রেসিপি :- কাচঁকি মাছ ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240626-WA0005.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাচঁকি মাছ ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আজকে আপনাদের মাঝে একটা ছোট মাছের রেসিপি নিয়ে আসলাম। যদিও ছোট মাছ আমি কিন্তু আগে একদমই পছন্দ করতাম না। তবে এখন কিন্তু ছোট মাছ খুবই পছন্দ করি। তাছাড়া ছোট মাছ আমাদের জন্য অনেক বেশি উপকারী। এমনকি চোখের অনেক বেশি উপকার হয়। আর এইজন্য আমি মনে করি ছোট মাছ খাওয়াটা অনেক ভালো। এজন্য আমিও চিন্তা করলাম ছোট মাছের রেসিপি করবো। এমনিতে রান্না করার জন্য ছোট মাছ গুলো নিয়েছিল। তখন আমি ভাবলাম রেসিপি তৈরি করে ফেলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240626-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
কাচঁকি মাছ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20240626_195921.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কাচঁকি মাছ গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

IMG-20240626-WA0010.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর পরের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

IMG-20240626-WA0011.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবন দিয়ে দিলাম।

IMG-20240626-WA0016.jpg

ধাপ - ৪ :

এরপর আমি সবগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিবো।

IMG-20240626-WA0012.jpg

ধাপ - ৫ :

কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা একটু নেড়েচেড়ে আবারো রান্না করবো।

IMG-20240626-WA0013.jpg

ধাপ - ৬ :

এরপর আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করবো।

IMG-20240626-WA0015.jpg

ধাপ - ৭ :

পানি শুকিয়ে আসলে এরপরে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবো।

IMG-20240626-WA0014.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240626-WA0009.jpg

IMG-20240626-WA0005.jpg

IMG-20240626-WA0008.jpg

IMG-20240626-WA0007.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ছোট মাছ আমারও তেমন একটা পছন্দ না। তবে আপনার রেসিপির কালারটা তো অনেক সুন্দর এসেছে। অনেক দিন হলো ছোট মাছ খাওয়া হয়নি। যেহেতু এখন বর্ষাকাল তাই ধরনের মাছ অনেক পাওয়া যায়। আপনি খুব সুন্দর ভাবে ছোট মাছের রেসিপি টা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এখন বর্ষাকাল। তাই এরকম মাছ গুলো বেশি পাওয়া যাচ্ছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওরে বাপরে মাশাল্লাহ এত সকালে এই ছোট ছোট মাছ কাটলেন কখন এই মাছ কাটতে তো অনেকটা সময় লেগে যায় তার মধ্যে আবার রান্না করে আমাদের মাঝে পরিবেশ করে দিলেন। দেখে বুঝা যাচ্ছে আপনি অনেক গুণে গুণান্বিত। রান্নার কালারটি দেখেই তো জিভে জল চলে আসছে।

 2 years ago 

রেসিপিটা সত্যি অনেক বেশি সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

কাচঁকি মাছ ভুনা রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত মজাদার রেসিপি আপনি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল কাঁচকি মাছের রেসিপি টা।

 2 years ago 

কাচকি মাছের ভুনা খুবই সুস্বাদু একটি রেসিপি। আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর এই রেসিপি টা শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার জন্য।

 2 years ago 

এমনিতেই কাঁচকি মাছ আমার পছন্দের একটি মাছ আর কাঁচকি মাছের ভুনা মানে আমার কাছে অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। তবে আপনার রেসিপিটির কালার এবং রান্নার করার প্রতিটি ধাপ পড়ে মনে হচ্ছে রেসিপিটি অনেক মজাদার ও সুস্বাদু ছিল।এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রেসিপিটা সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। আর আমার পরিবারের সবাই তো অনেক মজা করে খেয়েছিল।

 2 years ago 

ছোট মাছ আমি অনেক বেশি পছন্দ করি খেতে। আর এরকমভাবে ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করলে কিন্তু সত্যি অনেক সুস্বাদু হয়। ওই দিন কিন্তু ছোট মাছের এই চচ্চড়ি রেসিপি টা অনেক বেশি সুস্বাদু হয়েছিল। বেশ মজা করে খেয়েছিলাম। এইরকম ছোট মাছের চচ্চড়ি রেসিপির মধ্যে ঝাল একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে। ছোট মাছ কিন্তু আমাদের জন্য আসলেই অনেক উপকারী। চোখের জন্য অনেক ভালো ছোট মাছ। রেসিপিটা সত্যি অনেক লোভনীয় লাগতেছে।

 2 years ago 

হ্যাঁ এই রেসিপির মধ্যে ঝাল বেশি দিলে আরো বেশি ভালো লাগে খেতে।

 2 years ago 

ছোট মাছ গুলোর মধ্যে কাচকি মাছ আমার কাছে একটু বেশি ভালো লাগে।আর ছোট মাছ কম বেশি সকলেরই পছন্দ। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাচঁকি মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি কাচঁকি মাছ ভুনা রেসিপি টি দেখে আমার লোভ লেগে গেল আপু। আপনি বেশ দারুন ভাবে কাচঁকি মাছ ভুনা রেসিপি টি মন্তব্য করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ছোট মাছ কমবেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তো অনেক ভালোবাসি।

 2 years ago 

আরে আরে আপু এ কি ঘটনা। সকাল সকাল কেউ এমন রেসিপি দেয় নাকি? একে তো গ্যাস নাই তার উপর আবার আপনার এমন ধরনের খাবারের পোস্ট দেখে জিভে পানি। এও কি সহ্য করা যায়। বেশ দারুন চকচকে একটি রেসিপি শেয়ার করেছেন। দেখেই তো মন জুড়িয়ে গেল। সব মিলিয়ে বেশ দারুন ছিল আজকের রেসিপিটি আপু।

 2 years ago 

এই মজাদার রেসিপি যদি খেতে চান, আমাদের বাড়িতে চলে আসেন আপনি খুব শীঘ্রই। তাহলে আমি নিজের হাতেই রান্না করে খাওয়াবো আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64503.72
ETH 1875.15
USDT 1.00
SBD 0.38