ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি।

IMG-20231224-WA0041.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই খুবই পছন্দের এবং পরিচিত একটা ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুলের সাথে তো আমরা সবাই নিশ্চয়ই কমবেশি পরিচিত। চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে। আর সবগুলো কালার দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই চন্দ্রমল্লিকা ফুলের কালার গোলাপি রঙের। আর গোলাপি কালারের চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ফেনী একটা পার্কে গিয়েছিলাম। সেখানে আমি এই চন্দ্রমল্লিকা ফুল দেখতে পেয়েছিলাম। চন্দ্রমল্লিকা ফুলটা দেখার পরে আমি ভাবলাম একটা ফটোগ্রাফি করে নেওয়া যাক। চন্দ্রমল্লিকা ফুলের উপরে একটা পোকা বসে ছিল। আর শিশির ভেজানো ছিল। যার কারণে ফটোগ্রাফি করার পর নিজের কাছে খুব ভালো লেগেছিল।

জিনিয়া ফুলের ফটোগ্রাফি।

IMG-20231224-WA0050.jpg

device : Redme note 9

লোকেশন

জিনিয়া ফুলের সাথে অনেকেই পরিচিত। জিনিয়া ফুল গুলো খুবই সুন্দর হয়ে থাকে, যা দেখলে অনেক ভালো লাগে। জিনিয়া ফুলের কালার টা আমার কাছে বেশি ভালো লাগে। যার ফটোগ্রাফি করলে আরও বেশি সুন্দর হয়। আসলে এই জিনিয়া ফুলগুলো কিছুটা ছোট। ছোট হলেও যখন দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল। এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমি করেছিলাম একটা নার্সারি থেকে। নার্সারিতে গেলে আমি ফটোগ্রাফি না করে একেবারে থাকতেই পারি না। আর তাইতো যখন আমি এই জিনিয়া ফুল দেখেছিলাম, তখনই মোবাইলটা বের করে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমার মত আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই ফটোগ্রাফিটা।

গোলাপ ফুলের ফটোগ্রাফি।

IMG-20231224-WA0037.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আর গোলাপ ফুলের সাথে পরিচিত না এরকম মানুষ তো অনেক বেশি কম পাওয়া যাবে। ফুল প্রত্যেকটা মানুষের অনেক পছন্দের। বিশেষ করে গোলাপ ফুলটা সবারই পছন্দের। আমি নিজেই তো গোলাপ ফুল খুবই ভালোবাসি। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়ে থাকে। গোলাপ ফুলের কিন্তু অনেক রকমের জাত রয়েছে, যেগুলোর ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে। আর এই গোলাপ ফুলের কালার গোলাপি কালারের ছিল, যার কারনে আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি ফুল দেখলেই ফটোগ্রাফি করে থাকি। আর যখন এই গোলাপ ফুলটা নার্সারিতে দেখেছিলাম, তখন ও ফটোগ্রাফি করে ফেলেছিলাম।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি।

IMG-20231224-WA0033.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই খুবই পরিচিত একটা ফুল হচ্ছে রঙ্গন ফুল। আর এই রঙ্গন ফুল ও কিন্তু সবারই পছন্দের। রঙ্গন ফুল গুলোর কালার আমার খুব ভালো লাগে। আর রঙ্গন ফুলেরও ভিন্ন ভিন্ন রকমের জাত হয়, যেগুলোর কালার টা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর এই রঙ্গন ফুলের কালার টা ছিল হলুদ। রঙ্গন ফুলগুলো ছোট ছোট হলেও একগুচ্ছ হয়ে থাকে যা দেখলেই মনটা একেবারে ভরে যায়। কয়েকদিন আগে আমি আমার একটা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য। তাদের বাড়ির সামনে এই ফুলগাছটা যখন আমি দেখেছিলাম, তখন ভাবলাম এই ফুলের ফটোগ্রাফি করা যাক। আর অপেক্ষা না করে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম।

