জেনারেল রাইটিং :- “একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া”

in আমার বাংলা ব্লগ3 years ago

20231030_084436_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

আজকে আমি আপনার মাঝে অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করব। আপনারা আশা করছি আমার সম্পূর্ণ পোস্টটা পড়ার চেষ্টা করবেন সময় নিয়ে। একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া এই বিষয়টা নিয়ে লেখা চেষ্টা করব পুরো পোস্ট। আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে এই ধরনের পোস্টগুলো প্রতিনিয়ত শেয়ার করা। এরকম পোস্ট গুলো শেয়ার করলে অনেকেই অনেক রকম ধারণা পায় এবং অনেকে অনেক কিছু জানতে পারে। আর এই টপিকগুলো বাস্তবের সাথে ও অনেকটা মিলে যায়। আর এই পোস্টটার মধ্যেও আমি বাস্তবিক কিছু কথা তুলে ধরার চেষ্টা করব।

আসলে বিশ্বাস করাটা যেমন অনেক বেশি সহজ, তেমনি অনেকটা কঠিন । আসলে বিশ্বাস এমন একটা জিনিস যা সব মানুষকে করা যায় না। আর অনেকে রয়েছে খুব সহজে যে কোন মানুষকে বিশ্বাস করে ফেলে এটাও কিন্তু উচিত না। আমরা যদি একজন ভালো বন্ধু এবং ভালো মানুষ হতে চাই, তাহলে এর প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসী হওয়া। এটার সাথে আমি পুরোপুরিভাবে একমত, যদিও জানিনা এটা কয়জনে মানে। আর আমরা যদি বিশ্বাসী হই, আর সেই বিশ্বাসের মর্যাদা রাখি, তাহলে জীবনে সবকিছুই করা সম্ভব হবে। আর প্রত্যেকটা মানুষের পাশে একজন বিশ্বাসী মানুষ থাকে অনেক গুরুত্বপূর্ণ।

আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো মানুষ থাকা এবং একটা ভালো বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর বিশ্বাসী হওয়াটা সেই মানুষের ভালো বন্ধু এবং ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত রাখে। বিশ্বাসী যদি সে মানুষটা হতে পারে তাহলে সে একটা মানুষের ভালো বন্ধু এবং সে একটা ভালো মানুষ হতে পারবে। আসলে বিশ্বাস এমন একটা জিনিস যা সব মানুষকে করা যায় না। আমরা যাদেরকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, দিনশেষে দেখা যায় সেই মানুষ গুলো আমাদের পিঠে ছুরি মেরেছে। আর বিশ্বাস ভাঙতে তাদের একটা মিনিটও সময় লাগে না।

আপনাদেরকে একটা মেয়ের কথা বলি। আসলে ওই মেয়েটা আমার ক্লাসের অর্থাৎ আমার ক্লাসমেট ছিল। আসলে মেয়েটার সাথে আমার মাঝে মাঝেই কথা হতো। মেয়েটার একটা বান্ধবী ছিল, যাকে সে অনেক বেশি বিশ্বাস করত, আর বিশ্বাস করে সব ধরনের কথা তার সাথে শেয়ার করতো। কিন্তু কয়েকদিন পরে মেয়েটার বান্ধবী মেয়েটার কথাগুলো যে কারো সাথে বলতো। যদিও ওই মেয়েটা তার বান্ধবীকে সবকিছু বিশ্বাস করে বলেছিল, তবে মেয়েটার বান্ধবী তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। যার ফলে মেয়েটার বান্ধবী একজন ভালো বন্ধু হতে পারেনি এবং ভালো মানুষও হতে পারেনি।

