ডাই :- রঙিন কাগজ দিয়ে স্টেপার বক্স তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

CollageMaker_20231130205145552.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে স্টেপার বক্স তৈরি করলাম।

এই ধরনের ছোট্ট স্টেপার বক্স গুলো দেখতে আমার কাছে ভীষণ কিউট লাগে। তাছাড়া আমরা কাগজ দিয়ে তৈরি করলেও কিন্তু এর ভেতরে আমাদের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসগুলো রাখতে পারি। জিনিসটা ছোট হওয়ার কারনে দেখতেও খুবই ভালো লাগে। তাই জন্যই আমি তৈরি করলাম। যদিও এটা তৈরি করতে অনেকটাই সময় লেগেছে। কিন্তু তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু এটা ঘরে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছি। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20231130-WA0022.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20231130-WA0001.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটাকে চারপাশ সমান করে কেটে নিলাম। এরপরে চারকোনা থেকে মাঝখানের কোনার অংশে ভাঁজ করে নিলাম।

CollageMaker_2023113020340318.jpg

ধাপ - ২ :

এরপরে দুই দিক থেকে ভাজ করে অপর পাশে দুই দিক থেকেও ভাজ করে নিলাম।

CollageMaker_20231130203413793.jpg

ধাপ - ৩ :

এরপর আমি পুরো বাঁশটাকে খুলে দুই পাশ থেকে ভাজ করে বক্সে মত করে পাস করে নিলাম। এরপর ভাজটাকে ভেতরের অংশে দিয়ে একটা বক্সের মতো তৈরি করে নিলাম।

CollageMaker_20231130203427784.jpg

ধাপ - ৪ :

একই রকম ভাবে আমি চারটা বক্স তৈরি করে নিলাম।

CollageMaker_20231130203442879.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটা বড় কাগজ নিয়ে নিলাম। আমি কাগজের মধ্যে মাপ অনুযায়ী দাগ দিয়ে নিলাম।

CollageMaker_20231130203520671.jpg

ধাপ - ৬ :

এরপর আমি দুই কোণার অংশ এবং মাঝখান থেকে একটু কোণা করে কেটে নিলাম।

CollageMaker_20231130203542104.jpg

ধাপ - ৭ :

এরপর আমি কোনা অংশগুলোকে ভাঁজ করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।

CollageMaker_20231130203558686.jpg

ধাপ - ৮ :

এরপর আমি ভেতরের অংশে একপাশে দুইটা বক্স এবং অন্যপাশে আরো দুইটা বক্স জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_20231130203616744.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি উপরের অংশে বিভিন্ন রকমের ফল দিয়ে আঁকা একটা সাদা কাগজ জোড়া লাগিয়ে নিয়েছি।

CollageMaker_20231130203642900.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231130-WA0022.jpg

IMG-20231130-WA0035.jpg

IMG-20231130-WA0036.jpg

IMG-20231130-WA0034.jpg

IMG-20231130-WA0038.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর স্টেপার বক্স বানিয়েছেন। দেখতে খুবই চমৎকার লাগতেছে। কালারফুল হওয়াতে সবগুলো জিনিস ফুটেছে ভালো। আপনার সৃজনশীলতায় আমি মুগ্ধ। শুভকামনা রইলো আপু৷

 3 years ago 

আসলে আমি সব সময় চেষ্টা করি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সব কাজ করার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমার ভীষণ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতায় রঙ্গিন কাগজ দিয়ে স্টেপার বক্স তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার কাজগুলি প্রতিনিয়ত দেখি দারুন কিছু শিখতে পারি। আপনার এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার কাজগুলো প্রতিনিয়ত দেখেন এবং দারুন কিছু শিখতে পারেন, এটা জেনে খুব ভালো লেগেছে।

 3 years ago 

দারুন ভাবে আপনার বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো সুন্দর এই কার্যক্রম দেখে। আর এর পাশাপাশি শিখে গেলাম নতুন একটা বিষয়ে সম্পর্কে কাজ করার। নতুন আইডিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে আমার করা এই কার্যক্রম দেখে এটা শুনে খুশি হলাম।

 3 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর স্টেপার বক্স তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব নিখুঁতভাবে স্টেপার বক্সটি সম্পন্ন করছেন । প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি স্টেপার বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় এগুলো তৈরি করতে।

 3 years ago 

অসাধারণ একটি অরিগামি শেয়ার করেছেন। আপনার অরিগামি গুলো আমার কাছে সবসময় খুব ভালো লাগে। আজকের টাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি করা অরিগ্যামি গুলো আপনার কাছে সব সময় ভালো লাগে এটা শুনেই আনন্দিত হয়েছি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে স্টেপার বক্স তৈরি অসাধারণ হয়েছে।খুবই সুন্দর ভাবে আপনি এই ডাই পোস্টটি তৈরি করলেন। আপনারা এই পোস্ট ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করলাম। আপনি উপস্থাপনা দেখে শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে স্টেপার বক্স তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর ছিল। আসলে আমার নিজের কাছে ও ছোট এই স্টেপার বক্স গুলো দেখতে অনেক কিউট লাগে। তুমি অনেক বেশি সময় ব্যবহার করে এটা তৈরি করেছো, যা দেখেই আমি বুঝতে পারছি। তুমি তোমার প্রয়োজনীয় ছোট ছোট জিনিসগুলো রাখতে পারবে এটার মধ্যে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমার ছোট্ট স্টেপার তৈরি করার পদ্ধতি। কারো ইচ্ছে করলে এটি তৈরি করে নিতে পারবে উপস্থাপনা দেখে।

 3 years ago 

আসলে এগুলো অনেক কিউট। প্রয়োজনীয় ছোট ছোট জিনিস রাখতে পারব, তাই তো এটা রেখে দিয়েছি সাজিয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42