অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি জুতার অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240525_223300.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে জুতার অরিগ্যামি‌ তৈরি করে নিলাম।

রঙিন কাগজ দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করা যায়। আমি নিজেও দেখেছিলাম প্রায় অনেক ডিজাইনের জুতা তৈরি করা যায়। এজন্য আমি যখন রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসলাম, তখন ভাবলাম তাহলে রঙিন কাগজ দিয়ে জুতার অরিগ্যামি তৈরি করি। কারণ এগুলো দেখতে আমার কাছে খুবই কিউট লাগে। তবে আমি আজকে একটা ডিজাইনের জুতা তৈরি করলাম। যেখানে একটু তরমুজের ডিজাইন দিয়েছি। আসলে তরমুজের ডিজাইনটা আমার কাছে একটু ভালো লেগেছিল , তাই এই ডিজাইনের তৈরি করলাম। জুতাগুলো তৈরি করার পর কিন্তু আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। যদিও জুতাগুলো তৈরি করার পর সাথে সাথেই নাশিয়াকে দিয়েছিলাম খেলার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240525-WA0033.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কাগজ
• ক্লে
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে একটা জুতার নিচের অংশ এঁকে নিলাম।

IMG-20240525-WA0053.jpg

ধাপ - ২ :

এরপরে আমি মাপ অনুসারে খুব সুন্দর ভাবে কেটে নিলাম।

IMG-20240525-WA0056.jpg

ধাপ - ৩ :

একই রকম ভাবে আমি অন্য আরেকটা কালার দিয়ে একটু ছোট করে কেটে নিলাম।

IMG-20240525-WA0054.jpg

ধাপ - ৪ :

এরপর আমি বড় অংশ গুলোর উপরে ছোট অংশ গুলো জোড়া লাগিয়ে নিলাম। এরপর হলুদ কাগজ থেকে সমান করে দুইটা কাগজ কেটে নিলাম।

IMG-20240525-WA0055.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি গাম দিয়ে উপরের অংশে দুটোই জোড়া লাগিয়ে দিলাম।

IMG-20240525-WA0051.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি একটা লাল রঙের ক্লে দিয়ে বৃত্ত তৈরি করে নিলাম। এরপর সাদা রং দিয়ে চারপাশে চিকন করে লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0052.jpg

ধাপ - ৭ :

এরপর টিয়া কালার দিয়ে চারপাশে চিকন করে লাগিয়ে দিলাম। এরপর কালো রঙ দিয়ে তরমুজের বিচির মত দিয়ে দিলাম ।

IMG-20240525-WA0050.jpg

ধাপ - ৮ :

এরপরে অর্ধেক অংশ করে নিলাম। এরপর দুইটা দুইটা জুতার উপরে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0049.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240525-WA0035.jpg

IMG-20240525-WA0036.jpg

IMG-20240525-WA0033.jpg

IMG-20240525-WA0034.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

এই ধরনের জুতোগুলো বাচ্চারা পেলে খুবই খুশি হয়। আমি একদিন জুতার অরিগ্যামি তৈরি করেছিলাম আমার ছোট মেয়ে বেশ খুশি হয়েছিল সেই যতগুলো পেয়ে। আপনি আজকে খুব সুন্দর করে জুতার অরিগ্যামি তৈরি করলেন। বিশেষ করে জুতার কালার খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুললেন আপু আপনি। মাঝখানে তরমুজের ডিজাইন করে ফুল দিলেন বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর জুতার অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত বেশি উৎসাহিত করার জন্য অনেক বেশি ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জুতা তৈরি করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন আপু। বেশ ভালো লেগেছে আপনার সুন্দর এই জুতা তৈরি করা দেখে। নতুন একটি আইডিয়া পেয়ে গেলাম, আর সুন্দর দক্ষতার পরিচয় তুলে ধরেছেন আপনি। এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই জুতা তৈরি।

 2 years ago 

আপনার এত প্রশংসা শুনেই সত্যি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপু আপনার জুতাটি চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে অরজিনাল জুতা। এই জুতাগুলো বাচ্চাদের অনেক পছন্দ আপনার মেয়ের ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। তবে আমার মেয়েরা পায়ে দেবার জন্য অস্হির থাকে। ধন্যবাদ আপু সুন্দর একটা অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এরকম জুতাগুলো বাচ্চাদের অনেক পছন্দ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর জুতা তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে তৈরি জুতার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা জুতো টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। জুতার মধ্যে বেশ কয়েকটি রংয়ের পেপার ব্যবহার করার জন্য একটু বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আসলে জুতাগুলো দেখতে আমার কাছেও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে জুতা তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এর ডিজাইন এবং কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাদের এই স্যান্ডেল অনেক বেশি পছন্দ হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ছোট বাচ্চাদের এরকম জুতা এমনিতেই পছন্দ। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি জুতার অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে জুতা তৈরি করেছেন। বিশেষ করে জুতার কালারটা অসাধারণ হয়েছে।

 2 years ago 

অসাধারণ হয়েছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জুতার অরিগ্যামি দেখতে কিউট লাগতেছে। আসলে ছোট দের সব কিছু দেখতে কিউট লাগে। ক্লে দিয়ে তরমুজ এর মতে করে দেওয়ার কারনে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সব মিলিয়ে আপনার এদের কাজ গুলো সত্যি প্রশংসনীয়। ভালো লাগলো দেখে। আশাকরি আপনার মেয়ে ভীষণ খুশি হয়েছিলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

চেষ্টা করি আসলে সুন্দর ভাবে সবগুলো কাজ করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদমই সত্যিকারের জুতা বানিয়ে ফেলেছেন আপু।চমৎকার সুন্দর হয়েছে আপনার তরমুজের ডিজাইনার জুতা গুলো।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে জুতা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর জুতার অরিগ্যামি পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলে জুতাগুলো যেন অরিজিনাল মনে হয় এমন তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে জুতার অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের জুতা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করে সব রকমের কাজের অভিজ্ঞতা নেওয়ার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39