পেইন্টিং :- কালারফুল গাছের পেইন্টিং।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কালারফুল গাছের পেইন্টিং করলাম।

আজকের এই পেইন্টিংটা করার আগে আমি চিন্তা করলাম যে একটি কালারফুল গাছের পেইন্টিং করবো। গাছে যদি বিভিন্ন ধরনের পাতা থাকে তাহলে দেখতে কেমন লাগবে। আসলে সাধারণত গাছের সবুজ কালারের পাতা থাকে। কিন্তু আমি আজকে সবুজ কালার ব্যবহার না করে সবগুলো পাতা বিভিন্ন কালারের দেওয়ার চেষ্টা করেছি। কালারফুল গাছটা তারপর দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। গাছটাকে বিভিন্ন কালার দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি কিন্তু সবসময় কালারফুল পেইন্টিং বেশি পছন্দ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1688638915839.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20230619_152708.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি কালো রং দিয়ে একটা গাছ আঁকা শুরু করি।

1689178508342.jpg

ধাপ - ২ :

আমি একটা গাছের ডালপালা এঁকে নিলাম। গাছের সাথে আর একটি ছোট্ট গাছ এঁকে নিলাম।

1689178539951.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি লাল রঙ দিয়ে গাছের পাশে একটি সূর্যের মতো করে এঁকে নিলাম। তার সাথে কয়েকটা লাল রঙের পাতা দিয়ে দিলাম।

1689178566791.jpg

ধাপ - ৪ :

এরপর আমি হলুদ রং দিয়ে কয়েকটা গাছে পাতায় এঁকে দিলাম। আর সূর্যের মতো করে নিচের অংশে ডিজাইন করে নিলাম।

1689178666604.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি আকাশী কালার দিয়ে কতগুলো পাতা এঁকে নিলাম। তার সাথে নিচের অংশে ডিজাইন করে নিয়েছি।

IMG_20230706_143122.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি গোলাপি কালার দিয়ে আরো কতগুলো পাতা ডিজাইন করে নিলাম।

IMG_20230706_143523.jpg

ধাপ - ৭ :

এরপর আমি নেভি ব্লু কালার দিয়ে কতগুলো পাতা এঁকে নিলাম। এভাবে আমি গাছের সবগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_20230706_144413.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1688638900270.jpg

1688638915839.jpg

1688638904899.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

যদি কালার কম্বিনেশন ঠিক রেখে চিত্র প্রস্তুত করা হয় তাহলে দেখতে অসাধারণ হবে।
আপনি প্রতিনিয়তই দারুন দারুন চিত্র প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেন আজকের চিত্রটি অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে আমার অনেক ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ আপু দারুন পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবুজ পাতার পরিবর্তে আপনি খুব সুন্দর ভাবে রঙিন পাতা দিয়েছেন। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। মনে হচ্ছে বাস্তবে এমন গাছ পাওয়া গেলে দেখতে খুব সুন্দর লাগতো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন বাস্তবে রঙিন পাতা বলে ভালই লাগতো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

বেশ কিছুদিন ধরেই আমি একটা বিষয়ের লক্ষ্য করছি আপু আপনি খুব চমৎকার চমৎকার কিছু পেন্টিং তৈরি করছেন। গত সপ্তাহে একটি পেইন্টিং তৈরি করেছিলেন, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ সপ্তাহে আপনি খুবই চমৎকার একটি কালারফুল গাছের পেইন্টিং তৈরি করেছেন। যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। কালারফুল গাছের পেইন্টিং তৈরির প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। তৈরির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে পেইন্টিং করার। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু বাস্তবে যদি গাছের পাতা রঙিন হতো তাহলে তো কত মজাই না হতো। পৃথিবীটাও রঙিন হয়ে যেত। যাক আপনি আপনার কল্পনার রং মিশিয়ে গাছের পাতাগুলো কে রঙিন করে দিলেন। আমার কাছে কিন্তু আপনার আর্ট করা গাছটি ভালোই লাগছে। অন্যরকম পৃথিবী মনে হচেছ। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই পৃথিবীটা রঙিন হলে দেখতে ভালোই লাগবে।

 3 years ago 

আপু আপনি ভালো করেছেন যে গাছের পাতাগুলো সবুজ কালার না দিয়ে অন্য কালার দিয়েছেন। অন্য কালার দেয়ার কারনে গাছটি আরো বেশি চমৎকার লাগছে। অনেক বেশি কালারফুল হয়েছে আপনার গাছটির। সব কালার কম্বিনেশনের কারণে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে গাছের। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার আর্টটি।

 3 years ago 

বিভিন্ন কালার গুলো দেওয়াতে আমার কাছেও ভালো লাগে।

 3 years ago 

গাছটি আসলেই খুব কালারফুল ছিল। আর সুন্দর কালার কম্বিনেশনের মাধ্যমে এই কালারফুল গাছের আর্টটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে কাজের আগ্রহ বেড়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38