ডাই : জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি টিস্যু বক্স সাথে কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240615-WA0029.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি টিস্যু বক্স সাথে কলমদানি তৈরি।

আসলে বর্তমানে টিস্যু কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় একটি জিনিস। আর যদি আমাদের টেবিলের উপরে খুব সুন্দর একটি টিস্যু বক্স থাকে, তাহলে কিন্তু বেশ উপকার হয়। এমনিতে আমাদের টেবিলের উপরে কলমদানি এবং টিস্যু বক্সের খুবই প্রয়োজন। আর তাই জন্য আমি ভাবলাম এই দুইটার সমন্বয়ে কিছু একটা তৈরি করি। আর এই জন্য আমি ব্যবহার করেছি জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড। এগুলো ব্যবহার করে আমি খুব সুন্দর ভাবে তৈরি করে ফেললাম। যদিও এই কাজগুলো একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তারপরেও আমার কাছে তৈরি করার পর বেশ ভালো লাগে। এই বক্সটা তৈরি করার পরে আমি আমার প্রয়োজনীয় টিস্যু এবং বিভিন্ন রকমের কলম এবং প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিলাম। এটা আমার টেবিলের উপরে সাজিয়ে রেখেছি। দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240615-WA0025.jpg

IMG-20240615-WA0027.jpg

প্রয়োজনীয় উপকরণ

• জিন্স প্যান্ট
• কার্ডবোর্ড
• উলের সুতা
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240615-WA0030.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা বড় কার্ডবোর্ড নিয়ে নিলাম। এরপর এটাকে মাপ নিয়ে সমান করে একটা ছোট্ট কেটে নিলাম।

IMG-20240615-WA0058.jpg

ধাপ - ২ :

এরপরে আমি আরো কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

IMG-20240615-WA0059.jpg

ধাপ - ৩ :

এরপর আমি ছোট টুকরাগুলো চারপাশে জোড়া লাগিয়ে একটা বক্স তৈরি করে নিলাম।

IMG-20240615-WA0067.jpg

ধাপ - ৪ :

এরপর আমি বক্সের ভেতরের অংশে একটা কাগজ এবং অপর পাশে একটা ছোট কাগজ লাগিয়ে বক্স তৈরি করে নিলাম।

IMG-20240615-WA0066.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি জিন্স প্যান্ট কেটে এই বক্সটা চারপাশে লাগানো শুরু করি।

IMG-20240615-WA0065.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি জিন্স প্যান্টের কাপড়টা এই বক্সটার চারপাশে লাগিয়ে সুন্দর করে নিলাম।

IMG-20240615-WA0060.jpg

ধাপ - ৭ :

এরপর আমি উপরের অংশের জন্য একটা ঢাকনা নিয়ে নিলাম। এই ঢাকনাটা মাঝখানের অংশে চিকন করে খোলা থাকবে। এটা মূলত টিস্যু বক্সের ঢাকনা। আর এই ঢাকনাটাকে আমি জিন্স প্যান্ট দিয়ে মুড়িয়ে নিলাম।

IMG-20240615-WA0061.jpg

ধাপ - ৮ :

এরপর আমি ঢাকনাটাকে এই বক্সের সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240615-WA0062.jpg

ধাপ - ৯ :

এরপর সাদা রংয়ের উলের সুতা দিয়ে চারপাশের অংশে সুতা গুলো লাগিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240615-WA0064.jpg

ধাপ - ১০ :

এরপর সুতা দিয়ে খুব সুন্দর একটা গোল বোতাম তৈরি করে নিলাম। এরপর এই বোতাম টাকে বক্সের নিচের অংশে লাগিয়ে। উপরের অংশ একটা রাবার লাগিয়ে দিলাম ঢাকনাটা দেওয়ার জন্য। এভাবে আমি পুরোটা তৈরি করে নিলাম।

IMG-20240615-WA0063.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240615-WA0025.jpg

IMG-20240615-WA0027.jpg

IMG-20240615-WA0026.jpg

IMG-20240615-WA0023.jpg

IMG-20240615-WA0024.jpg

IMG-20240615-WA0028.jpg

IMG-20240615-WA0029.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু টেবিলের উপরে কলমদানি এবং টিস্যু বক্স রাখা খুবই প্রয়োজন আর আপনি সেই প্রয়োজনীয় জিনিস খুব সুন্দর ভাবে বানিয়েছেন। আপনার এই আইডিয়াটা খুবই ইউনিক লেগেছে। এক ঠিলে দুই পাখি মারা হয়ে গেলো। আপনার ইউনিক পোস্ট যেমন হয়ে গেলো তেমনি আপনার টেবিল ও সাজানো হয়ে গেলো। পুরোনো জিনিস ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারলে খুব ভালো হয়। ধন্যবাদ আপু ইউনিক একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

