে আবার সূর্যের কিরণ পড়েছে এবং সুর্যের আলোয় নদীর জল আরো চকচক করছে এসব দৃশ্য দেখতে চমৎকার লাগছে আপনার অঙ্কনে।দারুণ ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে খুব সুন্দর করে অঙ্কনের পদ্ধতি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছ থেকে এত প্রশংসা পেয়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু ভীষণ সুন্দর একটি আর্ট করেছেন। বিশেষ করে সাদা ফুল গুলো দেওয়াতে আরো বেশি ফুটে উঠেছে। দেখে চোখ ফেরাতে পারছিনা। আপু আপনার আট গুলা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকের টিও খুবই সুন্দর হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সূর্যাস্তের খুবই চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা সমুদ্রবর্তী এই চিত্রটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাখি উড়ে যাবার মুহূর্ত এবং সমুদ্রের পাশে ফুল দেবার কারণে এটা দেখতে খুবই ভালো লাগছে।

 3 years ago 

আসলে এই পেইন্টিংটা করার পর আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

অনেকদিন পর আপনার এই ধরনের পেইন্টিং দেখলাম । অসাধারণ হয়েছে প্রাকৃতিক দৃশ্যটি। ফুলগুলো দেখতে একদম বাস্তবের মনে হচ্ছে। নৌকাটা সূর্যটা এবং গাছগুলো আসলেই অসাধারণ।

 3 years ago 

ফুলগুলো আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং গুলো সব সময় দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। গাছের পেইন্টিং গুলো দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ধরনের দৃশ্যগুলোতে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনার থেকে মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

আপু, অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন। নারিকেল গাছ এবং পাখিগুলো দেখতে বেশি সুন্দর লাগছে।এছাড়া আপনি অঙ্কন করার ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনার সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং। আজকে আপনি খুব সুন্দর করে চমৎকার সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং করেছেন। তবে এ ধরনের পেইন্টিং করতে অনেক সময় লাগে। তবে এই পেইন্টিং গুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালই লাগে। তবে আপনি অনেক সুন্দর করে সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

সূর্যাস্তের পেইন্টিং করতে আমার কাছেও ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38