মুকুট ফুলের ফটোগ্রাফি।

IMG-20231224-WA0035.jpg

device : Redme note 9

লোকেশন

মুকুট ফুল আমাদের সবার খুবই পছন্দের একটি ফুল। বিশেষ করে আমার সব থেকে বেশি পছন্দের একটা ফুলের মধ্যে মুকুট ও রয়েছে। মুকুট ফুল কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায়। আর এই মুকুট ফুল গুলো দেখলেই আমার কাছে অসম্ভব ভালো লাগে। মুকুট ফুলের কালারটা সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে। কারণ মুকুট ফুলের কালার অনেক সুন্দর। যা সরাসরি দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফটোগ্রাফি করার পরও খুব ভালো লাগে। যেকোনো ফুলের ফটোগ্রাফি করলে এমনিতেই মনে হয় ফুলগুলোর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। এই মুকুট ফুলের ফটোগ্রাফি টাও আমি আমার ওই আত্মীয়ের বাড়ি থেকেই করেছিলাম।

সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি।

IMG-20231224-WA0039.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে সাদা নয়নতারা ফুলের অনেক সুন্দর একটা ফটোগ্রাফি। নয়নতারা ফুল এর সাথে সবাই কম বেশি পরিচিত। নয়নতারা ফুলেরও কিন্তু কম বেশি অনেক জাত রয়েছে। যার মধ্যে বেশিরভাগ দেখা যায়, এরকম সাদা কালারের নয়ন তারা ফুল এবং গোলাপি কালারের নয়নতারা ফুলগুলো। সাদা কালার এবং গোলাপী কালার দুটোই আমার খুব ভালো লাগে। তাই তো সাদা এবং গোলাপি কালারের নয়ন তারা ফুল আমি খুব পছন্দ করি। এই সাদা কালারের নয়ন তারা ফুল সর্বপ্রথম দেখার পরই খুব ভালো লেগেছিল। এই নয়ন তারা ফুলটা আমি দেখেছিলাম ফেনীতে পার্কের মধ্যে। দেখার পরে খুব ভালো লেগেছিল বলে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছে ও আমার এই ফটোগ্রাফি টা অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব চমৎকার বর্ণনাও করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম অনেক বেশি।

Wow beautiful photo

 3 years ago 

আপু আপনিতো দেখছি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি ঠিক বলেছেন ফুল ভালোবাসেনা এমন মানুষ খুব কমই আছে। আমি নিজেও ফুল ভীষণ পছন্দ করি। আর ফুলের ফটোগ্রাফিতো আমার কাছে বরাবরই একটু বেশি ভালো লাগে। হলুদ রঙের রঙ্গন ফুল এই প্রথম দেখলাম। জিনিয়া ফুলের ফটোগ্রাফি দারুন ছিলো। সবমিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

হ্যাঁ ফুল সবাই অনেক বেশি পছন্দ করে। আর আপনি নিজেও পছন্দ করেন জেনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছে। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমার খুবি ভালো লেগেছে।

 3 years ago 

জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনার খুবই ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

বেশ দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আর রেনডম ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। প্রথম ফুলটির নাম আমার জানা ছিল না তবে আপনার পোষ্টের মাধ্যমে জানা হয়ে গেল। সবগুলো ফুলের ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল।
ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনি আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন এটা ভাবতেই ভালো লাগতেছে।

 3 years ago 

আপু খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চন্দ্রমল্লিকা আর রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ফটোগ্রাফি ধারণা করতে আমারও অনেক ভালো লাগে। এজন্য আমিও মাঝে মাঝে চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং সাদা রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আপনার কাছেও ভালো লাগে এটা শুনে ভালো লাগলো।

 3 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু। ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে।প্রতিটি ফটোগ্রাফি সাথে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব সময় ভালো লাগে শুনে খুশি হয়েছি।

 3 years ago 

আরে বাহ্, অনেক সুন্দর করে তুমি আজকের ফটোগ্রাফি শেয়ার করেছো দেখছি। সবগুলো ফুল দেখতে যেমন সুন্দর লাগতেছে, তেমনি সবগুলো ফুলের বর্ণনাও অনেক সুন্দর করে তুলে ধরেছ। এরকম ভাবে বর্ণনা তুলে ধরলে সেগুলো সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারি, এটা বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। অনেক কিছুই লেখার চেষ্টা করেছো বর্ণনা গুলোর মধ্যে। ফটোগ্রাফি করার পর কিন্তু এগুলোর সৌন্দর্য জাস্ট অসাধারণ লেগেছে। যা দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে।

 3 years ago 

প্রত্যেক দিনের মত আজও চেষ্টা করলাম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38