স্বরচিত কবিতা : " উষ্ণতায় পরিপূর্ণ "

in আমার বাংলা ব্লগ2 years ago

20240119_004022_0000.png

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

সত্যি বলতে এই শীতকাল অনুভব করতে ভীষণ ভালো লাগে। তবে আজকের কবিতাটি শীতকালের সাথে প্রিয় মানুষের তুলনা করে লিখলাম। আমরা যদি শীতের সকালে কুয়াশায় ঘেরা মুহূর্তে অনুভব করি, তখন যদি নিজের প্রিয় মানুষটা রোদ হয়ে আসে। তাহলেই মনে হবে যেন অনেক উষ্ণতা অনুভব করলাম। আমরা মনে করি ভালোবাসার মানুষটি সব সময় আমাদেরকে চাদরের মতো জড়িয়ে রাখে। যার কারনে আমাদের শিতল অনুভূতি আর থাকে না। নিজের প্রিয় মানুষের সাথে আসলে সব কিছুরই তুলনা করা যায়। আর শীতের সৌন্দর্যের সাথে তুলনা করলে সেটা তো আরো বেশি রোমান্টিক গল্প হয়ে যায়। আর যেটা কিনা আমাদের ভালোবাসা সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে। তেমনি আজকের কবিতাটাতেও শীতল অনুভূতির সাথে একটু ভালোবাসা জড়িয়ে রাখার চেষ্টা করলাম।

" উষ্ণতায় পরিপূর্ণ "

শীতের সকালে কুয়াশায় ঘেরা,
ঠান্ডায় অনুভূতিতে শিয়রে উঠি আমি।
একটুখানি রোদের অপেক্ষায়,
পথ চেয়ে বসে থাকি।

তুমি যদি চাদর হয়ে ,
জড়িয়ে রাখো আমায়।
উষ্ণতায় পরিপূর্ণ আমি,
ভালোবেসে যাবো তোমায়।

চারিপাশে শীতল হাওয়া,
কেঁপে উঠি ঠান্ডায় আমি।
একটুখানি উষ্ণতা খুঁজি,
রোদ হয়ে আসবে কি তুমি।

শিশির ভেজা ঘাসের উপরে,
হাঁটতে চাই তোমার হাত ধরে।
একটুখানি হাতে হাত রেখে,
পাশে থাকবে কি তুমি।

শীতের দিনের সকাল বেলা,
শীতল হাওয়া গায়ে লাগে।
একটুখানি চাদর হয়ে,
জড়িয়ে রাখবে কি তুমি ।

হার কাঁপানো শীতের রাতে,
কম্বলে মানে না গায়ে,
একটুখানি গায়ে কম্বল হয়ে,
জড়িয়ে রাখবে কি তুমি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ আপু আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রথমে অনু কবিতা লিখেছিলেন তারপর অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ কবিতা লিখে ফেলেছেন খুবই ভালো ব্যাপার এটা। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক ভাইয়া সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে পুরো কবিতাটি লিখেছি

 2 years ago 

শীতকে কেন্দ্র করে ভালবাসার আবেগ মাখা দারুন কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাদের দেখাদেখি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনার ভাবিও সুন্দর কবিতা লেখা শিখে গেছে। যাইহোক ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করতে।

 2 years ago 

কি বলেন ভাইয়া তাহলে তো খুবই ভালো কথা। অনেক ধন্যবাদ

 2 years ago 

কবিতার মূলভাবের সাথে কবিতার ছন্দের সাথে মনের ভাব চমৎকারভাবে ফুটিয়ে তুললেন আপু। আসলেই কবিতা লেখলে অনুভূতির প্রয়োজন হয়। আপনি শীতের সকালের উষ্ণতা প্রিয় মানুষের সাথে চমৎকার ভাবে তুলনা করেছেন 🌼🦋

 2 years ago 

আমি মূলভাবটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া

 2 years ago 

শীতকে সামনে রেখে খুব সুন্দর একটা কবিতা লিখেছ। বিশেষ করে কবিতাটার মধ্যে অনেক বেশি রোমান্টিক কথা রয়েছে। যেটা কিনা একটা ভালোলাগার ব্যাপার। কবিতাটার প্রত্যেকটা লাইন আমার কাছে অনেক দারুন লেগেছে। ভীষণ ভালো লেগেছে কবিতাটির প্রত্যেকটা লাইন পড়ে।

 2 years ago 

সব সময় তোমার কবিতা গুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে

 2 years ago 

কবিতার জন্য অনুভূতির দরকার হয়। আপনি চমৎকার অনুভূতি নিয়ে দারুন এই কবিতাটি শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে।আপনি শীতের সাথে ভালোবাসার মানুষকে নিয়ে খুব সামঞ্জস্যপূর্ণ মিল রেখে কবিতাটি লিখলেন।ধন্যবাদ আপু চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু। কবিতা লেখার জন্য অনুভূতির খুবই প্রয়োজন রয়েছে

 2 years ago 

আসলেই , এই কনকনে শীতের মাঝে রোদ্দুের মতো প্রিয় মানুষটাকে কাছে পেলে অসম্ভব ভালো লাগতো ৷ প্রিয় মানুষ মানেই অন্যরকম অনুভূতি ৷ যাই হোক , দারুণ লিখেছেন আপু , আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ কবিতার প্রত্যেকটা লাইন দারুণ হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে আমার , অসংখ্য ধন্যবাদ আপনাকে , কবিতাটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ‌ আপনার কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

উষ্ণতায় পরিপূর্ণ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এরকম কবিতা গুলো লিখতে অনেকটা ভেবেচিন্তে লিখতে হয়। আর আপনিও সুন্দরভাবে প্রতিটি লাইন লিখেছেন। এমনিতেও আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতার প্রথম উষ্ণতার নামটি শুনেও আমার কাছে অনেক ভালো লাগলো। কারণ এই শীতকালে উষ্ণতা আসলেই অনেকটা। তাকে ঘিরে সুন্দর কবিতা লিখে মাঝে মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে এজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39