বাড়িতে মেহমানদের সাথে কাটানোর সুন্দর মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো টআছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে অনেকদিন ধরেই আমাদের কয়েকজন আত্মীয়কে দাওয়াত দেওয়ার কথা ভাবছিলাম। আসলে আরো কয়েকজনের জন্য কয়েকটা দিন দেরি করতে হয়েছে। এরপর গত বুধবার দিন টা ঠিক করলাম। এমনকি বুধবারের জন্য সবাইকে দাওয়াত করলাম।
সবাইকে দাওয়াত করার পর দুই তিন দিন আগে থেকেই আমরা সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিশেষ করে খাওয়া দাওয়ার আয়োজন এমন কি ঘরের আরো কিছু কাজ সবকিছুই সেরে নিলাম। তবে স্পেশাল মেনু হিসেবে ছিল রাজহাঁসের মাংস। এছাড়াও দেশি মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস, মাংস, পাঁচমিশালী সবজি, ভর্তা, ডিম, ভাত, পোলাও, এবং সালাদ। আমরা আগের দিন কিছু রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কারণ বেশিরভাগ দেখা যায় সকাল থেকে করলেও অনেক সময় ঠিক সময় মত রান্না বান্না শেষ হয় না।
আগের দিন একটু করে রাখাতে সেদিন সকালে উঠে সকল রান্না করা শুরু করে দিলাম। রাজহাঁসের মাংস রান্না করতে একটু বেশি সময় লেগে গেল। তারপর আপনার দেশি মুরগির মাংস রান্না করতেও অনেকটা সময় লেগেছে। এখন আবার সকাল বেলার সময়টা যেন তাড়াতাড়ি এই চলে যায়। যাইহোক, আগের দিন কিছু কাজ করে রাখাতে, পরের দিন আর দেরি হয়নি সবকিছুই রান্নাবান্না সময়ের আগে করে নিয়েছি। রান্নাবান্না শেষ হলেই সকল মেহমানরা চলে আসলো। সকলকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো।
প্রথমে সবার সাথে কিছুক্ষণ বসে কথা বললাম। তারপর নাস্তা পরিবেশন করলাম। সবাই একসাথে বসে নাস্তা করলো। অনেকদিন পরে সবাইকে একসাথে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে এরকম সময় কাটানো এখন একদমই কম হয়। যদিও এখন দাওয়াতের মাধ্যমেই সবার সাথে অনেক ভালো একটা মুহূর্ত কাটলো। এরপর দুপুরের খাবার পরিবেশন করলাম। টেবিলে খাবার সাজিয়ে রাখার পর আমি কয়েকটা ফটোগ্রাফি করি। ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর মুহূর্তটা শেয়ার করব। সবাই একসাথে খেতে বসার পর ভীষণ ভালো লাগলো দেখতে। সবার মধ্যে অনেকেই রাজহাঁসের মাংস প্রায় অনেক বছর খেয়েছে এই সব কিছু বলছিল।
খেতে খেতে সবার সাথে অনেক কথা হলো। এমনকি খুব ভালোভাবে খাওয়া-দাওয়া শেষ করলো সবাই। সবাই খাওয়া দাওয়া শেষ করার পর একটু সবাই মিলে আবারো কথা বললাম গল্প করলাম। সবার সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগলো। আসলে আমরা প্রতিনিয়ত যেরকম থাকি না কেন। আমার কাছে সবাই মিলে একসাথে সময় কাটাতে বেশি ভালো লাগে। সবাই মিলে গল্প করার পর বিকেল হয়ে গেল। বিকেলের দিকে মেহমানরা সবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যদিও উনাদেরকে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করলাম। কিন্তু তাদের থাকার সময় হলো না। সবাই মিলে এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর পর যখন চলে যাচ্ছিল খুবই খারাপ লাগলো।
তারপরেও সারাদিনটা সবার সাথে কাটিয়ে ভীষণ ভালোই লাগলো। আসলে এরকম সব সময় খুঁজে পাওয়া যায় না। কিছু মুহূর্ত যেন স্মৃতি হিসেবে থেকে যায়। এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। আশা করব আপনাদের ভীষণ ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

ঠিক বলেছেন আপু আমাদের সকলের উচিৎ আত্বীয় স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং যাতায়াত করা। এতে করে একে উপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আপনার রান্নার পরিবেশনা টা দারুন ছিল।আর রাজ হাঁসের মাংস আমার অনেক পছন্দের। মনে হচ্ছে সবাই রাজ হাঁসের মাংস বেশি খেয়েছে। খাবারের আয়োজন কিন্তু বেশ ভালো ছিল আপু।যদিও আপনার তৈরি করতে কষ্ট হয়েছে। তারপরও সবাই তৃপ্তি সহকারে খেয়েছে এটিতে আপনার নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
