রেসিপি :- চুটকি সেমাই রান্না রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240502-WA0044.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুটকি সেমাই রান্না রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আসলে কিছু কিছু জিনিস যেটা আমরা ছোটবেলায় দেখেছি একরকম , এখন দেখছি একরকম ‌‌। আমি আজকে যে চুটকি সেমাই রান্না করলাম, এগুলো কিন্তু ছোটবেলায় দেখেছি সবাই হাতে তৈরি করতো। কিন্তু এখন আর সেটা দেখা যায় না। বরং ডিজিটাল প্রযুক্তির যুগে দেখছি এই সেমাই গুলো মেশিনে তৈরি করা। এই বিষয়টা আমার কাছে অনেকটা অবাক লাগে ‌‌। তবে কি আর করা যেহেতু তৈরি হচ্ছে তাই আমরাও কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য। এর আগে আমি কখনো এগুলো তৈরি করিনি। প্রথমবারের মতোই এই সেমাই গুলো রান্না করতে বসলাম। তবে রান্না করার পর যখন খেলাম বেশ ভালোই লেগেছে। আমরা পরিবারের সবাই মিলে বেশ মজা করেই খেয়েছিলাম। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240502-WA0036.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
চুটকি সেমাই১ প্যাকেট
দুধহাফ লিটার
চিনি১/২ কাপ
তেজপাতা২ টা
এলাচ৩ টা
কিসমিসকয়েকটা
বাদামকয়েকটি
লবনপরিমাণমতো

IMG_20240504_172946.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিলাম। এরপর এরমধ্যে চুটকি সেমাই গুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে টেলে নিব। এরপর চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240504_173008.jpg

ধাপ - ২ :

এরপর আমি আবারও একটি পাতিলের মধ্যে লিকুইড দুধ চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম।

IMG_20240504_173020.jpg

ধাপ - ৩ :

এরপর এর মধ্যে চিনি এবং লবণ দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিবো।

IMG_20240504_173034.jpg

ধাপ - ৪ :

কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এর মধ্যে চুটকি সেমাই গুলো দিয়ে দিলাম।

IMG_20240504_173056.jpg

ধাপ - ৫ :

এরপর আমি এভাবেই কিছুক্ষণ নেড়ে চলে রান্না করবো।

IMG_20240504_173109.jpg

ধাপ - ৬ :

এই সময় গুলো একটু অল্প আছে বেশ সময় নিয়ে রান্না করতে হবে। না হলে এগুলো পাতিলের তলায় লেগে যাবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করলাম। রান্না করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর একটি বাটিতে নিয়ে সেমাই এর উপরে কিসমিস এবং বাদাম ছড়িয়ে পরিবেশন করলাম ‌

IMG_20240504_173122.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240502-WA0044.jpg

IMG-20240502-WA0036.jpg

IMG-20240502-WA0038.jpg

IMG-20240502-WA0001.jpg

IMG-20240502-WA0032.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

চুটকি সেমাই রান্না রেসিপি দেখেই তো জিবে আবার পুনরায় জল চলে এসেছে। খুবই মজা লেগেছিল এগুলো খেতে। সময় পেলে এখন আবার বানাইতে চেষ্টা করো। খেতে ইচ্ছে করতেছে আবার। খুবই দারুণ একটা রেসিপি ছিল এটা।

