রেসিপি : - বেলার ঝামেলা ছাড়া পরোটা তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলার ঝামেলা ছাড়া পরোটা তৈরি রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আমরা কিন্তু অনেকের বেলার ঝামেলার কারণে অনেক সময় পরোটা তৈরি করে খেতে পারি না। তাদের জন্য আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। আসলে আমরা কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক অলসতা করে থাকি। অনেক সময় কিছু খেতে ইচ্ছে করলেও তৈরি করতে হবে তার ভয়ে খেতে পারি না। তার জন্য একটু সহজ পদ্ধতি ব্যবহার করে যদি খেতে পারি এটাই চেষ্টা করলাম। আজকের রেসিপিটা মূলত কোনরকম বেলার ঝামেলা ছাড়া তৈরি করলাম । কিভাবে আপনারা ও তৈরি করতে পারবেন সেটা দেখিয়ে দিলাম ‌। আশা করি রেসিপি টা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1693807444520.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
আটা২ কাপ
চিনি১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_202394115839956.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি এবং লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব।

CollageMaker_202394115859971.jpg

ধাপ - ২ :

এরপর আমি এর মধ্যে একটু একটু পানি দিয়ে মিশানো শুরু করি।

CollageMaker_202394115910832.jpg

ধাপ - ৩ :

এরপর একটু একটু পানি দিয়ে মিশিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিলাম।

CollageMaker_202394115918467.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিয়েছি।

CollageMaker_202394115928582.jpg

ধাপ - ৫ :

এরপরের মধ্যে এক চামচ আটার বেটার দিয়ে দিলাম। এরপর ফ্রাইপেন দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিলাম।

CollageMaker_202394115942476.jpg

ধাপ - ৬ :

এরপর নিচের অংশ একটু হয়ে গেলে এরপর এটাকে উল্টাপীট করে দিব। এরপরে একটু উল্টাপাল্টা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব।

CollageMaker_2023941203414.jpg

ধাপ - ৭ :

এরপর তেলের মধ্যে আবারো একটু উল্টাপাল্টা ভালোভাবে ভেজে নিব। দেখব পরোটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিলাম।

CollageMaker_20239412013509.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1693807444503.jpg

1693807444520.jpg

1693807444487.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro Mobile

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  
 3 years ago (edited)

আপু আপনি দেখছি খুবই সুন্দর ভাবে পরোটা তৈরি করে ফেললেন এবং এগুলো ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার রেসিপিটা দেখেও সুন্দর মতামত দেওয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি ঠিক বলেছেন অনেক সময় তৈরি করার জন্য খেতে ইচ্ছে করলে ও খাওয়া হয় না। তবে বেলা ছাড়া পরোটা খেতে মনে হচ্ছে অনেক মজার ছিল। আসলে আপু এভাবে কখনো তৈরি করিনি। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। দেখি একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই আপনি এটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে।

 3 years ago 

অল্প ঝামেলায় পরোটা রেসিপি। বলতে গেলে এই রেসিপিটা ছেলেদের জন্য পারফেক্ট হবে। রেসিপি টা অল্প ঝামেলায় তৈরি করা যায়। নতুন ধারণা পেলাম বিপদের সময় ট্রাই করা যাবে হা হা হা হা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমিও মনে করি ছেলেদের জন্য পারফেক্ট হবে। বিপদের সময় কেন, আপনি চাইলে এখনো ট্রাই করতে পারেন।

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। বেলার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর ভাবে রুটি তৈরি করা যায় এর আগে আমার জানা ছিল না। অনেক সময় রুটি খেতে ইচ্ছে করলেও বানানোর ঝামেলায় আর খেতে ইচ্ছে করেনা। এখন থেকে রুটি খেতে ইচ্ছে করলে আপনার রেসিপি মত করে তৈরি করার চেষ্টা করব ।ধন্যবাদ আপু।

 3 years ago 

এর জন্যই তো এই পদ্ধতি, এভাবে তৈরি করলে আর ঝামেলা লাগবে না।

 3 years ago 

একদম আমার মনের কথা বলেছেন আপু। আমার অনেক সময় এমন হয় বানানো আলসেমিতে খাওয়া হয় না। তাছাড়া কত বছর যে হয়েছে আমি কোন কিছু বেলে বানাই না। না বানাতে বানাতে ভুলে গিয়েছি। আপনার আজকের ঝটপট রেসিপিটা খুব ভালো লেগেছে আমার কাছে। একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে যে কোন কিছু চর্চার উপরে থাকলে কেউ ভুলে যায় না, আপনি যেহেতু অনেকদিন তৈরি করেন নাই তাই হয়তো ভুলে গিয়েছেন। তবে এভাবে তৈরি করলে আশা করছি ভালো লাগবে।

 3 years ago 

ভালো লাগার মত একটি রেসিপি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার এই অসাধারণ পরোটা রেসিপি আমাকে মুগ্ধ করেছে, খুব সুন্দর ভাবে আপনি পরটার কার্যক্রম করে দেখিয়েছেন।

 3 years ago 

আমার পরোটা রেসিপি আপনাকে মুগ্ধ করেছে জেনে সত্যি আনন্দিত হলাম।

 3 years ago 

রুটি কিংবা পরোটা তৈরি করতে গেলে একটা বেশ বড় ধরনের ঝামেলা হয়। সেটা হচ্ছে যে রুটি বেলে নেওয়া কিংবা পরোটা বেলে নেওয়া। তবে আপনি ঝামেলা মুক্ত একটি রেসিপি শেয়ার করলেন অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে আমিও এই ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে খেতে খুবই ভালো লাগে আপু। অনেক ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এখন তাহলে বেলার ঝামেলাটা কারোরই থাকবে না, আপনিও চাইলে এই পদ্ধতিতে তৈরি করে খুব সহজে খেতে পারবেন।

 3 years ago 

রুটি কিংবা পরোটা অনেক সময় বলতে আলসেমি লাগে। বেলার ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে পরোটা তৈরি করে নিয়েছেন। দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন তৈরি করব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আলসেমিটা সবার কাছেই লাগে যার জন্য খাওয়া হয়না। তবে এভাবে তৈরি করলে ঝামেলা ছাড়া তৈরি করা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37