ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

সূর্যাস্তের ফটোগ্রাফি।

IMG20240422173828.jpg

আজ আমি খুব সুন্দর একটি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করেছি। এ মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। শুধু দেখতে নয় আমি যখন আর্ট করি তখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের আর্ট গুলো করার বেশি চেষ্টা করি। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম একটি ছোট নদীতে। নদীর পাড়ে দাঁড়িয়ে এই সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফিটি করি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যখন এই ফটোগ্রাফিটি করেছি। মাঝে মাঝে এই ধরনের ফটোগ্রাফি গুলো অনেক বেশি দৃষ্টিনন্দন লাগে। অনেকগুলো গাছের ফাঁক দিয়ে এই ছবিটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে।

device : Redme note 9

লোকেশন

ঘাস ফুলের ফটোগ্রাফি।

20240405_141056.jpg

আজ আমি আপনাদের মাঝে ঘাসফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে ঘাসের ছোট ছোট ফুলগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। উপর দিয়ে হাঁটার সময় এই ফুলগুলো এত বেশি দেখা না গেলেও, বসে থাকলে ফুলগুলো বেশ সুন্দর দেখায়। বেশ কিছুদিন আগে আমি এবং আমার হাজব্যান্ড মাঠের মধ্যে বসে সময় কাটাচ্ছিলাম হঠাৎ করে এই ফুলগুলো আমার চোখে পড়লো। তখনই আমি এই ফটোগ্রাফিটি করেছি। এ ফটোগ্রাফিটি করার পর আমার অনেক বেশি ভালো লেগেছিল। যার কারনে আমি আপনাদের মাঝে আজ শেয়ার করেছি। ফটোগ্রাফিটি কেমন হয়েছে তা অবশ্যই বলবেন।

device : Redme note 9

লোকেশন

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।

20231208_173803.jpg

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছি আজ । ফটোগ্রাফি করেছিলাম বেশ কিছুদিন আগে বাণিজ্য মেলায় যাওয়ার পর। আমরা সবাই যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন ঢোকার সময় একটি ফুলের দোকান দেখলাম। সেখানে আর্টিফিশিয়াল অনেকগুলো ফুল দেখতে পেলাম। আর আমি সেখান থেকে এই ফুলটির ফটোগ্রাফি করে নিলাম। আমি যখন এই ফুলটির ফটোগ্রাফি করেছি তখন অনেক বেশি ভালো লেগেছিল। ভালোলাগার কারণে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর্টিফিশিয়াল হলেও এ ফুলটির নাম আমার জানা নেই। আপনাদের মধ্যে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন।

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

20240430_160712.jpg

আজ আমি খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি। প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে মাঠের মধ্যে হাটতে গিয়েছিলাম। আর তখন আকাশের কালার টি দেখে আমার ভালো লাগে। মাঝে মাঝে আকাশের কালার অনেক বেশি সুন্দর থাকে। তখন আকাশের দিকে তাকিয়ে থাকতে এবং ফটোগ্রাফি করতে খুবই ইচ্ছে করে। আমি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে থেকে প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করতে আমি অনেক ভালবাসি। আমি আশা করি আজকের ফটোগ্রাফিটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

একটি পাখির ফটোগ্রাফি।

20240420_171146.jpg

আজ আমি আপনাদের মাঝে একটি পাখির ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে যখন গাছের ডালে পাখি বসে থাকে তখন দেখতে অনেক। কিন্তু একটি মাঠের পাশেই একটি সুপারি গাছের উপরে পাখিটি বসে আছে। দূর থেকে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমি তখনই এই ফটোগ্রাফিটি করি। ফটোগ্রাফিটি করার পর আমার অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। মাঝে মাঝে যখন সুন্দর ফটোগ্রাফি করতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি পাখির এ ফটোগ্রাফিটা ও আপনাদের অনেক ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

পেয়ারা ফুলের ফটোগ্রাফি।

20240428_130851.jpg

পেয়ারা ফুলের ফটোগ্রাফি। আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি পেয়ারা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে পেয়ারা গাছের পেয়ারা ফুল এত সুন্দর আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে দেখেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম। আসলে পেয়ারার ফটোগ্রাফি সব সময় অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় মোবাইলের স্ক্রিনে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দিয়ে থাকি। বিভিন্ন রংবেরঙের ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই পেয়ারার ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

বাহ্ আপু অনেক সুন্দর তো আপনার প্রতিটি ফটোগ্রাফি। আমি কিন্তু বেশ অবাক হলাম আপনার ফটোগ্রাফি দেখে। প্রতিটি ফটোগ্রাফির সুন্দর সুন্দর বর্ণনা দিয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সব মিলিয়ে প্রতিটি ফটোগ্রাফিই কিন্তু অসাধারণ ছিল।

 2 years ago 

আপনি ফটোগ্রাফি গুলো দেখে অবাক হয়েছেন শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লাগলো। বিশেষ করে ঘাস ফুলের ফটোগ্রাফি আর সুপারি গাছের উপরে পাখি বসে থাকার দৃশ্যটি সত্যিই অসাধারণ ছিল।l

 2 years ago 

ঘাসফুলগুলো সত্যিই ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।আর ফটোগ্রাফি গুলো অনেক দক্ষতার সাথে ও যত্ন সহকারে করা হয়েছে তা ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

আসলে সব সময় চেষ্টা করি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুল আর প্রকৃতির এমন সমন্বয় ঘটিয়েছেন আপনার ফটোগ্রাফিতে ভালো না লেগে কি আর উপায় আছে। বেশ সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ করে দেওয়ার মত রে ভাই। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য গুলো পড়ে এমনিতেই মন ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি গুলোর একদম হলেও দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং পেয়ারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আসলে দেখতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু, প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে আপনি প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন বলে আরো বেশি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া , সবসময় সুন্দর ভাবে ফটোগ্রাফি করার।

 2 years ago 

পেয়ারা ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে। সব সময় তোমার হাতের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। অনেক যত্ন নিয়ে ফটোগ্রাফি করে থাকো। আসলে ফটোগ্রাফি যদি চোখ ধাঁধানো না হয় তাহলে আমার একদমই ভালো লাগেনা। বিশেষ করে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি টা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি নিজেও এ ধরনের ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। অনেক দক্ষতার সহিত প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন বুঝা যাচ্ছে।

 2 years ago 

সূর্যের দৃশ্য গুলো ফটোগ্রাফি করতে এবং আঁকতে দুইটাই ভালো লাগে।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে এই সুন্দর পোস্টটি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে ঘাসফুলের ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে। চমৎকার বর্ণনার মাধ্যমে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালো লেগেছে আপনার এত সুন্দর মন্তব্য পড়ে। এইভাবে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38