ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

প্রাকৃতিক দৃশ্যের মাঝে নৌকার ফটোগ্রাফি

IMG-20240621-WA0040.jpg

device : Redme note 9

লোকেশন

প্রকৃতির মাঝে এরকম নদীর বুকে যখন নৌকা ভেসে বেড়ায়, তখন দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই নৌকাটা হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে, এই নৌকাতে কয়েকজন জেলে রয়েছে। যারা মাছ ধরতেছে। আসলে এটা একটা ছোট নদী। যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। আর আমরা একটা নৌকায়ও চড়েছিলাম। নৌকায় চড়ার সময় নৌকা থেকে আমার কাছে এই দৃশ্যটা দেখে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি নৌকাতে বসেই এই নৌকাটার ফটোগ্রাফি করে নিলাম। প্রকৃতির মাঝে এটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20240513_095823.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই যাবে না। প্রাকৃতিক দৃশ্য কমবেশি সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরতে সবাই একটু বেশি পছন্দ করে। আমি তো অনেক বেশি ভালোবাসি প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে। আর এই জন্য আমি প্রায় সময় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বাইরে গিয়ে থাকি। আমার কাছে গ্রাম্য এরকম রাস্তা গুলো দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি আমার হাজবেন্ডকে প্রায় সময় বলি বিকেল বেলায় এরকম সুন্দর প্রকৃতির মাঝে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তিনিও যেহেতু পছন্দ করেন, তাই আমাকে সব সময় নিয়ে যায়। কয়েকদিন আগেও গিয়েছিলাম। আর বাইকে করে যাওয়ার সময় আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম।

টিয়া পাখির ফটোগ্রাফি

20240218_154720.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফিতে আপনারা অনেক কিউট দেখতে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে আমাদের সবারই পরিচিত এবং পছন্দের পাখি টিয়া। টিয়া পাখি পছন্দ করে না এরকম মানুষ তো নেই। টিয়া পাখি সবারই পছন্দের। আমার তো অনেক বেশি ভালো লাগে টিয়া পাখি। টিয়া পাখি এমনিতে দেখা যায় না। খুবই কম জায়গায় এই পাখিগুলো দেখা গিয়ে থাকে। তবে বাজারে অবশ্যই আপনারা এই টিয়া পাখি গুলো দেখেছেন। আবার অনেকে কিন্তু টিয়া পাখি পালন করে থাকে। বেশ কয়েক মাস আগে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। আর সেখানে অনেকগুলো টিয়া পাখি দেখেছিলাম। সেখান থেকে একটার ফটোগ্রাফি করেছি।

চাঁদের ফটোগ্রাফি

20240515_170139.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পারছেন একটা অর্ধ চাঁদ। যেটার ফটোগ্রাফি আমি দিনের বেলায় করেছিলাম। দিনের বেলায় বলতে বিকেলের পরে আমি এই সুন্দর চাঁদের ফটোগ্রাফি করেছিলাম। আমরা সবাই এটা অবশ্যই জানি বিকেল হওয়ার সাথে সাথেই আকাশে চাঁদ দেখা যায়। আর যখন আকাশে চাঁদ দেখা যায়, তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে তখন খুবই হালকাভাবে দেখা গিয়ে থাকে সেই চাঁদকে। কয়েকদিন আগে আমরা বাহিরে ঘুরাঘুরি করতে গিয়েছিলাম। আর হঠাৎ করে আকাশের দিকে তাকানোর পর এই ছাদটা দেখি। তাই ভাবলাম যে এই চাঁদের একটা ফটোগ্রাফি করা যাক।

কলমি ফুলের ফটোগ্রাফি

20240109_132456.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে কলমি ফুলের ফটোগ্রাফি। কলমির শাক খেতে অনেকেই পছন্দ করে। আর আমি নিজেও কলমির শাক খেতে খুব পছন্দ করি। কলমির শাকের পাশাপাশি কলমি গাছের ফুলও আমার অনেক ভালো লাগে। কলমি গাছের ফুলের কিন্তু ২-৩ রকমের কালার রয়েছে। আর আমার কাছে সব কালারের ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখানে থাকা এই কলমি ফুলটা হচ্ছে বেগুনি কালারের। যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি মাঝে মাঝেই আমাদের বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে মাঝেমধ্যে হাঁটাহাঁটি করতে। বেশ কয়েকদিন আগে যখন বাহিরে হাঁটাহাঁটি করছিলাম, তখন আমাদের ঘরের পাশে থাকা ছোট একটা জমিনে আমি এই কলমি ফুল দেখি। আর সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

সূর্যাস্তের ফটোগ্রাফি

20240226_174012.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কমই পাওয়া যাবে। আমি তো অনেক বেশি পছন্দ করি সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত উপভোগ করতে। আর সূর্যাস্তের ফটোগ্রাফি করতে তো আরো বেশি পছন্দ করি। আমি যদি এরকম সুন্দর দৃশ্যগুলো দেখি তাহলে ফটোগ্রাফি তো সাথে সাথেই করে নেওয়ার চেষ্টা করি। মাঝেমধ্যেই ঘুরাঘুরি করা হয়ে থাকে আমাদের। কয়েকদিন আগে মুছাপুর গিয়েছিলাম। আর যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখনও সেখানে ছিলাম আমরা। আর সূর্যাস্ত যাওয়ার দৃশ্য দেখে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর ছিল ভাই। সবুজের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে চারপাশে সবুজ গাছের দৃশ্যটা দারুন ভাবে ফুটে উঠেছে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করে তোলার জন্য।

 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সূর্য অস্তের মুহূর্তটা এই ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রকৃতির দৃশ্যের অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে এই সৌন্দর্যময় ফটোগ্রাফিটি আর টিয়া পাখির ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

আচ্ছা আপু বলেন তো এমন সুন্দর প্রকৃতি আপনি কোথায় গিয়ে খুঁজে পেলেন। আপনার প্রকৃতি দেখে তো আমার একটু ছুঁয়ে দেখতে মন চাইছে। প্রতিটি ফটোগ্রাফি যেন আমার চোখে পড়ার মত। এক কথায় আজ কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য আবার কিভাবে ছুঁয়ে দেখে আপু।

 2 years ago 

আপনার এক নম্বর ফটোগ্রাফিটি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপু।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার প্রথম ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফার সমন্বয়ে আপনি একটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো আপু। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর ভাবে ব্যাখ্যা উপস্থাপনা করেছেন। বিশেষ করে টিয়া পাখির ফটোগ্রাফিটি আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে টিয়া পাখির ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি অতুলনীয় এবং অনেক সুন্দর। এত সুন্দর ফটোগ্রাফি দক্ষতা ছাড়া করা সম্ভব না। আর আপনি যে ফটোগ্রাফিতে দক্ষ তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

আমার সবগুলো ফটোগ্রাফি অতুলনীয় আরো অনেক সুন্দর ছিল শুনে অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

আলাদা আলাদা বিষয়গুলোর ফটোগ্রাফি করলে আসলেই ভালো লাগে। সত্যি মুগ্ধ হলাম আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে টিয়া পাখি এবং কলমি ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো। বাকি ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত মনমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

টিয়া পাখি এবং কলমি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38