রেসিপি :- ডিম বিরিয়ানি রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আসলে রেসিপিটা আমি অনেক আগে থেকে দেখেছিলাম। কিন্তু কখনো ট্রাই করা হয়নি। অনেকদিন ধরে ভাবছিলাম মাংসের বিরিয়ানি তো অনেক খেয়েছি তাহলে ডিমের বিরিয়ানি তৈরি করি। আসলে এই বিরিয়ানির টেস্ট কেমন হবে এটাও জানা ছিল না। তারপরেও তৈরি করতে বসে পড়লাম। রেসিপিটা মোটামুটি ভালোই লেগেছে খেতে। আমরা মূলত পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছিলাম। যদিও এই বিরিয়ানিতে কোন ধরনের মাংস দেওয়া হয়নি। তবুও খেতে ভীষণ ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20231229-WA0020.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম৯ টা
আতপ চাল১ কেজি
আলু৬ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
বিরিয়ানির মসলা১ প্যাকেট
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20231229_124109.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আলু গুলোকে টুকরা করে কেটে নিলাম। এরপরে চুলায় একটি কড়াই দিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আলু দিয়ে আলু গুলোকে ভেজে নিলাম।

IMG_20231229_124144.jpg

ধাপ - ২ :

এরপরে আমি ডিম গুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম।

IMG20231222192318.jpg

ধাপ - ৩ :

এরপর আমি চুলায় আবারো একটি কড়ায় বসিয়ে দিলাম। এর মধ্যে ডিম গুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম।

IMG_20231229_124211.jpg

ধাপ - ৪ :

এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

IMG_20231229_124224.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি এর মধ্যে রসুন বাটা লবণ এবং মসলা দিয়ে দিলাম। এগুলোকে নেড়েচড়ে কষিয়ে নিলাম।

IMG_20231229_124236.jpg

ধাপ - ৬ :

এরপরে এর মধ্যে ভেজে নেওয়া আলু এবং ডিম দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ রেখে কষিয়ে নিব।

IMG_20231229_124247.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি কিছুক্ষণ রেখে আলু এবং ডিমগুলোকে উঠিয়ে নিলাম।।

IMG_20231229_124300.jpg

ধাপ - ৮ :

এরপর আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানির চাল দিয়ে দিলাম। চাল দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম।

IMG_20231229_124316.jpg

ধাপ - ৯ :

এরপরের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ।

IMG_20231229_124330.jpg

ধাপ - ১০ :

এরপর আমি আবারও কিছুক্ষণ পরে নেড়েচেড়ে দিলাম। এরপরের মধ্যে উঠিয়ে নেওয়া ডিম এবং আলোর টুকরো গুলো দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে পুরোটা মিশিয়ে দিলাম। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।

IMG_20231229_124357.jpg

IMG-20231229-WA0022.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231229-WA0021.jpg

IMG-20231229-WA0020.jpg

IMG-20231229-WA0019.jpg

IMG-20231229-WA0018.jpg

IMG-20231229-WA0028.jpg

IMG-20231229-WA0024.jpg

IMG-20231229-WA0023.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

বিরিয়ানি বলতেই আমরা মাংস বুঝি।অথচ আপু আপনি আজ খুব সহজেই ডিম দিয়ে অসাধারণ একটি বিরিয়ানির রেসিপি তৈরি করে ফেললেন।আসলে কোনোকিছু যদি করার ইচ্ছে থাকে তাহলে সাধারণ একটি বিষয় কেও অসাধারণ করে তোলা যায় তার প্রমাণ এই বিরিয়ানি রেসিপি টি।লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

আসলে সবাই মনে করে শুধু মাংসের বিরিয়ানি রয়েছে। তবে আরো মজার মজার যে এরকম বিরিয়ানি হয়, এটা খুবই কম মানুষ বলতে পারবে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বিরিয়ানি আমার খুবই পছন্দের। আপনি আজ ডিম বিরিয়ানির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে। পরিবেশনটা খুবই ভালো ছিল। রেসিপিটি দেখে খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খেতে ইচ্ছে করলে তৈরি করে নিয়ে খেয়ে নিতে পারেন আপু।

 3 years ago 

মাঝে মাঝে পরিবারের জন্য এমন একটি সুন্দর রেসিপি তৈরি করা হলে কিন্তু খারাপ হয় না। আপনি তো দেখছি আজও দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপির প্রতিটি ধাপ আমার বেশ দারুন লেগেছে। আপনি কিন্তু দারুন একটি রেসিপি আমাদেরসাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

এইজন্যই তো আমি চেষ্টা করি মাঝে মাঝে বিভিন্ন খাবার তৈরি করে সবাইকে খাওয়ানোর।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

বিরিয়ানি নাম শুনলেই খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয় আপনার পরিবেশন করা ডিম বিরিয়ানির ছবি দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। মরিচ গুলা দেখে তো আরো বেশি লোভ লাগছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিরিয়ানি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। এটা দেখে আপনার লোভ লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আতোপ চাল ও ডিম দিয়ে মজাদার বিরিয়ানি রেসিপি শেয়ার করেছেন। খুব খুব লোভনীয় লাগছে রেসিপিটি। আসলে মাংস দিয়ে সব সময় বিরিয়ানি খেতে খেতে এক ঘেয়ামি হয়ে যায় তাই মাঝে মাঝে এরকম বিরিয়ানি খেতে কিন্তুু মন্দ লাগে না।ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি তৈরি পদ্ধতি তুলে ধরেছেন। অসাধারণ হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই একঘেয়ামি লাগে। তাই মাঝে মাঝে এরকম ভাবে তৈরি করলে ভালো হয়।

 3 years ago 

সব সময় মাংসের বিরিয়ানি খেতে ভালো লাগে না। আমিও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের বিরিয়ানি রান্না করি। যেমন সবজি বিরিয়ানি রান্না করলে তার মধ্যে ডিম দেই। আজকে আপনার ডিমের বিরিয়ানির রেসিপি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল খেতে। এরকম ভাবে বিরিয়ানি রান্না করলে খেতে আসলে খুব ভালো লাগে।

 3 years ago 

আসলে এটা অনেক বেশি মজাদার হয়েছিল খেতে। সবাই খুব মজা করে খেয়েছিলাম।

 3 years ago 

বিরিয়ানি তো বিরিয়ানি ই।সেটা ডিম দিয়ে হোক কিংবা মাংস দিয়ে হোক খেতে ভীষণ মজার ই হওয়ার কথা।আর সবাই মিলে কোনকিছু খাওয়া হলে তার স্বাদ বহুগুন বৃদ্ধি পায়। রেসিপিটি খুবই সুন্দর হয়েছে দেখতে। খেতেও ভীষণ মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবাই মিলে খাওয়ার কারণে আমার কাছে বেশি ভালো লেগে। আর হ্যাঁ এটা অনেক বেশি মজার হয়েছিল। চাইলে একবার তৈরি করে খেতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39