অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে বাঘের অরিগ্যামি তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240129-WA0034.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে বাঘের অরিগ্যামি তৈরি ।

আসলে কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসলে কি তৈরি করব এটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। তবে রঙিন কাগজ দিয়ে যাই তৈরি করি না কেন খুবই ভালো লাগে দেখতে। বিশেষ করে আমি যখন এই বাঘের অরিগ্যামিটা তৈরি করতে বসলাম। তখনই এর কালার কম্বিনেশন গুলো দেখতে খুবই ভালো লাগছিল। পুরো তৈরি করার পর দেখতে একেবারে বাঘের মতো দেখাচ্ছিল। এই ধরনের কাজ গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। বাঘটা তৈরি করার পরও দেখতে খুবই কিউট লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240129-WA0032.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি কাগজটাকে একটা মাছ নিয়ে দাগ দিয়ে দিলাম।

IMG-20240129-WA0040.jpg

ধাপ - ২ :

এরপরে ওই দাগ অনুসারে কেটে নিলাম। এরপর আমি কমলা কালারের কাগজটার উপরে লাল কালারের একটা কাগজ কোনা করে কেটে মাঝখানের অংশে জোড়া লাগিয়ে দিলাম।

IMG-20240129-WA0041.jpg

ধাপ - ৩ :

এরপরে সাদা কাগজের মধ্যে দুইটা চোখ এঁকে নিলাম। এরপরে চোখ দুইটা কে গোল করে কেটে উপরের অংশে লাগিয়ে দিলাম।

IMG-20240129-WA0042.jpg

ধাপ - ৪ :

এরপর আমি কমলা কালার এবং হলুদ কালারের দুইটা করে বৃত্ত কেটে নিলাম।

IMG-20240129-WA0039.jpg

ধাপ - ৫ :

এরপর একটা বৃত্তের উপর আর একটা বৃত্ত জোড়া লাগিয়ে নিলাম। এরপরে এই দুইটাকে উপরের অংশে জোড়া লাগিয়ে দুইটা কান তৈরি করে নিলাম।

IMG-20240129-WA0038.jpg

ধাপ - ৬ :

এরপরে সাদা কালারের কাগজ থেকে ছোট ছোট দুইটা বৃত্ত কেটে নিলাম।

IMG-20240129-WA0043.jpg

ধাপ - ৭ :

এরপর আমি চোখের নিচের অংশে নাকের মত করে দুইটা বৃত্ত জোড়া লাগিয়ে দিলাম।

IMG-20240129-WA0037.jpg

ধাপ - ৮ :

এরপরে কালো কালারের কলম দিয়ে নাকের অংশ এবং মাথার অংশ এঁকে নিলাম।

IMG-20240129-WA0044.jpg

ধাপ - ৯ :

এরপরে মাঝখানের অংশে দুইটা দাঁত এবং উপরের অংশে দুইটা দাঁত দিয়ে দিলাম।

IMG-20240129-WA0036.jpg

ধাপ - ১০ :

এরপরে দুই পাশের দুই দিকে একটা কাগজ চিকন করে কেটে জোড়া লাগিয়ে দিলাম।

IMG-20240129-WA0035.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240129-WA0034.jpg

IMG-20240129-WA0032.jpg

IMG-20240129-WA0031.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিউট একটি বাঘের অরিগামি তৈরি করেছেন আপু।যেটা দেখতে খুবই কিউট লাগছে। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি যেন যে কেউ চাইলে এই অরিগ্যামি তৈরি করে নিতে পারে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বাঘের অরিগ্যামি টি দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আর কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে বাচ্চারা অনেক পছন্দ করে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

ঠিক বলেছেন এরকম অরিগ্যামি বাচ্চারা অনেক পছন্দ করে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন আপু রঙিন কাগজ নিয়ে বসলে ভাবতে ভাবতেই সময় চলে যায় অনেকখানি কি বানাবো কি বানাবো। তবে ভাবতে গিয়ে কিন্তু আপনি খুব সুন্দর একটি কাগজ দিয়ে বাঘের অরিগ্র্যামি বানিয়ে ফেললেন।রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে আপু দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বাঘের অরিগ্র্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার নিজের কাছেও রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে বাঘের অরিগ্যামি তৈরি করেছেন আপু। দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। রঙিন কাগজের অরিগ্যামি গুলো তৈরি করতে আমার‌‌‌ কাছে ভীষণ ভালো লাগে। কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে অরিগ্যামিটা তৈরি করার।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বাঘের অরিগ্যামি তৈরির দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রঙিন কাগজের তৈরি জিনিস শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর কিছু শেয়ার করার। আর আপনার কাছে এগুলো ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

বাহ দারুন জিনিষ বানালেন তো। একটি কাগজের টুকরো দিয়ে এমন একটি অরিগ্যামি বানোর চিন্তাই আমার মাথায় আসবে না। অনেক সময় ভিবিন্ন জাদুঘরে এমন কিছু চিত্র দেখা যায়। বাঘের যে জিহ্বা দিয়েছেন দেখেই ভয় লাগছে,হা হা হা। ধন্যবাদ।

 2 years ago 

মনে করেন আপনার কাছে চলে আসবে খাবার জন্য। হি হি হি। ভয় পাবেন না এটা একটা অরিগ্যামী।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বাঘ তৈরি করেছেন আপনি। বাঘ টিকে দেখতে খুব কিউট লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন বাঘটাকে আসলেই খুব কিউট লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38