আর্ট :- ক্যানভাসে সন্ধ্যা বেলার রাস্তার দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্যানভাসে সন্ধ্যা বেলার রাস্তার দৃশ্য পেইন্টিং করলাম।
আসলে ক্যানভাসে যেকোনো ধরনের দৃশ্য পেইন্টিং করতেই ভালো লাগে। কারন আমি নিজেও খুবই পছন্দ করি ক্যানভাসে পেইন্টিং করতে। এইজন্য একটা ক্যানভাস নিয়ে ছিলাম পেইন্টিং করার জন্য। তবে এই পেইন্টিং এ কি দৃশ্য আঁকবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম একটা রাস্তার দৃশ্য আঁকি। তবে এই রাস্তার দৃশ্যটা হবে সন্ধ্যা বেলার। আর সন্ধ্যের সময় যখন সূর্য ডুবে যাওয়ার অবস্থা তখন কিন্তু ওই দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগে। আর রাস্তার চারপাশে কিছু গাছপালা দিলেও দেখতে খুবই সুন্দর দেখায়। আমি নিজেও এ ধরনের দৃশ্যগুলো পছন্দ করি। তবে এই দৃশ্য আঁকার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ক্যানভাস
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি উপরের অংশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপর আকাশে কালারের নিচে নীল রং দিয়ে রং করে নিলাম। এর নিচের অংশে হলুদ এবং কমলা কালার দিয়ে রং করে নিয়েছি।
ধাপ - ৩ :
এরপরে আমি নিচের অংশে একটা রাস্তা এঁকে নিলাম।
ধাপ - ৪ :
রাস্তার দুই পাশে আমি কালো রং দিয়ে পুরোটা রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে রাস্তার একটা পাশে আমি কালো রং দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা আঁকা শুরু করি।
ধাপ - ৬ :
এরপরে আমি ছোট বড় করে আরো কতগুলো গাছ কালো রং দিয়ে এঁকে নিয়েছি।
ধাপ - ৭ :
এরপর উপরের অংশে সাদা রং দিয়ে চাঁদ এবং কয়েকটা তারা এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

ক্যানভাসে সন্ধ্যা বেলার রাস্তার দৃশ্য পেইন্টিং।অসাধারণ একটি পেইন্টিং। আপনি ক্যানভাসে পেইন্টিং করতে ভালোবাসেন জেনে ভালো লাগলে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনারা যেন পছন্দ করেন তাই সুন্দর পেইন্টিং করে শেয়ার করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1811604383140053465?t=AR_pvoc6tBUBU00VybpWrw&s=19
কোন কাজ করার আগে ভেবে চিন্তে করলে সেই কাজটি সুন্দর দেখায়। আপনি ক্যানভাসে সন্ধ্যাবেলা রাস্তার দৃশ্যের পেইন্টিং তৈরি করেছেন। পেইন্টিং দেখে ভীষণ ভালো লেগেছে। অনেক চমৎকার ভাবে তৈরি করার সময় ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার এই পেইন্টিংটা দেখতে ভীষণ ভালো লেগেছে আপনার কাছে এটা শুনে খুব ভালো লাগলো।
আপনি দেখছি আজকে ক্যানভাসে সন্ধ্যা বেলার রাস্তার দৃশ্য পেইন্টিং করেছেন। আসলে আপনার হাতের আর্ট গুলো দেখলে মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনাকে নিঃসন্দেহে একজন প্রফেশনাল আর্টিস্ট বলা যেতে পারে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।
চেষ্টা করেছি ক্যানভাসের মধ্যে সুন্দর একটা পেইন্টিং করার জন্য।
সন্ধ্যা বেলার দৃশ্য গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ক্যানভাস এ আকা চিত্র টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
ঠিক বলেছেন সন্ধ্যাবেলার দৃশ্য দেখতে খুব ভালো লাগে।
আপনি খুব চমৎকার একটি সন্ধ্যা বেলায় রাস্তার দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপু । সত্যিই অনেক বেশি সুন্দর হয়েছে । এ ধরনের দৃশ্যগুলো সামনাসামনি দেখতেও ভালো লাগে । আপনি রং তুলির ছোঁয়ায় অসম্ভব সুন্দরভাবে এঁকেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে ।
আপনাদের উৎসাহমূলক মন্তব্যের কারণে পেইন্টিং করার জন্য আগ্রহ আরো বেশি বেড়ে যায় আমার।
চমৎকার একটি ক্যানভাস পেইন্টিং শেয়ার করেছেন৷ ভীষণ সুন্দর দেখতে হয়েছে। ধাপে ধাপে দেখে সহজেই শিখে নেওয়া যায় কেমন করে ক্যানভাসে ছবি আঁকা যায়। আপনাকে শুভেচ্ছা জানাই৷ ভালো থাকবেন৷
আমার পেইন্টিং টা ভীষণ সুন্দর হয়েছে দেখতে এটা আমাকে অনেক আনন্দিত করল।
খুবই সুন্দর পেইন্টিং করেছেন আপু। কালার কম্বিনেশন খুবই পারফেক্ট হয়েছে। যার কারণে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আর্টের ফিনিশিং টাও দারুন ছিল। আমার কাছে আকাশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
চেষ্টা পেরেছি এই সুন্দর পেইন্টিং এর ফিনিশিংটাও দারুণভাবে করার জন্য।
ক্যানভাসে সন্ধ্যা বেলার রাস্তার দৃশ্য পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে আপু।আপনি রঙের ছোঁয়ায় খুব সুন্দর ভাবে সন্ধ্যার সৌন্দর্য কে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লেগেছে আপনার শেয়ার করা পেইন্টিংটি।ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত এভাবেই চেষ্টা করি রং তুলির ছোঁয়ায় সুন্দর সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.