ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

সূর্যাস্তের ফটোগ্রাফি

20240515_175226.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে সূর্যাস্তের সুন্দর একটা ফটোগ্রাফি। আমি সূর্যাস্তের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। মাঝেমধ্যেই সূর্যাস্তের ফটোগ্রাফি করা হয়ে থাকে। গত সপ্তাহেও আমি একটা সূর্যাস্তের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আপনারা সবাই সেই ফটোগ্রাফির প্রশংসা করেছিলেন দেখে খুব ভালো লেগেছিল। তাই এই সপ্তাহেও একটা সূর্যাস্তের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। এই ফটোগ্রাফি টা আমি বেশ কয়েকদিন আগেই বাহিরে ঘুরতে গিয়েছিলাম তখন করেছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আজকের এই ফটোগ্রাফিটা। তাই ভাবলাম সবার মাঝে এটা ভাগ করে নিই।

বন্য ফুলের ফটোগ্রাফি

20240515_173415.jpg

device : Redme note 9

লোকেশন

আমার কাছে যেকোনো কিছুর ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। তাই কোনো কিছু দেখলে আমি ফটোগ্রাফি করার চেষ্টা করি। এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে নিজের কাছেই দেখতে ভালো লাগে। তাই আমি বন্য ফুলের ফটোগ্রাফিও প্রায় সময় করে থাকি। আমি মাঝেমধ্যেই বাহিরে হাঁটাহাঁটি করার জন্য গিয়ে থাকি। তবে বাহিরে বলতে একেবারে বাহিরে না, ঘরের আশেপাশেই একটু হাঁটাহাঁটি করি। আর এরকম অনেক বন্য ফুল রয়েছে বাড়ির আশেপাশে যেগুলো অনেক বেশি সুন্দর। আর সেই বন্যফুল গুলোর ফটোগ্রাফি করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আশা করছি এই ফটোগ্রাফিটা সবার কাছে ভালো লাগবে।

নয়নতারা ফুলের ফটোগ্রাফি

20240612_171253.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার অনেক বেশি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে নয়ন তারা ফুল। এই ফুলটা আমি অনেক বেশি পছন্দ। এরকম ফুল গাছগুলো যদি নিজেদের বাড়িতে লাগানো হয়, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কয়েকদিন আগে আমাদের অনেকগুলো নয়ন তারা ফুলগাছ নিয়ে আসা হয়েছিল। কয়েকটা নয়নতারা গাছ ছাদে লাগানো হয়েছিল। আর কয়েকটা নিচে কিছু খালি জায়গায় লাগানো হয়েছিল ঘরের সামনে। নিচের গাছগুলো কয়েকদিন পর মারা গিয়েছিল। কিন্তু ছাদে থাকা নয়ন তারা গাছগুলো সুন্দরভাবেই বড় হচ্ছে এখন, আর ফুল হচ্ছে। কয়েকদিন আগে ছাদে গিয়েছিলাম। আর তখন আমাদের কাছ থেকে এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

শকুনের ফটোগ্রাফি

20240218_154828.jpg

device : Redme note 9

লোকেশন

এটার সাথে তো আপনারা সবাই নিশ্চয়ই অনেক বেশি পরিচিত। হ্যাঁ এটা হচ্ছে শকুন। যদিও শকুন এখন অনেকটাই বিলুপ্তের পথে, কিন্তু চিড়িয়াখানা গুলোতে শকুন দেখা যায়। শকুনসহ আরো অনেক প্রাণী দেখা যায় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আমার বেশ কয়েকবার ঘুরতে যাওয়া হয়েছে। আমার কাছে চিড়িয়াখানায় যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারণ চিড়িয়াখানায় গেলে অনেক রকমের প্রাণের সাথে পরিচিত হওয়া যায়। আমরা আরো কয়েক মাস আগে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। সেই মুহূর্তটা আপনাদের মাঝে মনে হয় শেয়ার করা হয়েছিল। আমি এই শকুনের ফটোগ্রাফি টা চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে করেছিলাম।

