ডাই : রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

রঙিন কাগজ দিয়ে ইতিমধ্যে প্রায় বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করেছি। তবে অনেকদিন রঙিন কাগজ দিয়ে কোন ওয়ালমেট তৈরি করা হয় না। তাই জন্য ভাবলাম একটি ওয়ালমেট তৈরি করব। এইজন্য আমি পাতা তৈরি করে একটি ওয়ালমেট তৈরি করেছি। আসলে পাতা তৈরি করলেও দেখতে দারুণ লাগে। পুরো ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছিল। আশা করি এই ওয়ালমেট আপনাদেরও ভীষণ পছন্দ হবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1691230933128.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230804_163146.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজকে অর্ধেক করে চিকন করে ভাঁজ করা শুরু করি। এভাবে আমি একটি কাঠির মতো তৈরি করে নিলাম।

CollageMaker_2023913132552311.jpg

ধাপ - ২ :

একই রকম ভাবে আমি আরো কাঠি তৈরি করে চারটা তৈরি করে নিলাম।

CollageMaker_2023913132850704.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি গাম দিয়ে চারটা কাঠি চারদিক থেকে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_202391313292537.jpg

ধাপ - ৪ :

এরপরে সবুজ কালারের রঙিন কাগজ কেটে নিলাম। কাগজগুলোকে কোনা করে কেটে নিয়েছি।

CollageMaker_2023913132943744.jpg

ধাপ - ৫ :

এরপরে চিকন চিকন করে ভাঁজ করে এরপরে আবারো মাঝখান দিয়ে ভাঁজ করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023913133012838.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি আরো কতগুলো পাতা তৈরি করে নিলাম।

CollageMaker_2023913133022903.jpg

ধাপ - ৭ :

এরপর আমি কালো রং দিয়ে আরো কয়েকটা কাঠি তৈরি করে বাঁকা করে নিয়েছি। এর মধ্যে পাতাগুলো জোড়া লাগিয়ে নিয়েছি।

CollageMaker_2023913133049453.jpg

ধাপ - ৮ :

এরপর আমি পাতাগুলোকে নিচের ওয়ালমেট এর মধ্যে একটা একটা করে জোড়া লাগিয়ে ডিজাইন করে নিয়েছি।

CollageMaker_2023913133110979.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1691230933128.jpg

1691230933156.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro Mobile

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  
 3 years ago 

দেয়ালে টাঙিয়ে রাখলে সুন্দর দেখাবে আপু। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন ওয়ালমেট বানানোর প্রক্রিয়াটি। ধন্যবাদ আপু

 3 years ago 

চেষ্টা করি টাঙ্গিয়ে রাখার কিন্তু আমার মেয়েটার জন্য পারিনা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রঙিন কাগজের যে কতকিছু তৈরি করা যায় তার কোন ইয়ত্তা নেই। আর রঙিন কাগজের জিনিস ফুটে ওঠে দারুন। আপনার ওয়ালমেটটি বেশ সুন্দর দেখাচ্ছে।
চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করব পরবর্তীতেও এরকম সুন্দর করে কিছু তৈরি করার।

 3 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি কালার কম্বিনেশন দারুন হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য। ওয়ালমেট এর প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুলের তোড়া তৈরি করেছেন।রঙিন কাগজের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে।রঙিন কাগজের ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য।

 3 years ago 

আমার কাছেও রঙিন কাগজের ফুল দেখতে ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন এগুলো ঘরে লাগালে সৌন্দর্য বেড়ে যায়।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন আপু। এ জাতীয় ওয়ালমেট গুলো আমার খুবই প্রিয়। অতি চমৎকারভাবে ওয়ালমেটের পাতা তৈরি করেছেন এরপর ফুল আর এরপর খুব সুন্দরভাবে স্থাপন করেছেন পর্যায়ক্রমে। ভালো লাগলো সুন্দর এই ওয়ালমেটের দৃশ্য।

 3 years ago 

আমারও এরকম ওয়ালমেট গুলো অনেক বেশি প্রিয়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আর এইসব তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে ভীষণ ভালো লেগেছে। এই ওয়ালমেট তৈরি প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39