পরবর্তীতে একদিন মেয়েটা আমাদের সাথে বলছিল, সে বিশ্বাস করে অনেক বেশি ভুল করেছিল তার ওই বান্ধবীকে। সত্যি ঐ দিন অনেক বেশি খারাপ লেগেছিল মেয়েটার জন্য। ওই মেয়েটা তার বান্ধবীটাকে অনেক সহজে বিশ্বাস করেছিল, যার কারণে মেয়েটার সাথে এরকম কিছু হয়েছিল। এইজন্যই কাউকে বিশ্বাস এত বেশি করা উচিত না। এরকম একটা মানুষকে বিশ্বাস করে সে জঘন্যতম ভুল করেছে এটাই মেয়েটা সবসময় বলে থাকতো।আসলে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে বিশ্বাস করে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু তারা আমাদের বিশ্বাস ভেঙ্গে দেয়। এর জন্য একজন ভালো বন্ধু আর ভালো মানুষ হতে হলে বিশ্বাসী হওয়া অনেক বেশি জরুরী।

এইজন্য এই কথাটা বেশিরভাগ মানুষ বলে থাকে, একজন ভালো বন্ধু এবং একজন ভালো মানুষ হতে হলে তার প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসী হওয়া। আর যদি আমরা বিশ্বাসী হতে পারি তাহলেই প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারব এবং প্রত্যেকে আমাদেরকে ভালো মানুষ হিসেবে চিনবে। আর বিশ্বাসী হলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসবে। তবে বর্তমানে আমাদের এই পৃথিবীতে এরকম মানুষ খুবই কম রয়েছে। বিশ্বাস রাখতে পারে এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আজ এখানেই আমার লেখা শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে সম্পূর্ণটা পড়তে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কাছে আমার লেখা কিরকম লেগেছে, এটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন আশা করছি।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

এইরকম ঘটনার স্বীকার আমরা অনেকেই হয়েছি। আমাদের কথাগুলো অন‍্যদের কাছে যারা বলে দেয়। এতে প্রথমত আমরা তাদের উপর যে বিশ্বাস টা হারিয়ে ফেলি সেটা আর ফিরে আসে না। বিশ্বাস এমনই একটা জিনিস। অর্জন করতে অনেক ট সময় লাগে কিন্তু একবার ভেঙে গেলে আর আসে না। আর বিশ্বাস না করে পৃথিবীতে থাকাও সম্ভব না। এজন্যই হয়তো একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কথাটার সাথে আমি একেবারে একমত।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার প্রতিদিনের পোস্ট গুলো কিন্তু আমার অনেক পছন্দের । যে কোন ইউজার এখানে কাজ করে, তাদের মধ্যে আমার প্রিয় এবং ভালো লাগার একজন ব্লগার আপনি। যাই হোক ভালো বন্ধু আর বিশ্বাস নিয়ে কিন্তু দারুন লিখেছেন। বিশ্বাসী যদি না হয় তাহলে সে কি করে ভালো বন্ধু বা মানুষ হবে বলেন তো? অসাধারন ছিল আজকের পোস্টটি।

 3 years ago 

আমি আপনার প্রিয় এবং ভালো লাগার ব্লগার এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

জি আপু একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত বিশ্বাসী হওয়া। বিশ্বাস না থাকলে যে কোন সম্পর্ক টিকে না আপু। সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য হলো বিশ্বাসই হতে হবে।আমরা প্রতিটা মানুষকে আমরা সহজেই বিশ্বাস করে ফেলি এবং সেই সময় বিশ্বাসের প্রতিদান দিতে হয় আমাদের । মানুষকে জেনে বুঝে বিশ্বাস করা উচিত। দুনিয়াটা পুরাই স্বার্থপর আপু। যাকে বিশ্বাস করি সেই পিঠে ছুরি মারে নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে। আসলে মেয়েটির জন্য অনেক খারাপ লাগতেছে যে মেয়েটি সরল মনে তাকে বিশ্বাস করেছিল এবং সেই মেয়েটি তার বিশ্বাসের প্রতিদান রাখতে পারেনি। জি আপু পৃথিবীতে এখন খুব কমই আছে যে যাদের মধ্যে বিশ্বাস আছে এবং বিশ্বাসের মর্যাদা রাখে মানুষ। অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু। বেশ ভালো লাগলো আমার