টিস্যু বক্স তার সাথে এডজাস্ট করে কলমদানি তৈরি আপনার কাছে এই আইডিয়াটা ইউনিক লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড দিয়ে আপনি আজকে খুবই চমৎকার একটি কলমদানি তৈরি করেছেন। আসলে এ ধরনের জিনিসগুলো তৈরি করতে সময় লাগে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। নিজের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়ে থাকে। এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা কলমদানি তৈরি করার জন্য।

 2 years ago 

খুবই ইউনিক এবং প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করেছেন। জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড দিয়ে যে এত সুন্দর টিস্যু বক্স বা কলমদানি তৈরি করা যায় আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। খুবই দারুণ হয়েছে আসলে এ ধরনের কাজ করতে ভীষণ দক্ষতার প্রয়োজন হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের মাঝে টিস্যু বক্সের পাশাপাশি একটা কলমদানি তৈরি শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে সৃজনশীল একটি পোস্ট শেয়ার করেছেন। এ ধরনের পোস্টগুলো যতই দেখি ততই বেশি ভালো লাগে। আর আপনি আমাদের মাঝে নতুন নতুন পোস্ট করে চলেছেন বেশ ভালো লাগে আমার কাছ থেকে আপনার পোস্টগুলো দেখতে।জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি টিস্যু বক্স সাথে কলমদানি তৈরি। প্রতিটি ধাপ অসাধারণভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার এই পোস্টটা সৃজনশীল মূলক ছিল শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর একটি জিন্স প্যান্ট দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন। সত্যি আমার কাছে খুব ইউনিক লেগেছে আপু। কার্ডবোর্ড এবং জিন্স প্যান্ট দিয়ে অসাধারণ একটি টিস্যু বাক্স এবং কলমদানি হয়ে গেল। এই ধরনের কিছু তৈরি করতে গেলে একটু সময়ের দরকার হয়। তাছাড়া ধৈর্য ধরে তৈরি করতে হয়। আপনার যথেষ্ট ধৈর্য আছে বলতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু কার্ডবোর্ড এবং জিন্স প্যান্ট দিয়ে অনেক সুন্দর একটা টিস্যু বক্স এবং কলমদানি তৈরি হয়ে গিয়েছে।

 2 years ago 

জিন্স প্যান্ট এবং কার্ডবোর্ড দিয়ে টিস্যু বক্স এর সাথে কলমদানি তৈরি করাটা দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এই টিস্যু বক্স তৈরি করার সমস্ত প্রক্রিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। টিস্যু বক্স তৈরি করার ক্ষেত্রে জিন্স প্যান্ট সুন্দর করে কেটে নিয়ে কার্ডবোর্ড এর সাথে জয়েন করে দেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি তারপরে এবং জিন্স প্যান্ট দিয়ে টিসু বক্স আর তার সাথে এডজাস্ট করে কলমদানি তৈরি করার জন্য।

 2 years ago 

তুমি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এমনকি অনেক ইউনিক একটা আইডিয়া নিয়ে, এই টিস্যু বক্স আর সাথে কলমদানি তৈরি করেছো। তোমার তৈরি করা এত সুন্দর একটা ডাই প্রজেক্ট দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। টেবিলের উপর এটা রাখার ফলে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছিল। প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যাবে আর টিস্যুও নিয়ে ব্যবহার করা যাবে। তোমার এরকম সুন্দর আইডিয়া দেখলে সবাই অনেক বেশি মুগ্ধ হয়ে যাবে। আশা করছি তোমার এই ধরনের কাজগুলো আমরা প্রতিনিয়ত দেখবো।

 2 years ago 

এটা অনেক সুন্দর ভাবেই ব্যবহার করা যাবে। ঠিক বলেছ টেবিলের উপর রাখার পর অনেক সুন্দর লাগছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিজেরা তৈরি করতে পারলে আসলেই ভালো লাগে। প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করেছেন আপু। জিন্স কাপড় ব্যবহার করার কারণে বেশ সুন্দর লাগছে দেখতে। একপাশে টিস্যু বক্স এবং অন্য পাশে কলমদানি দুটো জিনিস একসাথে ব্যবহার যাবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরা তৈরি করলে আলাদা রকম ভালো লাগে। তাইতো আমি প্রতিনিয়ত এরকম কিছুই করার জন্য চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42