আর্ট : একটা কালারফুল দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কালারফুল দৃশ্য পেইন্টিং করলাম।
আজকের পেইন্টিংটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলাম। আমি মূলত এই বিষয়টাকে জানালার বাহিরের দৃশ্যের মত করে আসার চেষ্টা করলাম। অনেক সময় দেখা যায় আমরা ঘরের ভেতরে থাকলে, জানালার দিকে তাকালে একটা দৃশ্য দেখা যায়। আজকে সেরকমই একটা দৃশ্য আঁকার চেষ্টা করলাম। এই দৃশ্যের কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বই
• ব্রাশপেন
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর চারপাশে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে দিলাম। এখানে জানালার মত ঘর তৈরি করে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি বেগুনি কালার দিয়ে উপরের অংশটা রং করা শুরু করি।
ধাপ - ৩ :
এরপরে বেগুনি কালারের নিচে মিষ্টি কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর নিচের অংশটায় হলুদ এবং কমলা কালার দিয়ে সমানভাবে রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরের নিচের অংশে বেগুনের কালার দিয়ে আবারো সমানভাবে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে কালো কলম দিয়ে উপরের অংশে চিকন চিকন করে দাগ টেনে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে নিচের অংশে একটা ডাল এঁকে কালো রঙের পাতা এঁকে দিলাম।
ধাপ - ৮ :
এরপরে উপরের অংশ থেকে দুইটা গাছের ডাল এঁকে পাতা দিয়ে দিলাম।
ধাপ - ৯ :
এরপর অন্য পাশে কালো রং দিয়ে একটা দাগ টেনে ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

আপনি পেইন্টিং টা আজকে অন্যরকম ভাবে করার চেষ্টা করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। আপনার পোস্টগুলি আমি প্রতিনিয়ত দেখি আপনি দারুণভাবে আমাদের মাঝে সবকিছু সম্পন্ন করে থাকেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল এবং কালারফুল দৃশ্য পেইন্টিংটি দারুন ভাবে ফুটে উঠেছে।
আপনার কাছে পেইন্টিংটি দারুন লেগেছে চেনে অনেক খুশি হলাম ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
দক্ষতার সাথে এই পেইন্টিংটি অঙ্গন করেছেন। আপনার পেইন্টিং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা পেইন্টিং আমার অনেক ভালো লাগে। আজকের পেইন্টিংটি অসাধারণ ছিল।
আমার প্রত্যেকটার পেইন্টিং আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গাছের ডাল এঁকে পাতার চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এ ধরনের পেইন্টিং পোস্ট গুলো করতে আমি খুব ভালবাসি ভাইয়া। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
মাঝে মাঝে ঘরের ভেতর থেকে জানালার দিকে তাকালে সত্যিই এরকম একটা দৃশ্য মাঝে মাঝে ঘরের ভেতর থেকে জানালার দিকে তাকালে সত্যিই এরকম একটা দৃশ্য দেখা যায়। আপনি ঠিক চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন বাস্তবতার সঙ্গে এই অঙ্কনের অনেক বেশি মিল রয়েছে। আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করে যান এটা আমরা সকলেই জানি। আজকের এই অংকনটা অসাধারণ ছিল, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি ভাইয়া ভালোভাবে করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি আজকে খুব চমৎকার একটি কালারফুল পেইন্টিং তৈরি করেছেন। এ ধরনের পেন্টিং করলেও তৈরি করতে ভীষণ ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে। বেশ কিছুদিন বিভিন্ন কাজের জন্য এবং অসুস্থতার জন্য কোন কিছুই করতে পারি নাই। তাই ভাবতেছি সামনের সপ্তাহ থেকে ভালোভাবে কাজ করার জন্য চেষ্টা করব। এত চমৎকার ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুস্থ হলে অবশ্যই করতে পারবেন ভাইয়া। আমিও ব্যস্ততার জন্য আগের মত পেইন্টিং করতে বসতে পারিনা।
https://x.com/TASonya5/status/1724619463432286589?s=20
আপনার আজকের কালারফুল দৃশ্য পেইন্টিং টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার পেইন্টিং গুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে তেমনি আজকেরটা ও খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কালারফুল পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কালারফুল দৃশ্য পেইন্টিং টি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম