জেনারেল রাইটিং :- “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
“যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
– ওয়াল্ট ডিজনি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।
আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখতে বসেছি। স্বপ্ন আমরা সবাই দেখি। স্বপ্ন দেখতে সবাই পারে। দেখার মত স্বপ্ন যদি দেখতে পারে তাহলে তা বাস্তবায়ন অবশ্যই করা সম্ভব। আসলে আমরা স্বপ্ন দেখি স্বপ্নের জোর অনেক কম থাকে। কিছুদিন স্বপ্ন দেখে আবার কিছুদিন পর স্বপ্নকে ভুলে যাই। পরবর্তীতে অনেক নতুন নতুন স্বপ্ন যোগ হয় আমাদের জীবনে। নতুন নতুন স্বপ্ন যোগ হওয়ার কারণে পুরাতন স্বপ্নগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। এ কারণে আমাদের জীবনের স্বপ্ন পূরণ হয় না।
কারণ স্বপ্ন পূরণ করতে হলে তার পিছনে চলতে হবে। স্বপ্নের পিছনে না চললে তাহলে স্বপ্ন কখনোই পূরণ করা যায় না। আর চলার জন্য প্রয়োজন শুধু পরিশ্রম করা। করলেই স্বপ্ন পূরণ করা খুব সহজ। এজন্য আমরা সবাই সব সময় সবকিছু নিয়ে চিন্তা করি। আসলে চিন্তার পাশাপাশি যেভাবে স্বপ্ন দেখি স্বপ্নকে পূরণ করার জন্য পরিশ্রম করে তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন একদিন বা একদিন পূরণ হবে। সৃষ্টিকর্তা কখনোই কারো পরিশ্রম বৃথা যেতে দেয় না। সবার পরিশ্রমের মূল্য দিয়ে থাকে। এজন্য প্রয়োজন শুধু পরিশ্রম করা।
উদাহরণস্বরূপ একজন দিনমজুরের গল্প শেয়ার করি আপনাদের সাথে। একজন দিনমজুর নাম তার দুখু মিয়া। দুখু মিয়া সারা জীবনে দুঃখ নিয়ে বেঁচে থাকে। কিন্তু তার অনেক বড় একটি স্বপ্ন রয়েছে। তার স্বপ্ন হচ্ছে সে ছোটখাটো একটি বাড়ি দিবে। ছোটখাটো একটি বাড়ি দেওয়া তার স্বপ্ন। এজন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছে। দুখু মিয়া কিন্তু খুব পরিশ্রমী । পরিশ্রমীর মাধ্যমে প্রতিনিয়ত একটু একটু করে টাকা জমিয়ে থাকে। টাকা জমিয়ে জমিয়ে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেছে। এভাবে স্বপ্নের মাধ্যমে দুখু মিয়া অনেক বছর পর তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। ছোটখাটো একটি বাড়ি সে দিয়েছে।
আসলে একেকজনের স্বপ্ন একেক ধরনের হয়ে থাকে। যাদের থাকার মত কোন জায়গা নেই, তাদের স্বপ্ন থাকে শুধু থাকার জন্য একটি জায়গা হলেই হবে। সেই জায়গা কেনার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখে যায়। একটা সময় এসে সৃষ্টিকর্তা তাদের স্বপ্ন পূরণ করে দেয়। আর সেজন্য শুধু ধৈর্য ধরে থাকতে হয়। আর যাদের জায়গা আসে তাদের স্বপ্ন থাকে শুধু ছোটখাটো একটি বাড়ি করার। ছোটখাটো একটি বাড়ি করতে পারলে তাদের স্বপ্ন পূরণ হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে একেকজনের স্বপ্ন একেকটা থাকে।
শুধু অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্নকে পূরণ করতে হয়। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। এই বাণীটা চিরন্তন সত্য একটি বাণী। শতভাগ বিশ্বাস করেছি আমি। আসলে স্বপ্ন বাস্তবায়ন হয় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। ধৈর্য ধরে যদি আমরা অপেক্ষা করতে পারি তাহলে অবশ্যই আমাদের সবার জীবনের সকল স্বপ্নগুলো পূরণ হবে। আর দেখার মত দেখতে যদি পারে স্বপ্ন তাহলে বাস্তবায়ন করা সম্ভব। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজকের এপারে ঠিক কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে বলবেন।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

আপনার আজকের বিষয়টি দারুণ ছিল। যারা স্বপ্ন দেখতে জানে তার অবশ্যই বাস্তবায়ন করতে জানে। যদি স্বপ্ন দেখার টা যথাযথ হয় কিংবা নিজেদের আয়ত্তের ভিতরে হয়। তাহলে তো সে স্বপ্ন বাস্তবায়নে কিংবা সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রবল প্রচেষ্টা থাকতে হবে। ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে তাহলে সফলতা নিশ্চিত।
আসলে এটা কিন্তু ঠিক বলেছেন যারা স্বপ্ন দেখতে জানে তারা বাস্তবায়ন করতেও জানে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবেনা, স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আবার সেই চেষ্টা এমনভাবে করতে হবে যেখানে জেদ এবং পরিশ্রম থাকতে হবে, সবমিলিয়ে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। স্বপ্ন শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবেনা কিছু স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, যা ঘুমাতে দেবে না।
জেদ এবং পরিশ্রম থাকলে আমরা স্বপ্ন পূরণ করতে পারব।
আপু আপনাকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন। আপনি ঠিক বলেছেন যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে। আসলে কেউ যদি স্বপ্ন না দেখে তাহলে সে স্বপ্ন পূরণ করার ইচ্ছা পোষণ মনের ভিতরে জাগবে না। আর তাই সে কোন স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই নিজের কোন কিছু বাস্তবায়ন করার আগে নিজের স্বপ্ন দেখতে হবে। খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর একটা টপিক নিয়ে লিখতে চেয়েছি, যেন সবাই এই বিষয়টা নিতে পারে।
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু আমাদের শুধু স্বপ্ন দেখলেই হবে না। স্বপ্ন দেখার সাথে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আর চেষ্টা করলে সফল অবশ্যই হওয়া সম্ভব। ধন্যবাদ আপু শিক্ষা মূলক একটা পোস্ট শেয়ার করার জন্য।
আসলেই স্বপ্ন দেখলে হবে না এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।
https://x.com/TASonya5/status/1709064495166103778?s=20
একদম ঠিক বলেছেন আপু। আপনার সাথে আমি একমত। কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্নপূরণ করা সম্ভব। পরিশ্রম কখনো বৃথা যায়। সৃষ্টিকর্তা ঠিকই এর মূল্য দেন।
এটা আমি সব সময় মনে করি।
আসলে স্বপ্ন দেখতে না পারলে সেটা বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। কারণ আজকে আমরা অনেকেই আছি স্বপ্ন দেখতে ভয় পায়। তো বাস্তবায়ন করার কথা তো দূরে থাক। আসলে আমরা যদি স্বপ্ন নাই দেখি তাহলে কি বাস্তবায়ন করব। তবে স্বপ্ন দুই ভাবে দেখা যায় এক হচ্ছে ঘুমিয়ে থেকে আর একটা হচ্ছে জেগে থেকে। আর ঘুমিয়ে থেকে আমরা যে স্বপ্নটা দেখি সেটা কোন স্বপ্নই না বললেই চলে। কিন্তু আমরা বাস্তবে যে স্বপ্ন দেখি সেটাই আমাদের স্বপ্ন । আর সেটা জয় করাই হবে আমাদের সার্থকতা। আসলে খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার পোস্টটি সম্পন্ন পড়ে খুবই ভালো লাগলো। এককথায় বলতে গেলে আপনার এ পোস্ট পড়ে মনের মধ্যে স্বপ্ন দেখার জন্য আগ্রহী আরও বেড়ে গেল। এভাবেই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন এই প্রত্যাশা করি। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আগ্রহ বেড়েছে এটা ঠিক আছে তবে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পুরো পোস্টটা মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
"যদি স্বপ্ন দেখতে পারো,তবে তা বাস্তবায়ন ও করতে পারবে।"কথাটা ঠিক।তবে শুধু স্বপ্ন দেখে গেলেই হবেনা।বাস্তবায়নের ও চেষ্টা থাকতে হবে।কঠিন পরিশ্রমের দ্বারা স্বপ্ন একদিন সত্যি হয়ে ধরা দেয়।ধন্যবাদ আপু বিষয়টিকে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমরা পরিশ্রমের মাধ্যমে এবং অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারব। তাই শুধু স্বপ্ন দেখলে হবে না, সেইগুলোকে বাস্তবায়নও করতে হবে।