ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

নাগ চম্পা ফুলের ফটোগ্রাফি

20240509_161538.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই কম বেশি পরিচিত একটা ফুল হচ্ছে নাগ চম্পা। নাগ চম্পা ফুল কিন্তু আমার অনেক বেশি পছন্দের। বিশেষ করে এই ফুলটা সাদা কালারের হওয়ার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। সাদা কালারের এই নাগ চম্পা ফুলগুলোকে আমার কাছে আগে কাঠ গোলাপ ফুল মনে হতো। কিন্তু পরে জানতে পেরেছি এটা নাগ চম্পা ফুল। এখনো পর্যন্ত কিন্তু এই ফুলটাকে অনেকে কাঠ গোলাপ বলে মনে করে থাকে। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়ি থেকে আমি এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছি।

অলকানন্দা ফুলের ফটোগ্রাফি

20240509_161508.jpg

device : Redme note 9

লোকেশন

অলকানন্দা ফুল আমার অনেক পছন্দের। এই ফুলটার কালার হলুদ। এই অলকানন্দা ফুলগুলোকে অনেকেই মাইক ফুল বলে থাকে। কিন্তু এগুলোর আসল নাম অলকানন্দা। এই ফুলগুলো কিন্তু এখন অনেক জায়গায় দেখা গিয়ে থাকে। আমার কাছে অনেক সুন্দর লাগে এই ফুলগুলোকে দেখতে। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন এই সুন্দর অলকানন্দা ফুল দেখি। আর সাথে সাথেই আমি অলকানন্দা ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে এই সুন্দর ফুলটার ফটোগ্রাফি ভালো লাগবে।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

20240509_155817.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে বাগান
বিলাস। যেটা এখন অনেক বাড়িতেই দেখা গিয়ে থাকে। আমার কাছে তো বাগান বিলাস ফুল দেখতে অনেক ভালো লাগে। বাগান বিলাস ফুল গুলো বাড়ির সামনের অংশে লাগানো হলে দারুন লাগে দেখতে। বাড়ির সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় এটার ফলে। এখন আমি অনেক বাড়িতে দেখি বাগান বিলাস ফুলগুলোকে বাড়ির সামনের দিকে লাগাতে। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি তো ভেবেছি আমাদের বাড়িতেও লাগাবো। এই সুন্দর বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমি আমার ওই আত্মের বাড়ি থেকেই করেছিলাম। যেখান থেকে নাগ চম্পা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

পাতাবাহার গাছের ফটোগ্রাফি

20240509_154911.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর একটা পাতা বাহার গাছের ফটোগ্রাফি। আমার কাছে ফুলের পাশাপাশি পাতা বাহার গাছও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এই পাতাবাহার গাছটা বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে দুইটা কালার। পাতাবাহার গাছগুলো ও যদি ঘরের সামনে লাগানো হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। বিভিন্ন অফিসের সামনে কিন্তু এরকম পাতাবাহার গাছ গুলো দেখা গিয়ে থাকে অনেক বেশি। আর দেখতেও খুব ভালো লাগে। এই পাতাবাহার গাছের পাতাগুলো হলুদ এবং সবুজ দুটোই। যার কারণে দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। এই সুন্দর পাতা বাহার গাছের ফটোগ্রাফি ফেনী নার্সারি থেকে করেছিলাম।

সাদা মোচন্ডা ফুলের ফটোগ্রাফি

20240509_154841.jpg

device : Redme note 9

লোকেশন

এটার সাথে তো মনে হয় অনেকেই পরিচিত। এই ফুলগুলোকে দেখতে একেবারে পাতার মতোই লাগে। কিন্তু এগুলো এক রকমের ফুল। যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। এই সুন্দর ফুল গুলোর নাম আমি আগে জানতাম না। আজকেই google এ সার্চ দেওয়ার পর আমি এই নামটা সংগ্রহ করি। আপনাদের যাদের এটার নাম জানা নেই তারা নিশ্চয়ই এটার নাম জেনে গিয়েছেন। এই সুন্দর ফুলটার ফটোগ্রাফি আমি দুধ মুখার একটা নার্সারি থেকে করেছি। যেখানে আমি আরো অনেক দিন আগে গিয়েছিলাম। আশা করছি এটা আপনারা পছন্দ করবেন।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20240504_180843.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কমই পাওয়া যাবে। আমিতো প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ভালোবাসি। প্রায় সময় সুন্দর প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য আমার যাওয়া হয়ে থাকে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। আর আমি প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার সময় সুন্দরভাবে ফটোগ্রাফিও করার জন্য চেষ্টা করি। আর প্রাকৃতিক দৃশ্যের সুন্দর ফটোগ্রাফি করলে তো দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। কয়েকদিন আগে আমি বাড়ির আশেপাশের প্রকৃতিটা উপভোগ করছিলাম একটু হেঁটে হেঁটে। তখনই আমি এই সুন্দর ফটোগ্রাফিটা করেছিলাম।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। এমনিতেই যে কোন ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মাইক ফুল এর ফটোগ্রাফি।এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে এটা অলকানন্দা ফুল। তবে অনেকে এটাকে মাইক ফুল বলেই চিনে থাকে। যাই হোক অলকানন্দা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করে। আপনার আজকের রেনডম ফোটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। নাগচাপা আর অলকানন্দা ফুলগুলো এখন খুব দেখা যায়। এর কালারের কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও খুব চমৎকার হয়েছে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যর ফটোগ্রাফি চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো আপু।

 2 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আপনার পোস্টগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আজকের এই ফটোগ্রাফি পোস্ট টা দেখেও আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল তার মধ্যে পাতাবাহার গাছের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি পোস্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন। এটা তো ভাবতেই আমার কাছে অনেক আনন্দ লাগছে।

 2 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। আসলে আমি সব সময় নিজেও চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ফটোগ্রাফির দক্ষতা খুব ভালো আপনার। ধন্যবাদ এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 2 years ago 

তোমার ফটোগ্রাফিগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমি দক্ষতার সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করবো সব সময়।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি খুবই নিখুঁত এবং ক্লিয়ার হয়েছে। ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি নিখুঁতভাবে এবং ক্লিয়ার ভাবে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি সব সময়।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন । ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দারুন বর্ননার সাথে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা তুলে ধরার চেষ্টা করি। যেন সবাই সে সম্পর্কে ধারনা নিতে পারে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ দারুন দারুন ফুলের ফটোগ্রাফি করেছেন। লাষ্টের দিকে একটা প্রকৃতির ছবিও দেখলাম। কত সুন্দর প্রকৃতি। আর নাগ চম্পা ফুলের ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে অতুলনীয়। ধন্যবাদ।

 2 years ago 

সব ফটোগ্রাফির পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করি।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। বাগান বিলাস এবং নাগ চম্পা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অলকানন্দা ফুলের ফটোগ্রাফিও অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাগান বিলাস এবং নাগ চম্পা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনেই আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38