তা আপনি একদম ঠিক বলেছেন তৈরি করতে অনেক সময় লেগেছিল। কষ্ট হলেও অনেক আনন্দ পেয়েছিলাম। আপনার মন্তব্যটি ভীষণ ভালো লেগেছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝে মাঝে আত্মীয়দের দাওয়াত করে খাওয়ানোর মাঝে অনেক বেশি আনন্দ লাভ করা যায় যেটা আপনি করেছেন। আর এভাবে সবাই একত্রে সুন্দর মুহূর্ত কাটাতেও খুবই ভালো লাগে সেই সাথে আত্মীয়তার বন্ধন চির অটল থাকে। দেখেই বোঝা যাচ্ছে যে আপনি সেদিন সারাটা দিন খুবই ব্যস্ত ছিলেন মজাদার মজাদার রেসিপি রান্না করেছেন। রাজহাঁসের মাংস বরাবরি অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে।
আপনি একদমই ঠিক বলেছেন ভাই ২-৩ দিন অনেক ব্যস্ত ছিলাম। অনেকগুলো রেসিপি তৈরি করেছিলাম। সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
মেহমান আসলে আমার খুব ভালো লাগে,যদিও রান্না করতে আমার বেশ ঝামেলা লাগে😉।হুম রাজহাঁস রান্না করতে অনেক সময় লাগে,সহজে সিদ্ধ হতে চায় না।আপু অনেক জিনিস রান্না করেছেন।অনেক দিন পর মেহমান আসলে গল্প করতে ভালোই লাগে।আপু আপনি সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ
আপনি একদমই ঠিক বলেছেন সবার সাথে অনেক গল্প করেছিলাম। অনেকদিন পর সবাই এক সাথে হয়েছি। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
আপু ঠিক বলেছেন এভাবে আত্মীয় স্বজনদের নিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগে। এগুলো খুব সুন্দর এবং স্মৃতির একটি মুহূর্ত হয়ে থাকে পরবর্তীতে। আমারো আত্মীয়-স্বজনের সাথে এইভাবে সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি তো দেখছি মেহমানের জন্য অনেক বড় খাবারের আয়োজন করেছেন। আপু আমিও আপনার মত মেহমান আসার আগের দিন থেকে প্রায় রান্নাবান্নার অর্ধেক প্রস্তুতি নিয়ে রাখি। আমাদের কেও কিন্তু একদিন দাওয়াত করবেন আপু।
আমার বাংলা ব্লগের পরিবারের জন্য আমার বাড়ির দরজা ২৪ ঘন্টা খোলা। সব সময়ই দাওয়াত রইলো যে কোন সময় চলে আসতে পারেন। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আহারে এত্ত রেসিপি😋দেখে তো নিজেকে আটকানোই কঠিন হয়ে যাচ্ছে😄।
মেহমান আসলে সময়গুলো বেশ রসে রসেই কাটে।
ব্যস্ত সময় কেটেছিল,বুঝাই যাচ্ছে।রান্নাগুলোও হয়তোবা দারুণ ছিল।শুভ কামনা রইলো।
আটকে রাখতে না পারলে অবশ্যই দাওয়াত রইলো। আপনারা আসলে অবশ্যই আরো ভালোভাবে রান্না করে খাওয়াবো
বাড়িতে অনেক মেহমান একসঙ্গে আসলে একদিনে রান্না করতে গেলে চাপটা একটু বেশি পরে যায়। আপনি খুব ভালো কাজ করেছেন যে আগে থেকেই কিছু রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এজন্যই সকাল সকাল রান্না শেষ করতে পেরেছেন। তাছাড়া অনেক কিছু রান্না করেছেন দেখছি। রাজহাঁসের মাংস অনেক দিন খাওয়া হয়না। শুনেই খেতে ইচ্ছা করছে। অনেকদিন পর বেশ ভালো সময় কাটিয়েছেন আত্মীয়-স্বজনদের সঙ্গে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে।
আপনি একদমই ঠিক বলেছেন অনেকদিন পরেই কয়েকজন আত্মীয়কে পেয়েছি। কারণ এখানে কয়েকজন অনেক বছর পরে বিদেশ থেকে এসেছে। আমাদের বাড়িতে আজ অনেক বছর যাবৎ রাজহাঁস ফলন করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেক ভাল লাগলো আপু। বাসায় মেহমান এলে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ভাল লাগা বেশি থাকে। আমার তো মেহমান খুব ভাল লাগে। মেহমান এলে অনেক বেশি বেশি রান্না করি, পরের দিন আর রান্না করতে হয় না। 😃 অনেক দিন পর এলে অনেক গল্প,হাসি- আনন্দ খুব বেশি ভাল লাগে। 🥰 অনেক ধন্যবাদ আপু আপনি সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করলেন বেশ ভাল লাগলো।
এ ধরনের আনন্দময় মুহূর্তগুলো অনেক স্মৃতি হয়ে থাকে। কারণ সবাইকে একসাথে করাটা কোনভাবেই সম্ভব হয় না। আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম
বাড়িতে মেহমান আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও রান্নাবান্না একটু ঝামেলা হয় তবে আত্মীয় স্বজনের সাথে দেখা হলে এবং তাদের সাথে সময় কাটানো কথাবার্তা বলা এগুলো খুবই ভালো লাগে। আপনি তো দেখছি মেহমানের জন্য অনেক কিছুর আয়োজন করেছেন। সাথে আমাদেরকেও দাওয়াত দিতে পারতেন। এটি একদম ভালো করেছেন। মেহমান আসার আগের দিন একটু প্রস্তুতি নিয়ে রাখলে পরের দিন আর এত ঝামেলা হয় না। আমার আম্মু এরকম করে থাকে। সব মিলিয়ে অনেক ভালো সময় কাটিয়েছেন ধন্যবাদ আপনাকে।
আগামী দিনে আরও একটি রাজহাঁস রান্না করলে অবশ্যই আপনাকে দাওয়াত দিব। অবশ্যই পরিবার নিয়ে চলে আসবেন। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।