স্বরচিত কবিতা : " যদি তুমি থাকো পাশে "

in আমার বাংলা ব্লগ3 years ago

20231212_095911_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

সত্যি বলতে যখন আমরা কাউকে ভালোবাসি, তখন মনে হয় যেন পুরো পৃথিবীর সবকিছু সেই মানুষটার উপরে নির্ভর করে। আর আমরা কিন্তু তাকে পৃথিবীর সব কিছুর সাথে তুলনা করি। আবার ধরুন এমন মনে হয় যে জিনিসটা পৃথিবীতে স্বাভাবিক, সেটা তার উল্টো কাজ করলেও আমাদের কিছুই হবে না, যদি নিজের মানুষটা নিজের পাশে থাকে। আমাদের দেশের ছয়টা ঋতু , ছয়টার নিয়মের মধ্য দিয়ে চলে। কিন্তু সেই নিয়মগুলো যদি হঠাৎ করে পাল্টে যায়, এটা কিন্তু পৃথিবীর জন্য স্বাভাবিক বিষয় নয়। কিন্তু তখনই আমাদের জন্য স্বাভাবিক মনে হবে যদি নিজের মানুষটা নিজের পাশে থাকে। মনে হবে যেন আসলে সবকিছুই স্বাভাবিক। সত্যি বলতে এটা একটা অনুভূতির ব্যাপার। আমাদের অনুভূতি যত সুন্দর পৃথিবীটা ততই সুন্দর মনে হবে। মনে হয় যেন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও, আমাদের ভালোবাসা বেঁচে থাকবে। বসন্তকালে ফুল না ফুটলে ও আমার কোনো সমস্যা নেই। যদি কাছের মানুষটা কাছে। পৃথিবীর সব মানুষ ভালোবাসায় পরিপূর্ণ থাকতে চায়।

" যদি তুমি থাকো পাশে "

গোলাপ ফুলের বাগানে আগুন ধরুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি থাকো পাশে।
আকাশের কালো মেঘে ঢেকে থাকুক,
তাও ক্ষতি নেই, যদি হাতে হাত রাখো।

বিনা মেঘে বজ্রপাত হোক,
তাও ক্ষতি নেই, যদি চোখে চোখ রাখো।
বসন্ত কালে ফুল না ফুটুক,
তাও ক্ষতি নেই, যদি তোমার সাথে থাকি।

আকাশে চাঁদ না উঠুক,
তাও ক্ষতি নেই, যদি তোমারি স্পর্শে থাকি।
দিনের আলো না ফুটুক,
তাও ক্ষতি নেই, তোমারই আলোয় আলোকিত।

ময়ূরের পাখনা না মেলুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি আসো হৃদয়ে।
পৃথিবী মরুভূমি হয়ে যাক,
তাও ক্ষতি নেই, যদি তুমি থাকো চারপাশে।

গ্রীষ্মের রোদ্দুরে বরফ পড়ুক,
তাও ক্ষতি নেই, যদি উষ্ণ হয়ে থাকো।
বর্ষাকালে বৃষ্টি না পড়ুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি শক্ত হয়ে পাশে থাকো।

পৃথিবী ধ্বংসের মুখে পড়ুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি জড়িয়ে রাখো।
পৃথিবীর রং বদলে যাক,
তাও ক্ষতি নেই, যদি তোমারি পরসে থাকি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আসলে আপু ভালোবাসার মানুষ পাশে থাকলেও হাজার বিপদেও শান্তি পাওয়া যায়। ভালোবাসার মানুষটা সবসময় পাশে থাকাটাই বড় ব্যাপার। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে হাজার বিপদ আসলেও শান্তি পাওয়া যায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার প্রত্যেকটা কথা আপনার কাছে খুব ভালো লাগে শুনে খুশি হলাম। সব সময় উৎসাহিত করে পাশে থাকবেন।

 3 years ago 

একেবারে সত্য বলেছেন তো আপু। প্রিয় মানুষটি কাছে থাকলেই কেবল মনে হয় সমস্ত পৃথিবীটাই আমার। তখন চারদিকের সবকিছুকেই যেন সুন্দর মনে হয়। আর এমন মনে হওয়ার কারন কিন্তু আজও জানা যায় নি। তবে ভাবছি যে আজ কি আপনাদের কবিতা দিবস নাকি? তবে বলতে হয় বেশ দারুন কবিতা লেখেন আপনি। জাস্ট অসাধারণ।

 3 years ago 

আপু আমি সব সময় সত্য কথা বলি। আপনি কি মিথ্যে ভেবেছিলেন নাকি? আসলে কখনো কখনো পোস্ট এলোমেলো হয়ে যায়। প্রতি সপ্তাহে একদিনে দেখলেই বুঝতে পারবেন, কোন দিন কবিতা দিবস।

 3 years ago 

আমাদের জীবন চলার পথে জীবন সংগ্রামের পথে যখন কাছের মানুষ গুলো থাকে ভালই হয়। যদি প্রিয় মানুষ গুলো পাশে থাকলে যে কোন কঠিন পথ অতিক্রম করতে খুব সহজ হয়। আপনি খুব সুন্দর কবিতা লিখলেন। প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতা পড়তে বেশ ভাল লাগলো।

 3 years ago 

প্রিয় মানুষ পাশে থাকলে কঠিন পথ অতিক্রম করতে অনেক সহজ হয়ে পড়ে। কবিতাটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

আসলে মন থেকে কাউকে ভালবাসলে সেই প্রিয় মানুষটিকে নিয়ে যত ভাবনা এবং তার ওপরে সব কিছুই আমরা নির্ভর করি।আপনার স্বরচিত কবিতা পড়ে অনেক ভালো লাগলো। চমৎকারভাবে কবিতাটি লিখেছেন। কবিতার নামটি অসাধারণ ছিল যদি তুমি থাকো পাশে। তবে কবিতাটি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমাদের মনের ভেতর সবসময় প্রিয় মানুষটাকে নিয়েই যত কল্পনা থাকে। যে মানুষটা পাশে থাকলেই হয় আর কিছুই লাগেনা।

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন। আসলেই মনের মানুষ যদি পাশে থাকে তাহলে সবকিছুটাই পূর্ণতা খুঁজে পাওয়া যায়। আপনার কবিতা প্রতিটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে একদম হৃদয় ছুঁয়ে গেল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতার লাইনগুলো আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছে শুনেই খুশি হয়েছি।

 3 years ago 

পুরাই আউটস্ট্যান্ডিং হয়েছে আপু কবিতাটি!!

গোলাপ ফুলের বাগানে আগুন ধরুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি থাকো পাশে।

এই দুইটা লাইন আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। আসলেই আপু প্রিয় মানুষটি পাশে থাকলে কতো স্বপ্নই আসে আমাদের মনে 🌼

 3 years ago 

কবিতার এই দুটি লাইন আপনার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে শুনে খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42