অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ব্যাগের অরিগ্যামি তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ব্যাগের অরিগ্যামি তৈরি করলাম।
রঙিন কাগজের জিনিস তৈরি করতে ভীষণ ভালোই লাগে। আসলে প্রতি সপ্তাহে এখন অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি। আসলে বিভিন্ন জিনিসপত্রের অরিগ্যামি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি ভাবলাম একটা ব্যাগের অরিগ্যামি তৈরি করব। আসলে কাগজের তৈরি ব্যাগ দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এই ধরনের জিনিসগুলো তৈরি করলে দেখতেও ভীষণ ভালো লাগে। এই ব্যাগটা তৈরি করার পর আমি নাশিয়াকে দিয়েছিলাম খেলার জন্য । ওতো ভীষণ খুশি হয়ে গিয়েছিল।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই অরিগ্যামি তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
• কম্পাস
• পুঁতি
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর এরপরে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটা গোল বৃত্ত দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপর আমি দাগ অনুসারে দুইটা বৃত্ত কেটে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি চিকন করে একটা কাগজ লম্বা করে কেটে নিলাম। কাগজটার দুই পাশে চিকন করে কেটে ভাজ করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি নিচের অংশের বৃত্তের উপরে চিকন কাগজটা জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে উপরের অংশে আরও একটা বৃত্ত গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি বাড়তি অংশটা সমানভাবে কেটে নিলাম। এভাবে নিচের অংশটা তৈরি করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি আরও একটা বৃত্ত কেটে নিলাম। তারপর এটাকে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে আমি উপরের ঢাকনাটা জোড়া লাগিয়ে নিলাম নিচের অংশের সাথে। এরপর দুইটা চিকন কাগজ জোড়া লাগিয়ে ব্যাগের বেল্ট লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপরে আমি সাদা কাগজ কেটে একটি ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ১০ :
এরপর ফুলটাকে ব্যাগের উপরে লাগিয়ে নিলাম। এর উপর একটা পুঁতি লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ব্যাগ তৈরি করেছেন। এই রঙিন কাগজের ব্যাগ তৈরি করার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। ধাপে ধাপে অসাধারণভাবে শেয়ার করেছেন শুভকামনা রইল।
আমার রঙিন কাগজের তৈরি ব্যাগ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি দারুন অরিগামি ব্যাগ বানিয়েছেন আপু ব্যাগটা অনেক কিউট লাগছে দেখতে বেশ গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো
একটা দারুন হয়েছিল। তৈরি করার পর ভীষণ ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাগজের তৈরি জিনিস গুলো বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। তাছাড়া এরকম অরিগামি গুলো বানালে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার আজকের ব্যাগের অরিগামি টা খুব চমৎকার হয়েছে। দেখে একেবারে সত্যি ব্যাগের মতো লাগছে। কালারের কারণে আরো বেশি ফুটে উঠেছে।
ঠিক বলেছেন সত্যিই অনেক ভালো লেগেছিল ব্যাগটা তৈরি করার পর।
অনেক সুন্দর করে ব্যাগের অরিগামি তৈরি করেছেন আর বিশেষ করে প্রতিটা কাগজ সঠিক মাপে কেটেছেন এবং পরবর্তীতে আঠা লাগিয়েছেন বলে এই অরিগামটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি দক্ষতার সাথে নিখুঁত কাজ করার। আপনাদের ভালো ভালো মন্তব্য পেলে আরো ভালো লাগে।
আপু আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি আপনি প্রতি সপ্তাহে একটি করে অরিগামী পোস্ট করছেন আমাদের মাঝে। কোন কিছু ভালো লাগলে সেটা করতে ইচ্ছা করে আমার মনে হয় এটা তৈরি করতে আপনার অনেক ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে ব্যাগের অরিগামি তৈরি করেছেন। এমনিতে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। আপনি ব্যাগ তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে আমি সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে অরিগামি শেয়ার করার। আর আপনারা সেগুলো দেখে অনেক ভালো মন্তব্য করেন দেখে উৎসাহ বেড়ে যায়।
https://twitter.com/TASonya5/status/1682941546503770115?t=LmBFGB4m-9a8S7APfKzrtg&s=19
রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ব্যাগটি সত্যি চমৎকার হয়েছে । আসলে এ ধরনের জিনিস বাচ্চারা পেলে বেশ খুশি হয় । আপনার মেয়েও ব্যাগ টি পেয়ে খুশি হয়েছে জেনে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমার কাছেও বেশ ভালো লাগে । তবে আপনার কাগজের কালারটি চমৎকার হওয়ার কারণে ব্যাগটি দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে । ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আপনার কাছেও ভালো লাগে যিনি ভালো লাগলো আপু।
ওয়াও অনেক সুন্দর করে একটা ব্যাগ তৈরি করেছো রঙিন কাগজ ব্যবহার করে। আমার কাছেও খুব ভালো লাগে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে অথবা দেখতে। আসলে আমি ঐদিন দেখেছিলাম এই ব্যাগটা নিয়ে নাশিয়া খেলা করতেছে। আসলে আমিও দেখেছিলাম সে অনেক বেশি খুশি হয়েছিল, আমাকে এনে দেখিয়েছিল এই ব্যাগটি। এত সুন্দর করে ব্যাগটা তৈরি করে সবার মাঝে ভাগ করে নিলে দেখে ভালো লাগলো।
হ্যাঁ ঐদিন আমাকে এসে বলেছিল আব্বুকে ব্যাগটা দেখিয়েছে। এবং সে অনেক আনন্দ করেছিল ব্যাগটি নিয়ে।