অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240525-WA0037.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করলাম।

বেশ কয়েকদিন ধরে রঙিন কাগজ দিয়ে বেশ কিছু জিনিস তৈরি করে ফেললাম। তাই জন্য যখনই রঙিন কাগজ দিয়ে তৈরি করতে যায় , একটু চিন্তায় পড়ে যায় কি তৈরি করবো। হঠাৎ করেই চোখে পড়ল পদ্মফুল। তাই জন্য ভাবলাম রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করি। পদ্মফুল কিন্তু আমার বেশ পছন্দের একটি ফুল। কাগজ দিয়ে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে পদ্ম ফুল তৈরি করা যায়। তবে আমি আজকে একটা পদ্ধতিতে তৈরি করলাম। আমি একটু ভিন্ন কালারের দুইটা পদ্ম ফুল তৈরি করেছি। ফুলগুলো কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালোই লেগেছে। বিশেষ করে ফুলগুলোর কালার টা দেখতে ভালো লাগতেছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240525-WA0038.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা কাগজ চারপাশ সমান করে কেটে নিলাম। এভাবে আমি এর থেকে একটু ছোট এবং এর থেকে একটু ছোট করে তিনটা কাগজ কেটে নিলাম ।

IMG-20240525-WA0043.jpg

ধাপ - ২ :

এরপর আমি কাগজটাকে ভাঁজ করে একটু গোল করে কেটে নিলাম।

IMG-20240525-WA0045.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি একটা ফুল তৈরি করে নিলাম। এভাবে আমি তিনটা ফুল কেটে নিলাম।

IMG-20240525-WA0044.jpg

ধাপ - ৪ :

এরপর আমি একটা ফুলের উপরে আর একটা ফুল জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0046.jpg

ধাপ - ৫ :

এরপর হলুদ রঙের একটা কাগজ নিয়ে চিকন চিকন করে কেটে নিলাম। এরপর গোল করে ভাঁজ করে নিলাম।

IMG-20240525-WA0048.jpg

ধাপ - ৬ :

এরপর হলুদ কালারের ফুল উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240525-WA0042.jpg

ধাপ - ৭ :

এরপর সবুজ কালারের একটা কাগজ গোল করে কেটে নিলাম। এরপর এর উপরে ফুলটা জোড়া লাগিয়ে নিলাম । একই রকম ভাবে আমি আরও একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20240525-WA0047.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240525-WA0041.jpg

IMG-20240525-WA0039.jpg

IMG-20240525-WA0040.jpg

IMG-20240525-WA0037.jpg

IMG-20240525-WA0038.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর পদ্ম ফুল তৈরি করেছেন। আসলেই আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা হয়েছে। তাই এখন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার প্রথমে চিন্তায় পড়ে যাই কি তৈরি করা যায়। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা পদ্মফুল গুলো দেখে। আর কালারটা একদম সত্যি কারের ফুলের কালার এর মতোই হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি পদ্ম ফুল গুলো একেবারে সত্যি কারের ফুলের মত হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে এই পদ্মফুল তৈরি করেছেন।

 2 years ago 

আমার তৈরি করা পদ্ম ফুল সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পদ্ম ফুলের অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা পদ্মফুল দুইটি খুবই চমৎকার লাগছে। কালার কম্বিনেশন টাও বেশ দারুন হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পদ্মফুল দুটি চমৎকার লাগছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা পদ্মফুল খুবই সুন্দর হয়েছে আপু। আপনি আপনার দক্ষতায় দারুন ভাবে ফুল তৈরি করেছেন। এই ধরনের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দক্ষতার সাথে সুন্দর ভাবে তৈরি করার চেষ্টা করলাম এই পদ্ম ফুলগুলো।

 2 years ago 

পদ্মফুল এমনিতেই অনেক অসাধারণ হয়ে থাকে৷ আজকে আপনি যেভাবে সুন্দর পদ্মফুল কাগজ দিয়ে তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ যেভাবে আপনি সুন্দর পদ্ম ফুল এখানে তৈরি করার পদ্ধতি গুলো ধাপে ধাপে শেয়ার করেছেন তা অসাধারণ হয়েছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর পদ্ম ফুল তৈরি করতে পেরে আমার কাছেও খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোনো ধরনের পোস্ট তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। আসলে আপনার হাতের কাজগুলো সব সময় দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আপু। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার হাতের কাজ আপনার কাছে সবসময় ভালো লাগে, আর এই পদ্ম ফুল গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

কি দারুণ চমৎকার সুন্দর করে বানিয়েছেন আপু পদ্নফুল টি।সত্যি অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের পদ্নফুল। আকর্ষণীয় হয়েছে অনেক। ধাপে ধাপে চমৎকার করে রঙ্গিন কাগজ কেটে গুছিয়ে পদ্নফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আমার তৈরি পদ্মফুলগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়েছে এটা শুনেই তো ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি করা সব কিছু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা পদ্ম ফুলটি দারুণ হয়েছে আপু। আপনি প্রতি টা ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পদ্ম ফুলগুলো কেউ চাইলেই তৈরি করতে পারবে, তাই তো সুন্দর করে উপস্থাপন করলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62776.69
ETH 1766.08
USDT 1.00
SBD 0.39