অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে জুতার অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240612-WA0027.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে জুতার অরিগ্যামি তৈরি‌ করলাম।

আমি যদি কখনো অরিগ্যামি তৈরি করতে বসি তখন ভাবতে ভাবতেই আমার অনেক টাইম লেগে যায়। কারণ প্রতিনিয়ত অনেক কিছুই তৈরি করতেছি। তবে নতুন করে আর কি তৈরি করা যায় এটা ভাবতেই সময় লেগে যায়। অনেক চিন্তা ভাবনা করে বের করলাম জুতা তৈরি করবো। কিছুদিন আগে একটা জুতা তৈরি করেছিলাম সেটা অন্য ডিজাইনের ছিল। তবে আজকের ডিজাইন টা ছিল আরেকটা ব্যতিক্রম। তবে এই জুতোগুলো কিন্তু তৈরি করার পর আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। এগুলো তৈরি করার পর নাশিয়াকে দিয়েছিলাম খেলার জন্য। সে তো জুতাগুলো দেখেই অনেক বেশি খুশি হয়েছে ‌ আশা করবো আপনাদের সবার ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240612-WA0028.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা কাগজ চারপাশ সমান করে কেটে নিলাম।

IMG-20240612-WA0046.jpg

ধাপ - ২ :

এরপর আমি কোনা করে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর আমি আবারও দুই দিক থেকে দুইটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20240612-WA0049.jpg

ধাপ - ৩ :

এরপরে দুই কোণায় দুই দিক থেকে আরো একটা ছোট্ট ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20240612-WA0051.jpg

ধাপ - ৪ :

এরপর মাঝখানের অংশটাও পরের অংশের সাথে জোড়া লাগিয়ে নিলাম। এরপরে নিচের অংশটা একটার সাথে একটা জোড়া লাগিয়ে দিলাম। এভাবে জুতার সামনের অংশটা তৈরি করে নিয়েছি।

IMG-20240612-WA0050.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি আবারো আরো একটা কাগজ নিয়ে নিলাম। একই রকম ভাবে কাগজটাকে কোনা করে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240612-WA0048.jpg

ধাপ - ৬ :

এরপরে দুই দিক থেকে ভাজ করে উপরের অংশে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর সমান করে এই অংশটাকে সামনের অংশে দিয়ে দিলাম। এরপর উপরের অংশে একটা ফুল লাগিয়ে নিলাম। এভাবে আমি দুইটা জুতা তৈরি করে নিলাম।

IMG-20240612-WA0047.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240612-WA0028.jpg

IMG-20240612-WA0026.jpg

IMG-20240612-WA0025.jpg

IMG-20240612-WA0027.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকারভাবে জুতার অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা অরিগামি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই নিখুঁত ভাবে অরিগামি গুলো উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার জুতা তৈরি করতে পেরে আমার কাছেও ভালো লাগতেছে আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে জুতার খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি ইউনিক এই জুতা তৈরি করেছেন। জুতার ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর করে রঙিন কাগজ দিয়ে জুতা তৈরি করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের ভাজে অনেক সুন্দর জুতার অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কাগজের ভাজে ভাজে কিভাবে এমন সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জুতো তৈরি করার উপস্থাপনা সুন্দরভাবে করলাম, যেন কেউ তৈরি করতে পারে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে জুতার অরিগ্যামি তৈরি অসাধারণ হয়েছে।দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। আসলে এই জুতাটি একদম হুবহু অরজিনাল জুতার মতোই হয়েছে।

 2 years ago 

জুতার অরিগ্যামি অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি জুতার অরিগামি বানিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর করে জুতার অরিগ্যামি তৈরি করার জন্য। ধন্যবাদ।

 2 years ago 

সবুজ কালারের রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর জুতা বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর লাগছে আপনার বানানো জুতা জোড়া। আপনার জুতার গুলো দেখে মনে হচ্ছে সত্যিকারের জুতা দোকান থেকে কিনে এনে ফটোগ্রাফি করেছেন। অসাধারণ দক্ষতা আপনার।ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে জুতা তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনি এটা সত্যি কারের জুতা মনে করেছিলেন শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

তুমি সব সময়ের মতো আজকেও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে জুতা তৈরি করে শেয়ার করেছো। তোমার তৈরি করা এই জুতোগুলো দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো সত্যিকারের। কিন্তু পরে বুঝতে পারলাম তুমি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করেছো। দেখে তো মনে হচ্ছে এই জুতোগুলো তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। কারণ জুতো তৈরি করার ভাঁজ গুলো অনেক কঠিন ছিল। তুমি সব সময় এরকম ভাবেই নতুন কিছু করে থাকো এগুলো আমার খুব ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ এই জুতোর অরিগামি তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছিল। তবুও তৈরি করতে পেরেছি সুন্দরভাবে এজন্য ভালো লাগতেছে।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু নতুন কিছু তৈরি করতে গেলে অনেক ভেবেচিন্তে তৈরি করতে হয়। আর আপনার তৈরি করা জুতাগুলো খুবই সুন্দর হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। অসাধারণ একটি পোস্ট সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

হ্যাঁ এগুলো অনেক বেশি ভেবেচিন্তে তারপর তৈরি করা লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39