(এসো নিজে করি) ডাই : কার্ডবোর্ড দিয়ে একটি বাড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240511-WA0094.jpg

IMG-20240511-WA0093.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কার্ডবোর্ড দিয়ে একটি বাড়ি তৈরি।

আজকে দুইদিন ধরে ভাবতেছি কিছু একটা তৈরি করবো। কিন্তু কি তৈরি করব সেটাই বুঝতে পারছিলাম না। পরে দেখলাম ঘরে অনেকগুলো কার্ডবোর্ড রয়েছে। যেগুলো অনেকদিন ধরেই পড়ে আছে। তাই ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা তৈরি করি। আসলে কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর সুন্দর বাড়ি তৈরি করা যায়। তাই জন্য ভাবলাম আমিও একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলি। চিন্তা করার সাথে সাথেই বসে পড়লাম বাড়িটা তৈরি করতে। আস্তে আস্তে একটু সময় নিয়ে খুব সুন্দর একটি বাড়ি তৈরি করে নিলাম। তবে সামনাসামনি এই বাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি এটাকে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু বেশ দারুন লেগেছে দেখতে। মনে হচ্ছিল বাস্তবিকভাবে যদি এরকম একটা বাড়ি তৈরি করা যেত তাহলে ভালো লাগতো দেখতে। আশা করি বাড়িটা আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240511-WA0082.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
• সাদা কাগজ
• গ্লু গান
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বড় কার্ডবোর্ড নিলাম। এরপর আমি এই বোর্ডটাকে সমান করে কেটে নিলাম।

IMG_20240511_141818.jpg

ধাপ - ২ :

এরপর আমি ঘর তৈরি করার জন্য দুই পাশের দুইটা সমান কাগজ এবং আর অন্য দুইটা আরেকটু ছোট করে কেটে নিলাম।

IMG_20240511_141839.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সামনের এবং এক পাশের অংশে দরজা এবং জানালা মেপে কেটে নিলাম।

IMG_20240511_141919.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি সাদা কাগজ থেকে চিকন চিকন করে কেটে নিলাম। এরপর দরজা এবং জানালার দুই পাশে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240511_141939.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি একই রকম ভাবে উপরের ছোট একটা ঘরের জন্য কার্ডবোর্ড কেটে, সেগুলোর দরজা জানালা কেটে নিলাম। এরপর সাদা কাগজগুলো লাগিয়ে নিলাম।

IMG_20240511_141951.jpg

ধাপ - ৬ :

এরপর আমি বড় বোর্ডের উপরে, এক কোনা থেকে ঘরের চারপাশের অংশগুলো একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240511_142040.jpg

ধাপ - ৭ :

এরপর উপরের ছাদটা উপরের অংশের সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240511_142114.jpg

ধাপ - ৮ :

এরপর ছাদের উপরের অংশে আরও একটা ঘর একটু ছোট করে, ঘরের চারপাশের অংশ একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240511_142136.jpg

ধাপ - ৯ :

এরপর এই ঘরের উপরের অংশটাকে টিনের মত করে জোড়া লাগিয়ে নিলাম। এরপর আমি একটা সিঁড়ি তৈরি করে সেটা জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240511_142154.jpg

ধাপ - ১০ :

এরপর আমি কার্ডবোর্ড থেকে চিকন চিকন করে কেটে নিলাম। চিকন কার্ডবোর্ড এর অংশের নিচে একটা অংশ খালি এবং একটা অংশ রেখে কেটে নিয়েছি।

IMG_20240511_142213.jpg

ধাপ - ১১ :

এরপর এই অংশগুলোকে নিচের অংশের চারপাশে এবং উপরের অংশে, একটু একটু করে লাগিয়ে নিলাম।

IMG_20240511_142233.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240511-WA0090.jpg

