রেসিপি :- ঈল মাছের ভুনা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

1697133383385.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈল মাছের ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আসলে কিছুদিন আগে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল বাজার করতে। তখন দেখল বাজারে অনেকগুলো বড় বড় ঈল মাছ উঠেছে । আসলে এর আগে আমরা ছোট ছোট ঈল মাছ অনেক খেয়েছি। কিন্তু এত বড় মাছ কখনো খাওয়া হয়নি। তাই জন্য বাজারে দেখে ওর কাছে খুবই ভালো লেগেছিল। এইজন্য বাজার থেকে অনেক বড় একটা মাছ কিনে আনলো। অবশ্য মাছটা অনেক লম্বা ছিল, তাই জন্য আমার কাছে দেখতে ভয় লেগেছিল। তাই জন্য এই মাছগুলো রান্না করেছিলাম। আসলে যেহেতু এর আগে এই মাছটা খাওয়া হয়নি, তাই জন্য যখন খেয়েছিলাম খুবই মজা লেগেছিল। এই মাছটা যে এত স্বাদের ছিল সেটা আগে জানা ছিল না। তাছাড়া বড় মাছগুলো খেতে এমনিতেই অনেক মজা হয়। পরিবারের সবাই মিলে খেতে খুবই ভালোই লেগেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ঈল মাছ১২ পিচ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মাছের মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_2023101223293726.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মাছটাকে কেটে টুকরো করে নিয়েছি। এরপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম।

IMG-20231012-WA0030.jpg

ধাপ - ২ :

এরপর আমি রান্না করার জন্য মাছের টুকরোগুলো নিলাম। এরপর এর মধ্যে লবণ এবং হলুদ গুলো দিয়ে মেখে নিলাম।

IMG_20230925_111831.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরমধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কয়েক টুকরো মাছ দিয়ে দিলাম।

CollageMaker_20231012233024252.jpg

ধাপ - ৪ :

এরপর উল্টে পাল্টে মাছ গুলোকে আমি ভেজে নিয়েছি।

IMG_20230925_121456.jpg

ধাপ - ৫ :

এরপরে চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

CollageMaker_2023101223304480.jpg

ধাপ - ৬ :

এরপরে এরমধ্যে হলুদ মরিচের গুড়া এবং মসলাগুলো লবণ দিয়ে দিলাম। সবগুলো মসলা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

CollageMaker_20231012233058299.jpg

ধাপ - ৭ :

এরপর এরমধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব।

CollageMaker_20231012233127201.jpg

ধাপ - ৮ :

এরপরে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম ‌। এভাবে কিছুক্ষণ রান্না করব।

CollageMaker_20231012233140763.jpg

ধাপ - ৯ :

এভাবে আরও কিছুক্ষণ রান্না করলাম।

CollageMaker_20231012233213657.jpg

ধাপ - ১০ :

এরপরে কিছুটা ঝোল শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব।

IMG_20230925_131355.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1697133383350.jpg

1697133383385.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

এই ঈল মাছ আজ আমি প্রথম দেখলাম।এটা কি আপু সামুদ্রিক মাছ?? আপনার রেসিপি দেখে কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে বেশ বুঝতে পারছি।আপনি চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করলেন। আপনারা সবাই খুব মজা করে খেয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু। এটা সামুদ্রিক মাছ। সত্যি এটা খুব মজাদার একটা মাছ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ইল মাছ আমার এখনো খাওয়া হয়নি, তাই খাবারটি আমার কাছে ইউনিক মনে হয়েছে। আপনার পরিবেশনটা ভীষণ লোভনীয় দেখাচ্ছে। একদিন খেয়ে দেখবো ভাবছি, অন্তত স্বাদ বোঝার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই খেয়ে দেখবেন। এটা আসলেই অনেক সুস্বাদু।

 3 years ago 

বড় মাছ খেতে এমনিতেই ভালো লাগে।আর সেই মাছের ছবি দেখেছিলাম কোথায় যেন,মনে নেই।তবে এত মজা করে রান্না করেছেন,আগে জানলে চলে যেতাম খেতে।যাইহোক ভাগ্যে নেই কি আর করা।রেসিপিটি দারুণ ছিল।

 3 years ago 

চলে আসলে খেতে পারতেন। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঈল মাছ এর আগে কখনো খাওয়া হয়নি। এবং নামও শুনিনি। তবে আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ এটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। আর সবাই অনেক মজা করে খেয়েছিল।

 3 years ago 

আসলে আপু ঈল মাছের নাম এই প্রথম শুনলাম। তবে আপনি এই মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে দেখে মনে হচ্ছে রেসিপিটি অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ আপু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করলাম সুন্দর ভাবে মজাদার রেসিপিটা ধাপে ধাপে শেয়ার করার।

 3 years ago 

মাছটা কোনদিন দেখেছি বলে মনে হয় না কারণ নতুন একটা মাছ সম্পর্কে হয়তো ধারণা দিয়েছেন আজকে আপনি। আর সে মাছের রেসিপিটাও সুন্দর করে আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন খুবই ভালো লাগলো সুন্দর এই মাছের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। রেসিপি তৈরি করার প্রক্রিয়াটাও ছিল চমৎকার।

 3 years ago 

সবকিছু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি যেন যে কেউ এটা তৈরি করতে পারে।

 3 years ago 

ঈল মাছ কোনদিন খাইনি যদিও বা কিন্তুু রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু মাছ।খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি।প্রতি ধাপে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ঈল মাছের রেসিপিটি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যেহেতু কখনো খাওয়া হয়নি, তাই অবশ্যই খেয়ে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63212.76
ETH 1778.50
USDT 1.00
SBD 0.39