পেইন্টিং :- গাছের ডালে বসা পাখিদের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর গাছের ডালে বসা পাখিদের পেইন্টিং করলাম।

পেইন্টিং করতে আমার বরাবরই ভালো লাগে। যদিও এখন সময় সুযোগের জন্য করা হয়না। কিন্তু তারপরেও চেষ্টা করি সপ্তাহে একটি করে পেইন্টিং শেয়ার করার জন্য। কিছুদিন আগে খুব ইচ্ছা করছিল পাখির পেইন্টিং করতে। তখনই ভাবলাম পাখির পেইন্টিং করব। কিন্তু পেইন্টিং করার সময় বুঝতে পারিনি এত বেশি সময় লেগে যাবে। আমার কাছে পেন্টিং টা করতে ভীষণ ভালো লেগেছিল। আর এখানে আমি কিছু উজ্জ্বল কালার ব্যবহার করেছি। এই পেইন্টিং দেখে ভীষণ ভালো লাগলো।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1677342847009.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20220415_095839.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর গোলাপি রঙ দিয়ে হালকা হালকা করে একটু রং করে নিলাম।

IMG_20230225_221814.jpg

ধাপ - ২ :

এরপরে নীল কালার দিয়ে ও একটু একটু করে রং করে দিলাম।

IMG_20230225_122702.jpg

ধাপ - ৩ :

এরপরে কফি কালার দিয়ে গাছের ডাল আঁকা শুরু করি। কিছুটা গাছের ডাল এঁকে নিলাম।

IMG_20230225_221838.jpg

IMG_20230225_123140.jpg

ধাপ - ৪ :

এরপরে চিকন চিকন করে দুই পাশে গাছের ডাল এঁকে নিলাম।

IMG_20230225_221915.jpg

ধাপ - ৫ :

এরপরে হলুদ এবং কমলা কালার দিয়ে একটি পাখির শরীরের অংশ এঁকে নিলাম।

IMG_20230225_221941.jpg

IMG_20230225_221929.jpg

ধাপ - ৬ :

এরপরে কালো রং দিয়ে পাখির মাথার অংশ এবং ঠোঁট এঁকে নিলাম।

IMG_20230225_221955.jpg

ধাপ - ৭ :

এরপরে অপর আরেকটি পাখির শরীরের কিছুটা অংশ এঁকে নিলাম।

IMG_20230225_222009.jpg

ধাপ - ৮ :

এরপর আবারো কালো রং দিয়ে খুব সুন্দর ভাবে পাখিটা হাইলাইটস করে এঁকে নিলাম।

IMG_20230225_222022.jpg

ধাপ - ৯ :

এরপরে গাছের ডালে সবুজ রঙের কতগুলো পাতা দিয়ে দিলাম।

IMG_20230225_222030.jpg

ধাপ - ১০ :

এরপর সবুজ রঙের উপরে হালকা একটু হলুদ কালার দিয়ে দিলাম। এরপরের লাল রঙ দিয়ে গাছে কতগুলো ফুল এঁকে নিলাম।

IMG_20230225_222051.jpg

ধাপ - ১১ :

এরপরে লাল ফুলের উপরে সাদা রং দিয়ে একটু হাইলাইটস করে দিলাম।

IMG_20230225_133819.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1677342847345.jpg

1677342847126.jpg

1677342847009.jpg

1677342847280.jpg

1677342847408.jpg

1677342847213.jpg

1677342847473.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

গাছের ডালে বসা পাখিদের পেইন্টিং অসাধারণ পেইন্টিং। সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর পেইন্টিং দেখে খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

দক্ষতা কি না জানি না চেষ্টা করলাম সুন্দরভাবে আঁকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

পোস্টার রং দিয়ে এত সুন্দর পেইন্টিং করেছেন যার প্রশংসা না করলেই নয়। পাখি ২ টা কে ডালের উপরে বসে থাকতে দেখে মনে হচ্ছে যেন বসন্তের হাওয়া বইছে। অসাধারণ সুন্দর হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে পেইন্টিং রং দিয়ে গাছের ডালে বসে থাকা দুটি পাখির পেইন্টিং অঙ্কন করে শেয়ার করেছেন। দুটো পাখির কালার দুই রকম করেছেন বলে দেখতে সবথেকে বেশি ভালো লাগছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

দুটো পাখি আঁকতে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জাস্ট অসাধারণ আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আপনার এই সুন্দর পেইন্টিং দেখে। আসলেই এ ধরনের পেইন্টিং করতে অনেক বেশি সময়ের প্রয়োজন আর আপনি প্রতি সপ্তাহে একটি করে পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করবেন এটা জেনে খুবই খুশি হলাম। গাছের ডালে বসে থাকা পাখিরে এই পেইন্টিং অসাধারণ লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া প্রতি সপ্তাহে একটি করে পেইন্টিং করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পেইন্টিং মানেই ভিন্ন কিছু,আর অসাধারণ এটাও তাই।একজন প্রফেশনাল চিত্রশিল্পীর মতোই পেইন্টিং টি করেছেন আপনি ।আপু আপনার গাছের ডালে বসে থাকা পাখির পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেকদিন পর আপনার জল রঙের পেইন্টিং দেখলাম। আপনার জল রঙের পেইন্টিং গুলো খুব ভালো লাগে যদিও সময়ের অভাবে এখন এগুলো আর্ট করতে পারছেন না। এই ধরনের জলরঙের আর্টগুলো করতে আসলেই অনেক সময় লাগে। আজকের কালারফুল পাখির আর্টটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে পাখি দুটিকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই সময়ের অভাবে করতে পারি না। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আগে পেইন্টিং করতে বেশ ভয় লাগলো,এখন করতে করতে বেশ ভালোই লাগে।আপু আপনি বরাবরই বেশ ভালো আঁকেন। আজকের আর্টটা বেশ অসাধারণ হয়েছে।বিশেষ করে পাখি দুইটি বেশ ভালো একেঁছেন।কালার কম্বিনেশন টা বেশ ভালো লাগছে। ধন্যবাদ

 3 years ago 

এখন তো আপনারও আর্ট দেখতে পাই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38