 3 years ago 

আসলে বিশ্বাসের মর্যাদা সব মানুষ রাখতে পারেনা।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আপনার বান্ধবীর মত অনেক মানুষ আছে যারা একজনকে বিশ্বাস করে অনেক গোপন কথা বলে দেয়। কিন্তু যাকে বিশ্বাস করা হয় সে তার বিশ্বাসের প্রতিদান দিতে ব্যর্থ হয়। তাই আমাদের সবাইকে বিশ্বাসী হতে হবে এবং বিশ্বাসী বন্ধু-বান্ধব নির্ণয় করতে হবে।

 3 years ago 

ঠিক বলেছেন তখন ঐ মানুষটা তার বিশ্বাসের প্রতিদান দিতে ব্যর্থ হয়।

 3 years ago 

এরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। বিশ্বাস করে কাউকে কোন কথা বললে সেই সে কথাগুলো অন্যদের কাছে বলে বেড়ায়। আসলে এজন্য নিজের গোপন কথা কাউকে বলার আগে হাজার বার চিন্তা করে বলা উচিত। খুব সহজেই কাউকে বিশ্বাস করা ঠিক না। তাছাড়া কারো একবার বিশ্বাস ভেঙ্গে গেলে মানুষের প্রতি বিশ্বাস উঠে যায়। ভালো লাগলো আপু আপনার লেখাটি পড়ে।

 3 years ago 

এটাতো আমিও মনে করি কাউকে খুব সহজে বিশ্বাস করা ঠিক না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

তুমি যে কথাগুলো বলেছ এগুলো কিন্তু একেবারেই সত্য। একেবারে বাস্তবিক কথাগুলো তুলে ধরে আজকের পোস্টটা লিখেছ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে ভালো বন্ধু এবং ভালো মানুষ হওয়ার জন্য বিশ্বাসী হওয়াটা অনেক জরুরী। একজন মানুষ বিশ্বাসই হতে পারলে সে সবার আপন হয়ে উঠতে পারবে এবং একজন ভালো মানুষ হতে পারবে আর ভালো বন্ধু হতে পারবে।

 3 years ago 

আসলে আমি বাস্তবিক কথা তুলে ধরার চেষ্টা করেছি। তুমি ঠিক বলেছ একজন মানুষ বিশ্বাসী হতে পারলে ভালো মানুষ এবং ভালো বন্ধু হতে পারে।

 3 years ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন আপু। পড়ে ভীষণ ভালো লাগলো।আপনি বাস্তবিক কথাই লিখেছেন।একজন ভালো মানুষ ও ভালো বন্ধু হতে হলে বিশ্বাসী মানুষ খুব প্রয়োজন।আজকাল বিশ্বাসী মানুষ পাওয়া খুব মুস্কিল।মনের কথা সবাইকে বলা ও যায় না।বলা উচিত ও নয়।আর মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেলে সেই মানুষের উপর আর বিশ্বাস আসে না।ধন্যবাদ আপু সুন্দর এই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক বলেছেন এখন বিশ্বাসী মানুষ পাওয়া অনেক বেশি মুশকিলের ব্যাপার।

 3 years ago 

মানুষকে সহজে বিশ্বাস করা ঠিক না। আর মানুষকে বিশ্বাস করতে হলে তার সম্বন্ধে ভালো কিছু জানতে হয়। তবে এটি ঠিক বলেছেন বন্ধু এবং ভালো মানুষ হতে হলে প্রথমে বিশ্বাসী হওয়া চাই। বিশ্বাস এমন একটা শব্দ তার গভীরতা অনেক বেশি। তবে সময়ের কারণে অনেক সময় বিশ্বাসী লোক গুলো কষ্ট দিয়ে থাকে। আপনি শিক্ষণীয় খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই সময়ের কারণে অনেক সময় বিশ্বাসী মানুষগুলো কষ্ট দিয়ে থাকে আমাদের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37