ডাই : কার্ডবোর্ড এবং অনেকগুলো পেইন্টিং দিয়ে একটা ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

20240108_125801.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অনেকগুলো পেইন্টিং দিয়ে একটা ওয়ালমেট তৈরি করলাম।

আসলে আমি ছোট ছোট ক্যানভাস বোর্ডে অনেকগুলো পেইন্টিং করেছি। আর অনেকদিন হলো এই পেইন্টিং গুলা এমনিতেই ঘরে পড়ে রয়েছে। তাই জন্য ভাবলাম এই পেইন্টিংগুলা দিয়ে একটা আইডিয়া তৈরি করি। আসলে ঘরের দেওয়ালে ওয়ালমেট লাগালে দেখতেও খুবই সুন্দর দেখায়। তাই ভাবলাম নিজে নিজে একটা ওয়ালমেট ফ্রেম তৈরি করে ফেলি। আমি কার্ডবোর্ড দিয়ে নিজে নিজে একটা বড় সাইজের ফ্রেম তৈরি করে নিলাম। এরপর ওই ফ্রেমটার উপরে ছোট ছোট পেইন্টিং গুলোকে জোড়া লাগিয়ে দিলাম। আর এটা দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছিল। এটাকে আমি ঘরের দেয়ালে লাগিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20240108_125815.jpg

20240108_125808.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
•‌ সাদা কাগজ
• পেইন্টিং
• কাঁচি
• গাম
• গ্লু গান
• পেন্সিল
• স্কেল
• কালো রং

1000072765.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম । এরপর এটাকে কেটে সমান করে নিলাম।

20240126_090846.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটা সাদা কাগজ ঘাম দিয়ে পুরোটা কার্বনের উপরে জোড়া লাগিয়ে নিয়েছি।

20240126_090908.jpg

ধাপ - ৩ :

এরপরে এই অংশটার চারপাশের অংশ মেপে চিকন চিকন করে কার্ডবোর্ড থেকে আরও চারটি অংশ কেটে নিলাম।

20240126_090931.jpg

ধাপ - ৪ :

এরপরে এই চারটা অংশকে চারপাশের অংশে লাগিয়ে নিলাম।

20240126_090948.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি কালো রং দিয়ে চারপাশের পুরো অংশটাকে কালো রং করে নিলাম।

20240126_091008.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি অনেকগুলো ছোট ছোট বিভিন্ন কালারফুল পেইন্টিং নিলাম। এরপর আমি একটা একটা করে নাম দিয়ে জোড়া লাগানো শুরু করি।

20240126_091026.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি একটু আঁকাবাঁকা করে পেইন্টিং গুলোকে এর উপরে লাগিয়ে নিলাম।

20240126_091048.jpg

ধাপ - ৮ :

এরপর ওয়ালমেট এর পেছনের অংশে গাম দিয়ে একটা সুতা জোড়া লাগিয়ে নিয়েছি।

20240126_091108.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240108_125813.jpg

20240108_125815.jpg

20240108_125801.jpg

20240108_125802.jpg

20240108_125820.jpg

20240108_125808.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপু আপনি আগে ক্যানভাস বোর্ডে অনেকগুলো পেইন্টিং করেছিলেন। আজকে সেগুলো এক সাথে করে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। ঘরের দেওয়ালে লাগিয়ে রেখেছেন দেখতে অসাধারন লাগতেছে। ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ অনেকগুলো পেইন্টিং করেছি। আর সেগুলোকে সুন্দর করে ওয়ালমেটে রূপান্তর করলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ‌

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ সুন্দর আইডিয়া তো আপনার আপু।ওয়ালমেটটি বানানো কিন্তু অনেক সুন্দর হয়েছে।আর তার মধ্যে সাজিয়েছেন কতগুলো আগে থেকে করা পেইন্টিং। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আসলে এভাবে আরও নতুন নতুন আইডিয়া বের করে অনেক কিছু তৈরি করে আমরা ঘর সাজিয়ে ঘরের শোভাটাকে আরো বাড়িয়ে দিতে পারি।তাতে নিজের কাছে অনেক ভালো লাগবে এবং ঘরটিকে সুন্দর করে সাজানো হবে। ধন্যবাদ আপু আপনাকে৷ আইডিয়া করে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করতেছি পেইন্টিং গুলোকে সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখার।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। সেখানে বিভিন্ন ধরনের পেন্টিং ব্যবহার করেছেন। ছবিগুলো দেখতে বেশ চমৎকার লাগছে। ওয়ালমেটি ওয়ালে লাগানোর পর দেখতে আরো বেশি ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগানোর পর আরো সুন্দর লাগছিল দেখতে।

 2 years ago 

অনেকগুলো পেইন্টিং কার্ডবোর্ডে যুক্ত করেছেন তাই দেখতে আরো বেশি সুন্দর লাগছে তাছাড়া পেইন্টিং গুলো একদম কালারফুল তাই দূর থেকেই সুন্দরভাবে ফুটে উঠেছে। ওয়ালমেট হিসেবে ওয়ালে বেশ মানিয়েছে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ কালারফুল হওয়ার কারণে দূর থেকেও সুন্দর লাগছিল।

 2 years ago 

আপনার আইডিয়া বেশ দারুন ছিল। কার্ডবোর্ড এবং অনেকগুলো পেইন্টিং দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে। পেইন্টিং গুলো কালারফুল হয় দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে ওয়ালমেট এর রূপান্তর করার এই পেইন্টিং গুলোকে।

 2 years ago 

ছোট ছোট পেইন্টিং গুলো একসাথে করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছেও বেশ কিছু পেইন্টিং আছে। এভাবে ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

আমার তৈরি করা এই ওয়ালমেট দেখতে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

 2 years ago 

আপনার কাজের প্রশংসা সবসময় করতে হয়। কার্ডবোর্ড ও অনেকগুলো পেইন্টিং দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। কাজটি যে সময়সাপেক্ষ ছিল দেখেই বুঝা যাচ্ছে আপু। তবে দেয়ালের সৌন্দর্য যে বেড়েছে এটাও স্পষ্ট 🌼

 2 years ago 

আপনি আমার কাজের প্রশংসা করলেন দেখে সত্যি ভালো লাগলো। ওয়ালমেট এর কাজটি আসলেই সময় সাপেক্ষ ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38