 2 years ago 

অবশ্যই তৈরি করবো। অনেক ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চুটকি সেমাই আমরা চুই পিঠা বলে থাকি।আগের দিনের মানুষ হাতে তৈরি করতেন এই পিঠা গুলো।এখন মেশিনের তৈরি হয়।খুব সুস্বাদু এই পিঠা গুলো খেতে চমৎকার লাগে।আপনি দারুণ পদ্ধতিতে এই সেমাই রান্না করেছেন এবং রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি সেমাই রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আগে এই পিঠাগুলো মূলত হাতে তৈরি করা হতো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এইতো সামান্য কয়েক বছরের মধ্যে আধুনিকতার ছোঁয়ায় ব্যাপক পরিবর্তন হয়ে গেছে সবকিছুতেই। যেমন হাতে কেটে এই ধরনের সেমাই রান্না যেগুলো অনেক খেয়েছি। বর্তমান যেটা মেশিনে কাটা হয় খুব সহজেই মানুষ সেটা তৈরি করে খেতে পারে। দিনে দিনে সবকিছু এই পরিবর্তন অবাক করছে আমাকে অনেক। সুন্দর করে সেমাই রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন খুব তাড়াতাড়ি সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটা সময় ছিল যখন দেখতাম আমার দাদু এই চুটকি সেমাই নিজ হাতে তৈরি করতো এমনকি আমার আম্মুর হাতেও তৈরি করা দেখেছি। কিন্তু প্রযুক্তির বিশ্বায়নে এখন এগুলো মেশিনে তৈরি করা হচ্ছে। তবে আপনি একদম লোভনীয়ভাবে তৈরি করেছেন চুটকি সেমাইয়ের রেসিপি। চুটকি সেমাই রেসিপিগুলি সব থেকে ভালো লাগে এগুলোতে দুধ ব্যবহার করার কারনে ।রেসিপিটি তৈরি করার প্রক্রিয়া আমাদের ধাপে ধাপে বর্ণনা করে শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।।

 2 years ago 

আসলেই এই সেমাই টা দেখলেই যেন ছোটবেলার কথা মনে পড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চুটকি দিয়ে সেমাই রান্না রেসিপি আমি আগে কখনো খাইনি আপু। তবে আপনার রেসিপি পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন, আমি দেখে রেসিপিটি শিখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলে কখনো খেয়ে দেখবেন, ভীষণ মজার রেসিপি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের ঐ দিকে এই পিঠা কে চুটকী পিঠা বলে? আর আমাদের এই দিকে এই পিঠা কে দুধ সেমাই পিঠা বলে। আপনার আজকের সেমাই রান্না কিন্তু বেশ লোভনীয় হয়েছে। দেখেই তো খেতে মনে চাইছে। খুবই একটি ভিন্ন রকমের রেসিপি। ধন্যবাদ লোভনীয় এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভিন্ন ভিন্ন এলাকাতে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তবে রেসিপিটা বিষন মজাদার ছিল।

 2 years ago 

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে আপু। কিন্তু এই সেমাই গুলোর নাম যে চুটকি তা জানা ছিল না। আমার কাছে এই সেমাই গুলোর থেকে হাতে বানানো সেমাই বেশি ভালো লাগে। শত হলেও হাতের ছোঁয়া থাকে। যাই হোক আপু আপনার এই রেসিপিটি কিন্তু লোভনীয় লাগছে। যেভাবে পরিবেশন করেছেন দেখেই লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

আসলেই হাতে বানানো সেমাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও দেখে তো লোভ লেগে গেল আপু আমার অনেক প্রিয় একটি খাবার। যখন গ্রামে থাকতাম তখন চুটকি গুলো হাতে কেটে নিতাম সবাই মিলে। এই চুটকি নারকেল দিয়ে দুধ দিয়ে রান্না করলে খুব মজার হয়। অনেকদিন পরে আপনার রেসিপি দেখে আবারো খেতে ইচ্ছে করলো আপু। তবে শহরে প্যাকেট পাওয়া যায় কিন্তু প্যাকেটের গুলো এত ভালো লাগে না। যাক আপনার রেসিপি দেখে আমার অনেক ভালো লাগলো। রেসিপি উপস্থাপনা কালার কম্বিনেশন অসাধারণ ছিল।

 2 years ago 

আমার কাছে নারিকেল ছিল না তাই জন্য দিতে পারিনি। তবে নারিকেল দিলে বেশি মজা হতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42