আর্ট :- প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240703-WA0021.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলাম।

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলে ভীষণ ভালো লাগে। কারণ এই দৃশ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুটিয়ে তোলা যায়। তবে আজকের পেইন্টিংটা কিছুটা সূর্যাস্ত এমনকি সবুজ প্রকৃতি দুটো মিশিয়ে করেছি। এই পেইন্টিং এ ছোট্ট একটা নদী, ঘরবাড়ি এবং গাছপালা সবকিছু দিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আসলে আমি যখন এরকম পেইন্টিং করি আমার অনেক বেশি ভালো লাগে। যদিও এরকম পেইন্টিং করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু পুরো পেইন্টিংটা কমপ্লিট করার পর দেখতে ভীষণ ভালো লাগে। এমনকি অনেক বেশি ভালো একটা অনুভূতি হয়। আশা করি আমার আজকের পেইন্টিংটাও আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240703-WA0016.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি উপরের অংশে সবুজ এবং লাল কালার দিয়ে পুরোটা রং করে নিলাম

IMG-20240626-WA0031.jpg

ধাপ - ২ :

এরপর আমি নিচের অংশে হলুদ রঙ এবং একপাশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240626-WA0037.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি এক পাশে পাথরের মত করে একটা পাড় এঁকে নিলাম। এরপর দুই পাশে দুইটা ঘর আঁকা শুরু করি।

IMG-20240626-WA0032.jpg

ধাপ - ৪ :

এভাবে আমি একটু একটু করে দুই পাশে একটা ছোট এবং একটা বড় ঘর এঁকে নিলাম।

IMG-20240626-WA0036.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি ঘরের একপাশে বড় একটা গাছ এঁকে নিলাম। এরপর মাঝখানের অংশে এবং ছোট ঘরের সাথে ও আরো দুইটা গাছই এঁকে নিলাম।

IMG-20240626-WA0033.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি ‌ গাছগুলোকে সাদা কালার দিয়ে হাইলাইটস করে নিলাম। এরপাশে আমি ঘরের পেছনের অংশে ছোট ছোট কিছু সবুজ গাছ এঁকে দিলাম।

IMG-20240626-WA0035.jpg

ধাপ - ৭ :

এরপরে দুইটা গাছের মধ্যে গাছের পাতা এঁকে দিলাম। এরপর সামনের অংশে ঘরের সামনে একটা বেড়া এঁকে দিলাম।

IMG-20240626-WA0034.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240703-WA0021.jpg

IMG-20240703-WA0017.jpg

IMG-20240703-WA0013.jpg

IMG-20240703-WA0016.jpg

এই পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇 :

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনার পেইন্টিং গুলো সব সময় অসাধারণ হয়। আজকের পেইন্টিংটাও তার ব্যতিক্রম নয়। প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেলাম। বেশ ভালো লাগলো আপনার আর্টের কালার কম্বিনেশন টা দেখে। আর গাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি পেইন্টিং এর কালার টা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

কয়েকটি জিনিসের সমন্বয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগছে। পেইন্টিং করতে আমার ও খুব ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারি না। আপনার পেইন্টিং এর রংয়ের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। উপস্থাপনাটা ও বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা পেইন্টিং করে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখলেই ছোটবেলার কথায় মনে পড়ে যায়। ছোটবেলার প্রাকৃতিক দৃশ্য অনেক আঁকতাম। যাই হোক সূর্যাস্তের সময় কিন্তু প্রকৃতির খুব সুন্দর কালার হয়। সেই সুন্দর কালারটি আপনার আজকের পেইন্টিং এর মধ্যে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লেগেছে আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি।

 2 years ago 

আমার এই সুন্দর পেইন্টিং দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য একদম মনোমুগ্ধকর। আপনি সব সময় আমাদের কে খুবই সুন্দর সুন্দর দৃশ্যের আর্ট উপহার দিয়ে থাকেন। আজকে আপনি দেখছি খুবই সুন্দর করে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার মাধ্যমে এতো সুন্দর একটি পেইন্টিং দেখতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। বেশ দারুন ভাবে পেইন্টিং টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আমার করা এই পেইন্টিংটা মনোমুগ্ধকর হয়েছে শুনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অংকন করেছেন আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতা অভিজ্ঞতা এবং ধৈর্য সহকারে আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ ভালো লেগেছে আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহারস্বরূপ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অনেক দক্ষতা আর ধৈর্য সহকারে পেইন্টিংটা করেছি।

 2 years ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং এর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে, আপনার পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। পেইন্টিং এর প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এমন চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতেছে।

 2 years ago 

তোমার এত সুন্দর একটা দক্ষতা মূলক কাজ দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। তুমি প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকো। তোমার করা পেইন্টিং গুলো দেখলে আর চোখ ফেরাতে পারি না। তেমনি আজকের এই পেইন্টিংটা দেখে এক নজরে তাকিয়ে ছিলাম। ঘরবাড়ি, নদী, গাছপালা সব কিছুই সুন্দর করে অঙ্কন করেছ তুমি। তোমার দক্ষতার প্রশংসা যতই করবো ততই কম হবে। সব সময় এরকম সুন্দর পেইন্টিং গুলো আশা করছি আমাদের মাঝে শেয়ার করবে।

 2 years ago 

আমার পেইন্টিং দেখলে তুমি চোখ ফেরাতে পারো না শুনে অনেক ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার পেইন্টিং গুলো যত দেখি ততই যেন ভালো লাগে। আজকের এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন আপনার এই পেইন্টিং এর মাধ্যমে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার পেইন্টিং আপনার কাছে সব সময় ভালো লাগে শুনে ভালো লাগলো। এভাবেই আশা করছি পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38