নৌকার ফটোগ্রাফি

20240613_152822.jpg

device : Redme note 9

লোকেশন

এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নৌকা। নৌকা তো আমি অনেক বেশি পছন্দ করি। তাই মাঝেমধ্যেই নৌকার ফটোগ্রাফি করা হয়ে থাকে আমার। এরকম সুন্দর সুন্দর জিনিসের রেনডম ফটোগ্রাফি করলে খুব দারুণ হয়। আমি প্রায় সময় এগুলোর রেনডম ফটোগ্রাফি করি। নদীর বুকে যখন নৌকা থাকে, তখন দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে এই নৌকাটা নদীর বুকে ছিলো না এটি নদীর পাড়েই ছিল। কয়েকদিন আগে আমরা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর একটা নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে যখন ঘুরাঘুরি করছিলাম তখন এই বড় নৌকাটা দেখি। দেখে খুব ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20240617_140921.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর একটা ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজে পাওয়াই অনেক বেশি মুশকিল হয়ে যাবে। আমি নিজেও প্রাকৃতিক দৃশ্য খুব ভালোবাসি। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। মন এবং মাইন্ড দুটোই অনেক বেশি ভালো হয়ে যায়, প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করা হলে। তাই আমরা তো বেশিরভাগ সময় চেষ্টা করি বাহিরে গিয়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য। মন খারাপের সময়ও বাহিরে যাওয়া হয় ঘুরাঘুরি করার জন্য। আবার মন ভালো থাকলেও যাওয়া হয়। প্রকৃতির মাঝে থাকলে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। বেশ কয়েকদিন আগেও গিয়েছিলাম প্রকৃতির মাঝে ঘুরতে। তখন ফটোগ্রাফি টা করা হয়েছিল।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

জী আপু ঠিক বলেছেন বর্তমানে শকুন প্রায় বিলুপ্তির পথে। যার ফলে রাসেল ভাইপার্সের মত সাপের উৎপাত বেড়ে গেছে। যদি আগের মত শকুন থাকতো তাহলে মানুষ এত সাপের অতংকে থাকতো না। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন শকুন থাকলে এখন এত বেশি সাপের আতঙ্ক থাকতো না এটা আমারও মনে হয়।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি এবং নয়নতারা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। স্বচ্ছ ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সূর্যাস্ত আর নয়নতারা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।আজ আপনি দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।যা দেখে বেশ মুগ্ধ হলাম।সাথে গুছিয়ে বর্ণনাও করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

 2 years ago 

এখন বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখলে সেগুলো ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। সূর্যাস্তের মুহূর্তে এমনিতেই প্রকৃতি খুব ভালো লাগে দেখতে। সেই মুহূর্তকে খুব সুন্দর ক্যামেরা বন্দী করেছেন। সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে।

 2 years ago 

সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত আমার নিজের কাছেও খুব ভালো লাগে।

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর বর্ণনা করেছেন। বিশেষ করে নৌকার ফটোগ্রাফি আর নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

নৌকার ফটোগ্রাফি আর নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি ফটোগ্রাফি করেছেন। শকুনের দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর নৌকার ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হলাম।

 2 years ago 

নৌকার ফটোগ্রাফি দেখে আপনি অনেক মুগ্ধ হয়েছেন শুনে অনেক খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আজ আপনার ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল খুব সুন্দর। আপনিও দেখছি ভাইয়ার মত খুব সুন্দর করে ফটোগ্রাফি করেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্যাস্তের ফটোগ্রাফি ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

সূর্যাস্ত আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা শুনে তো খুশি হলাম।

 2 years ago 

ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। শকুনের ফটোগ্রাফিটা দারুন ভাবে ক্যাপচার করেছেন। অসাধারণ লাগছে ফটোগ্রাফি টা দেখতে। অন্যান্য ফটোগ্রাফি গুলোও খুবই সুন্দর হয়েছে। নৌকার ফটোগ্রাফি টাও অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

নৌকার ফটোগ্রাফি আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38