( এসো নিজে করি ) ডাই : পুরাতন জিন্স প্যান্ট দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240306-WA0022.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরাতন জিন্স প্যান্ট দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করলাম।

সত্যি বলতে আমাদের ঘরে খুজলে পুরাতন অনেক জিনিস পড়ে থাকে। যেগুলো ব্যবহার করে আমরা নতুন কিছু তৈরি করতে পারি। তবে হয়তোবা সময়ের কারণে এসব কাজগুলো করা হয় না। তবে আমি কিন্তু চেষ্টা করি এই ধরনের কাজগুলো করতে। তাই জন্য আমি ঘর থেকে একটা পুরাতন জিন্স প্যান্ট নিয়ে নিলাম একটা ওয়ালমেট তৈরি করার জন্য। আসলে প্রথম থেকে কি ডিজাইন করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তবে আইডিয়াটা আগে থেকেই ঠিক করে নিলাম। পরবর্তীতে ভাবলাম যদি লাভ সেপ করে তার উপরে ফুলের ডিজাইন করি তাহলে ভালো লাগবে। যদিও এই কাজগুলো করতে অনেক সময় প্রয়োজন। তারপরেও আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে কাজটা সম্পূর্ণ করতে। তবে তৈরি করার পর এটা যত্ত বেশি ভালো লেগেছে কি বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240306-WA0023.jpg

IMG-20240306-WA0017.jpg

প্রয়োজনীয় উপকরণ

• পুরাতন জিন্স প্যান্ট
•‌ কার্ডবোর্ড
• গ্লুগান
• কাঁচি
• গাম
• পুঁতি

IMG20240305121635.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। এর উপরের অংশে পেন্সিল দিয়ে একটা লাভ শেপ তৈরি করে নিলাম।

IMG_20240306_152659.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটু একটু করে এই অংশটাকে কেটে নিয়েছি। মাঝখানের অংশটাও কেটে নিলাম।

IMG_20240306_152711.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মাপ নিয়ে জিন্স প্যান্ট থেকে একটা অংশ কেটে নিলাম।

IMG_20240306_152723.jpg

ধাপ - ৪ :

এরপরে এই অংশটাকে কার্ডবোর্ডের মাঝে গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240306_152754.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি আবারো প্যান্ট কেটে চিকন চিকন করে কয়েকটা কাপড় কেটে নিলাম।

IMG_20240306_152825.jpg

ধাপ - ৬ :

এরপর কাপড়ের অংশ থেকে একটু গোল করে করে কতগুলো টুকরো কেটে নিলাম।

IMG_20240306_152841.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি সুই সুতা নিয়ে একটা একটা করে কেটে নেওয়া অংশগুলো সেলাই করে এরপর টেনে বেঁধে নিলাম। দেখব একটা ফুলের মত হয়ে গেল।

IMG_20240306_152900.jpg

ধাপ - ৮ :

এভাবে করে আমি প্রায় অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।

IMG_20240306_152917.jpg

ধাপ - ৯ :

এরপর আমি আগে থেকে তৈরি করা লাইভ শেপের উপরে একটা একটা করে ফুলজোড়া লাগানো শুরু করি। এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিলাম

IMG_20240306_153003.jpg

ধাপ - ১০ :

এরপর আমি নিচের অংশে একটা চিকন জিন্স কাপড়ের উপরে একটা ফুল জোড়া লাগিয়ে নিলাম

IMG_20240306_153020.jpg

ধাপ - ১১ :

এরপর আমি ফুলগুলোর উপরে একটা একটা করে পুঁতি লাগিয়ে নিলাম।

IMG_20240306_153032.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240306-WA0022.jpg

IMG-20240306-WA0017.jpg

IMG-20240306-WA0018.jpg

IMG-20240306-WA0023.jpg

IMG-20240306-WA0024.jpg

IMG-20240306-WA0020.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

পুরাতন জিন্স প্যান্ট দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এধরনের ইউনিক আইডিয়া কাজে লাগিয়ে প্রতিনিয়ত চমৎকার চমৎকার জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। আপনার আজকের জিন্স প্যান্ট দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পুরাতন কিছু দিয়ে আমার কাছে কোন কিছু তৈরি করতে খুব ভালো লাগে। তাই চেষ্টা করেছি সুন্দর করে ওয়ালমেট তৈরি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রতিনিয়ত আপনার চমৎকার চিন্তা শক্তি কাজে লাগিয়ে অসাধারণ সব কাজ উপহার দিয়ে যাচ্ছেন আপু। পুরাতন জিন্সপেন্ট দিয়ে যে এই জিনিস তৈরি করা যায়, এটা তো ভাবাই যায় না। জাষ্ট অসাধারণ লেগেছে আপনার ওয়ালমেট। এভাবেই প্রতিনিয়ত চমৎকার কাজগুলো উপহার দিতে থাকুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা এই ওয়ালমেট আপনার কাছে জাস্ট অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

পুরাতন জিন্স প্যান্ট দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পুরাতন প্যান্ট দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব হয় সেটা আমার জানা ছিল না। সেই জিনিসটা আপনি আমাদেরকে তৈরি করে দেখালেন।

 2 years ago 

আসলে পুরাতন জিন্স প্যান্ট দিয়েও অনেক কিছু করা সম্ভব।

 2 years ago 

আপনার দক্ষতার প্রশংসা না করে পারা যায় না। খুবই সুন্দর একটি জিন্স প্যান্ট দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে এই আইডিয়াটা দারুন হয়েছে আপনার। এত সুন্দরভাবে পুরাতন এই প্যান্ট দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে জিন্স প্যান্ট দিয়ে ফুলের এই ওয়ালমেট তৈরি করার জন্য।

 2 years ago 

পুরাতন প্যান্ট দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখতে অসাধারণ লাগছে। আপনার আইডিয়াটা সত্যিই অনেক ইউনিক লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে সৌন্দর্য বাড়ায়। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জিন্স প্যান্ট দিয়ে ওয়ালমেট তৈরি করার আইডিয়া আপনার কাছে ইউনিক লেগেছে শুনেই ভালো লাগলো।

 2 years ago 

আসলে আমাদের ঘরে পরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা কোন কিছু বানানোর ট্রাই করি তাহলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বানাতে পারি। জিন্স প্যান্ট দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তবে এরকম ফুল বানানো কখনো দেখিনাই । আপনার ফুলটি দেখতে অনেক ভালো হয়েছে । শেষের ছবিগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমি প্রথম ভেবেছিলাম রং করেছেন পরে দেখলাম যে ছবি তোলার কারণে কালারটা এরকম হয়েছে ।

 2 years ago 

হ্যাঁ আমরা এগুলো দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারব। হ্যাঁ আপু সুন্দর করে ছবি তোলার কারণে কালারটা একটু চেঞ্জ করে গিয়েছিল।

 2 years ago 

আইডিয়াটা সত্যি দারুণ লেগেছে এবং বেশ সুন্দর হয়েছে। বাড়ির দেয়াল এর সৌন্দর্য দারুণভাবে বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি ভাইয়া। সব সময় চেষ্টা করি নিজের সুন্দর কাজগুলো শেয়ার করার জন্য। আপনাদের ভালো লাগলে আরো বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38