স্বরচিত কবিতা : " কিছু ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240614_131018_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

ভালোবাসাটা আমাদের একেকজনের কাছে একেক রকম। তবে এই ভালোবাসাটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ভাবে নিজেদেরকে সুন্দর এবং সুখী করে গড়ে তুলতে চাই। আমাদের জীবনে চলতে গেলে চারপাশে বিভিন্ন ধরনের অবস্থান তৈরি হয়। এর মধ্যে দেখা যায় আমরা নিজেদেরকে ভালো এবং সুন্দর রাখার জন্য বিভিন্ন রকম অনুভূতির সাথে মিলিত হই। আমাদের জীবনে অনেকগুলো সুন্দর স্মৃতি জড়িয়ে থাকে। আবার দেখা যায় অনেক সুন্দর সুখ এবং দুঃখ সবকিছু মিলিয়ে আমরা বেঁচে থাকি। আর আমাদের ভালবাসার মানুষ যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি সবকিছু মানিয়ে ভালো থাকতে। ভালো থাকার এই স্মৃতি সবসময় আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে। এই সকল অনুভূতিগুলোকে নিয়ে আমরা সবসময় ভালো থাকার এবং প্রিয় মানুষকে ভালো রাখার চেষ্টা করি। আজকের কবিতাটা এইসব বিষয়গুলো নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

" কিছু ভালোবাসা "

কিছু অনুভূতি,
মিশে আছে হৃদয়ে।
কিছু ভালোবাসা,
ঝরে পড়ুক অঝোরে।

তুমি ‌ আছো মিশে,
দুই নয়নের কোণে।
তুমি আছো মিশে ,
পুরনো স্মৃতির স্মরণে।

কিছু সুখ,
লেখা থাকে কপালে।
কিছু আনন্দ,
উপভোগ করি একসাথে।

কিছু স্মৃতি,
মিশে থাকে অনুভূতিতে।
তুমি আছো জীবনের
সব কিছুর সাথে জড়িয়ে।

কিছু আশা,
মিশে থাকে জীবনে।
তুমি থাকো পাশে,
সকল আশা পূরণে।

কিছু দুঃখ,
লেখা থাকে জীবনে।
তুমি এসে ভুলিয়ে দাও,
সকল সুখ দাও এই মনে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আমার কাছে মনে হয় পৃথিবীতে যত স্বপ্ন আছে বেশিরভাগই ভালোবাসার মানুষকে নিয়ে। আপু আপনি আজকে ভালোবাসা নিয়ে প্রিয় মানুষটার সাথে অনেক সুন্দর ভাবে ছন্দে ছন্দে কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে কবিতাটা লেখার জন্য।

 2 years ago 

একদম ঠিক কথা আপু। কবিতা লিখতে হলে অবশ্যই অনুভূতি থাকতে হবে। আপনি কিন্তু আপনার অনুভূতি কে কাজে লাগিয়ে দারুন একটি কবিতা আজ আমাদের কে উপহার দিয়েছেন। আপনার কবিতাটি কিন্তু আমার কাছে সত্যি দারুন লেগেছে।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লেখার জন্য।

 2 years ago 

আসলে জীবন মানে সুখ-দুখ, হাসি আনন্দ । যদি একটি থেকে আরেকটি না থাকতো তাহলে জীবন এত সুন্দর হতো না। তাছাড়া জীবনে চলার পথে অনেক ধরনের স্মৃতি আমাদের কাছে আসে। যাইহোক আপু আজকে এইসব বিষয় নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। একদম সহজ ভাষায় লেখার জন্য আরো বেশি ভালো লাগছে পড়তে।

 2 years ago 

আসলে আমাদের জীবনে অনেক স্মৃতি আসে চলার পথে।

 2 years ago 

খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ছন্দময় একটি কবিতা যার প্রতিটি লাইনেই রয়েছে গভীর ভাবনা। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা আজকের কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার অনুভূতিগুলো এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ছিলো।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর করে কবিতাটা ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে তুমি ভালোবাসাকে নিয়ে আজকের কবিতাটা লিখেছ। আসলে অনেক অনুভূতি অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের ভেতরে তখন কাজ করে। সুখ-দুঃখ সবকিছু মিলিয়েই তো আমাদের এই জীবন। আমরা সব সময় চেষ্টা করি আমাদের প্রিয় মানুষের সাথে থাকার জন্য। আর তার সাথে থাকলে মনে হয় পৃথিবীর সব সুখ বোধ হয় আমাদের ভেতরেই আছে। সকল অনুভূতিকে নিয়ে ভালো থাকার এবং প্রিয় মানুষটাকে নিয়ে থাকার ইচ্ছাটা সবার ভেতরে রয়েছে। তুমি এসব কিছুকে কবিতার মধ্যে তুলে ধরেছ দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আসলেই প্রিয় মানুষকে নিয়ে থাকার ইচ্ছা অনেক বেশি থাকে। আমি এসব কিছু নিয়েই কবিতাটা লেখার চেষ্টা করলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রত্যেকের ভালোবাসা কখনো এক হয় না। প্রতিটি ব্যক্তির ভালোবাসায় বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। কেউ ভালোবাসা প্রকাশ করতে জানে। আবার কেউ কেউ ভালোবাসা খুব সহজেই প্রকাশ করে না। আপনি আজকে ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 2 years ago 

আমি কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করি। এই সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ অসাধারণ কবিতা তো। আজকে আপনি অনেক সুন্দর করে কিছু ভালোবাসা কবিতাটি লিখেছেন। আসলে একেক জনের একেক রকম ভালোবাসা। অনেকে আছে সুখে এবং দুঃখে দুটো জিনিস নিয়ে বেঁচে আছে। তবে ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর। সত্যি বলতে আপনার কবিতার ভাষা অসাধারণ। চমৎকার ভাবে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আসলে ভালোবাসা থাকার কারণে আমাদের পৃথিবীটা এখনো পর্যন্ত অনেক সুন্দর রয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38