রেসিপি : বাচ্চাদের টিফিনের জন্য পাউরুটির অসাধারণ নাস্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির অসাধারণ নাস্তা রেসিপি।। রেসিপিটা খেতে অনেক মজার।

আসলে আমি বাচ্চাদের টিফিনের জন্য এই জন্যই বলেছি যে, আমরা কিন্তু সাধারন ভাবে পাউরুটি দিলে একদমই বাচ্চারা খেতে চায় না। কিন্তু সেটাকে যদি একটু ভিন্নভাবে তৈরি করি তাহলে কিন্তু দেখা যায় বাচ্চারা নিজেরাই খেয়ে নিবে। আর বেশিরভাগ সময় স্কুলের টিফিন কিংবা বাড়িতে নাস্তার সময় যদি এভাবে দেওয়া যায় তাহলে খুবই আনন্দ করে খাবে। এইজন্য আমিও ঝটপটভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করার চেষ্টা করলাম। শুধু যে বাচ্চাদের জন্য তাও না আমরা বড়রাও খেতে পারি। বিকেলের নাস্তা যদি ভিন্ন ভিন্ন কিছু রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ ভালই লাগে। তেমনি এই রেসিপিটা তৈরি করার পর ভীষণ ভালো লেগেছিল।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1684420767777.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম২ টা
পাউরুটি২ পিচ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
চাট মসলা গুড়া১ টেবিল চামচ
ব্রেডক্রামপরিমাণ মতো
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

1684313462821.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পেঁয়াজকুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

1684313510768.jpg

ধাপ - ২ :

এরপরে এর মধ্যে গোলমরিচের গুড়া এবং চাট মসলা পরিমাণ মত লবন দিয়ে দিলাম। সবগুলো একসাথে কিছুক্ষণ নেড়েছেড়ে দিব।

1684313532266.jpg

ধাপ - ৩ :

এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে তারপর দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিলাম।

1684313555961.jpg

ধাপ - ৪ :

এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব।

1684313573910.jpg

ধাপ - ৫ :

এরপর আমি দুইটা পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির চারপাশের অংশগুলো কেটে নিলাম। এরপরে একটি বেলুন দিয়ে বেলে নিলাম।

1684313589072.jpg

ধাপ - ৬ :

এরপর একটা পাউরুটির উপরে তৈরি করা ডিমের পুর দিয়ে দিলাম। এরপর চারপাশে সামান্য একটু ডিম লাগিয়ে উপরে আরো একটা পাউরুটি দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

1684313599234.jpg

ধাপ - ৭ :

এরপর আমি আবার একটা ডিম ভেঙ্গে ফেটিয়ে নিলাম। এরপর এরমধ্যে পারুটিটাকে চুবিয়ে নিব।

1684313614964.jpg

ধাপ - ৮ :

এরপর পাউরুটিটাকে নিয়ে ব্রেড কাম্বে গড়িয়ে দিব।

1684313630756.jpg

ধাপ - ৯ :

এরপরে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরপরের মধ্যে তৈরি করা পাউরুটি টাকে দিয়ে উল্টেপাল্টে ভালোভাবে ভেঁজে নিব।

1684313648391.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1684420767825.jpg

1684420767800.jpg

1684420767846.jpg

1684420767868.jpg

1684420767777.jpg

1684420767891.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

বিকালের নাস্তায় পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে খাওয়া যাই। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পাউরুটি দিয়ে এমন নাস্তা। তাছাড়া টিফিনের সময় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায় পাউরুটি দিয়ে বেশ মজা করে খেয়ে নেয় বাচ্চারা। অনেক মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক মজাদার একটি বিকেলের নাস্তা । অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাচ্চাদের টিফিনে খাওয়ার জন্য দারুন রেসিপি শেয়ার করেছেন। আসলে যেসব বাচ্চা খাবার খেতে চায় না তাদের জন্য যদি এভাবেই স্পেশাল করে কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে এমনিতেই ঝটপট তাঁরা খেয়ে নেবে। রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর রেসিপি তৈরি করার ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন এইভাবে তৈরি করলে বাচ্চারা খেতে পছন্দ করে।

 3 years ago 

আসলেই বাচ্চারা যেন ভিন্ন কিছু না হেলে খেতেই চায় না। তাই তো বাচ্চাদের কে খুশি করার জন্য আজ কাল মায়েরা ভিন্ন ধরনের রেসিপি করে থাকে বাচ্চাদের জন্য। আপনিও আজ সেরকমের মজাদার একটি রেসিপি করলেন বাচ্চাদের টিফিনের নাস্তার জন্য। বেশ সুস্বাদু হয়েছে মনে হয়। উপস্থাপনাও বেশ সুন্দর ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই বাচ্চারা ভিন্ন কিছু না হলে খায়না। অনেক বেশি ভালো।

 3 years ago 

আপনার রেসিপিটি দেখে খুবই উপকার হলো আপু। সকালবেলায় বাচ্চাকে টিফিন কি দিব সেই চিন্তায় ভালো লাগেনা। আপনার এই পাউরুটি দিয়ে তৈরি রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাচ্চাকে টিফিনে দেওয়ার নতুন একটি আইটেম পেলাম। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

সকালবেলায় বাচ্চাকে দিবেন এটা শুনে ভালো লাগলো।

 3 years ago 

আপু, পাউরুটি দিয়ে আপনি খুবই মজাদার নাস্তা রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে শুধু ছোটরাই নয়, বড়দের কাছে এই মজাদার রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। ভিন্ন স্বাদে পাউরুটির নাস্তা, সত্যিই তাই আপু দুর্দান্ত এই রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে কিছুটা ভিন্ন স্বাদ পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ আপু, বাচ্চাদের টিফিনের জন্য পাউরুটির অসাধারণ নাস্তা রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে নাস্তাটি ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

সাধারণভাবে পাউরুটি খেতে আমারও একদমই ভালো লাগে না। বেশিরভাগ সময় আমি পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে খাই। তবে আপনার কাছ থেকে আজকে ভিন্ন রেসিপি দেখলাম। এখন থেকে এভাবেও ট্রাই করে দেখব মাঝে মাঝে। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ট্রাই করে দেখবেন শুনে ভালো লাগলো।

 3 years ago 

সত্যি আপু বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট খাবার। এধরণের খাবার হলে বাচ্চাদের আর কিছুই লাগে। আসলে আপু নাম বাচ্চাদের আমরা কিন্তু সবাই এই খাবার অনেক পছন্দ করি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে আপনিও আপনার বাচ্চাদের তৈরি করে দিয়েন। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39