ডাই : রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করলাম।

রঙিন কাগজ দিয়ে আসলে বিভিন্ন ডিজাইনের ঝুড়ি তৈরি করা যায়। এর আগেও আমি কয়েকটা ডিজাইনের ঝুড়ি তৈরি করেছিলাম। আজকে আবারও খুব সুন্দর একটা ডিজাইনের ঝুড়ি তৈরি করেছি। আসলে এই ঝুড়িটা দেখতে সত্যিকারের ঝুড়ির মতো মনে হয়েছিল আমার কাছে। এই ঝুড়িটা তৈরি করার পরে আমার মেয়ে নিয়ে নিয়েছিল। পরবর্তীতে দেখি সে তার খেলনা থেকে কিছুটা ঝুড়ির মধ্যে নিয়ে হাতে করে হাঁটছিল। আসলে দেখতে ভালই লাগছিল। যেহেতু কাগজের ছিল তাই জন্য কিছুটা খেলার পর নষ্ট হয়ে গিয়েছিল। যাইহোক তারপরেও ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20230924-WA0009.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230828_185042.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজের অর্ধেকটা অংশ সমানভাবে দাগ দিয়ে এরপর চিকন চিকন করে দাগ দিয়ে নিলাম।

CollageMaker_202392311363858.jpg

ধাপ - ২ :

এরপরে দাগ অনুসারে চিকন চিকন অংশগুলো কেটে নিলাম।

CollageMaker_2023923113617646.jpg

ধাপ - ৩ :

এরপরে পরবর্তী অংশে ঘাম দিয়ে একটা একটা করে চিকন কাগজগুলো বাঁকা করে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023923113640710.jpg

ধাপ - ৪ :

এরপর গোল করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023923113716786.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটা লেজ নিচের অংশে জোড়া লাগিয়ে নিয়েছি। এভাবে একটা ডিজাইন করে নিয়েছি।

CollageMaker_2023923113748233.jpg

ধাপ - ৬ :

এরপর আমি রানী গোলাপি কালারের ছোট ছোট কয়েকটা ছোট টুকরা কেটে নিলাম।

CollageMaker_202392311387315.jpg

ধাপ - ৭ :

এরপর কাগজগুলোকে ভাজ করে আমি ফুল কেটে নিলাম। এভাবে আমি অনেকগুলো ফুল কেটে নিয়েছি।

CollageMaker_2023923113824536.jpg

ধাপ - ৮ :

এরপর আমি তৈরি করা ফুলগুলো ঝুড়ির মাঝখানের অংশ একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম। এরপরে ঝুড়ির উপরের অংশ একটা ফিতা লাগিয়ে নিলাম।

CollageMaker_2023923113913253.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20230924-WA0012.jpg

IMG-20230924-WA0011.jpg

IMG-20230924-WA0010.jpg

IMG-20230924-WA0007.jpg

IMG-20230924-WA0009.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

বাহ দারুন একটা পোস্ট আজকে শেয়ার করেছেন আপু। আপনি দেখছেন রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ঝুড়ি তৈরি করে ফেললেন এবং এটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলেন যাতে করে আমরাও এভাবে তৈরি করতে পারি। আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো ।ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

যে কেউ যেন সুন্দর করে এটা দেখে তৈরি করতে পারে, তাই ধাপে ধাপে শেয়ার করলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেকেই খুব চমৎকার চমৎকার জিনিস বানায়। যেমন আজকে আপনি খুব সুন্দর ফুলের ঝুঁড়ি তৈরি করেছেন। খুব ভালো লাগলো আপনার তৈরি এই ফুলের ঝুঁড়িটি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 3 years ago 

আমার তৈরি করা ঝুড়িটি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ঝুড়ি তৈরি করেছেন। এই ঝুড়ি তৈরি করার উপস্থাপন দেখে আমি শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেহেতু শিখে নিয়েছেন তাহলে পরবর্তীতে তৈরি করতে সুবিধা হবে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ঝুড়ি বানানো যায় আবার সেগুলো দেখতেও খুব ভালো লাগে। আপনার আজকের রঙিন কাগজের ঝুড়িটি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ঝুড়ি পেয়ে আপনার মেয়ে নিশ্চয়ই অনেক খুশি হয়ে গিয়েছে। সেজন্যই তো নিজের খেলনা এর মধ্যে নিয়ে ঘুরে বেড়িয়েছে। ঝুড়ির উপরের ফুলগুলো লাগানোর কারণে আরো বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

হ্যাঁ আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ঝুড়ি বানিয়েছেন। আমি অনেক দিন আগে এমন একটি ঝুড়ি শেয়ার করেছিলাম। আপনার ঝুড়ি দেখে মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর ভাবে ঝুড়িটি বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনিও কয়েকদিন আগে এরকম ঝুড়ি তৈরি করে শেয়ার করেছিলেন জেনে ভালো লেগেছে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যার প্রমাণ আপনি এর আগেও দিয়েছেন। এর আগেও আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকেও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। আপনার তৈরি ঝুড়িটি দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। কত চমৎকার ভাবে আপনি তৈরি করেছেন তৈরি ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে কোন কাজ সুন্দর করে করার। আর রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, আমি সেগুলো তৈরি করার চেষ্টা করি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার ঝুড়ি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করার রঙিন কাগজ দিয়ে প্রতিটি জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা আপনি প্রতি সপ্তাহেই নতুন নতুন জিনিস শেয়ার করেন। আজকের ঝুড়ি তৈরি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার তৈরি করা প্রতিটি জিনিস আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে সত্যি আনন্দিত হলাম।

 3 years ago 

আমি নাশিয়াকে দেখেছিলাম এই ঝুড়িটা হাতে নিয়ে খেলা করতে। আর সে তো অনেক বেশি খুশি হয়েছিল এই ঝুড়িটা পেয়ে। তুমি কিন্তু রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ঝুড়ি তৈরি করেছ, যেটা অনেক সুন্দর হয়েছে। ফুল গুলো দেওয়ার কারনে এটি দেখতে একটু বেশি ভালো লেগেছে। তোমার দক্ষতার প্রশংসা যত করব ততই কম হবে। তবে সব সময় এটাই বলব, দক্ষতার সাহায্যে এগিয়ে যাও।

 3 years ago 

হ্যাঁ নাশিয়া খেলা করতেছিল এটা দিয়ে। দক্ষতা মূলক কাজ করার চেষ্টা করি। আর তুমি এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য করেছো দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39