IMG-20240511-WA0094.jpg

IMG-20240511-WA0088.jpg

IMG-20240511-WA0089.jpg

IMG-20240511-WA0093.jpg

IMG-20240511-WA0086.jpg

IMG-20240511-WA0096.jpg

IMG-20240511-WA0082.jpg

IMG-20240511-WA0083.jpg

IMG-20240511-WA0095.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ছাদের উপরের ঘর যাকে চিলেকোঠার ঘরও বলে ঐটা কিন্তু আমার পছন্দ হয়েছে। বেশ চমৎকার করেছেন কাজটা। কার্ডবোর্ড দিয়ে বাড়িটা বেশ সুন্দর তৈরি করেছেন আপু। আপনার ধৈর্য্য এবং প্রতিভার প্রশংসা করতেই হয়। অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন পুরো পোস্ট টা।

 2 years ago 

আপনি আমার তৈরি করা বাড়ি দেখে ধৈর্য এবং প্রতিভার প্রশংসা করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই কার্ডবোর্ড দিয়ে খুবই চমৎকার একটি বাড়ি বানিয়েছেন। আর এটা অনেক চমৎকার লাগছে দেখতে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে বাড়িটা তৈরি করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনার তৈরি বাড়ি টি দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের বাড়ি। আপনি খুবই সুন্দর করে বাড়ি টি তৈরি করেছেন। আপনার তৈরি বাড়ি টি বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে বাড়িটি সাজিয়েছেন। আমার কাছে আপনার তৈরি বাড়ি টি অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

এরকম ভাবে বাস্তবে বাড়ি তৈরি করলে সত্যি অনেক সুন্দর হবে।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন আপনি। প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি শিল্পকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে একটা বড় বাড়ি তৈরি করে উপস্থাপন সুন্দরভাবে করার জন্য।

 2 years ago 

কার্ডবোর্ড ব্যবহার করে খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন। এ ধরনের বাড়ির সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। আমারও ইচ্ছা আছে এরকম একটা বাড়ির চিলেকোঠার রুমে থাকার। ধাতগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।

 2 years ago 

এই ধরনের বাড়ির সৌন্দর্য আসলেই অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনার বাড়ি তৈরি দেখতে অসাধারন লাগতেছে আপু। আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সময় এবং ধৈর্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। প্রকৃতির সাথে নেওয়া ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ আপনার জন্য শুভ কামনা।

 2 years ago 

এই বড় বাড়িটা তৈরি করতে আমার অনেক সময় আর ধৈর্য লেগেছে।

 2 years ago 

আপু আপনার পোস্টে যখন দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে হয়তো এটা কাঠ দিয়ে তৈরি একটা বাড়ি। কিন্তু পরবর্তীতে আপনার পোস্ট পড়ে জানতে পেলাম যে কার্ডবোর্ড কাগজ দিয়ে এই বাড়িটির তৈরি করেছেন আপনি‌ । সত্যি কথা বলতে এটি একদম দারুন হয়েছে। জাস্ট ওয়াও। এই কার্ডবোর্ডটিকে যদি আরো কিছু রং দিয়ে আলপনা করা হয় তাহলে দেখতে আরো সুন্দর লাগবে এবং বিশেষ কোন জায়গায় রেখে দিলে এটি বেশ মানিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে আমার তৈরি করা বাড়িটা অনেক দারুন হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কি তৈরি করবেন এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে এই কার্ডবোর্ড দেখে বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন জেনে খুবই খুশি হলাম। মাঝে মাঝে আমি আপনার ধৈর্য দেখে রীতিমত অবাক হয়ে যাই বোঝাই যাচ্ছে আপনি এই বাড়িটা তৈরি করার জন্য অনেক বেশি সময় দিয়েছেন সেই সাথে ধৈর্য রয়েছে বটে। খুবই চমৎকারভাবে আপনি এটা তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। কার্ডবোর্ডের তৈরি কিন্তু এই বাড়ির প্রক্রিয়াটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের কাজ আসলেই ধৈর্য ধরে করা লাগে। তেমনি বাড়িটা তৈরি করতেও ধৈর্যের প্রয়োজন হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37