আর্ট :- একটা মিনি পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240428-WA0112.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি একটা মিনি পেইন্টিং করলাম।

আসলে আমরা যখন পেইন্টিং করি তখন বিভিন্ন ধরনের আইডিয়া করে পেইন্টিং করার চেষ্টা করি। আমি যখন এই পেইন্টিংটা করতে বসি তখন ভেবে বের করলাম যে একটা ছোট্ট পেপারের উপরে পেইন্টিং করব। বিশেষ করে আমি একটা ছোট্ট পেপার একটু ডিজাইন করে কেটে নিয়েছিলাম। তারপর এর উপরে খুব সুন্দর একটা দৃশ্য আর্ট করলাম। আসলে ছোট জিনিসের উপর পেইন্টিং করা কিন্তু খুবই কঠিন। হয়তোবা মনে হতে পারে এত ছোট একটা পেইন্টিং শেয়ার করলাম। কিন্তু বড় পেইন্টিং এর চেয়ে ছোট পেইন্টিং গুলো একটু বেশি কঠিন। তবে এই পেইন্টিং টা শেষ করার পর দেখতে কিন্তু দারুন লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240428-WA0110.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240201-WA0001.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পেপার একটু ডিজাইন করে কেটে নিলাম। এরপর এরমধ্যে হালকা একটা কালার দিয়ে গোল করে রং করে নিলাম।

IMG-20240428-WA0172.jpg

ধাপ - ২ :

এরপর এর চারপাশে আকাশী এবং নীল কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240428-WA0176.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মাঝখানের অংশে সাদা একটা সূর্য দিয়ে দিলাম।

IMG-20240428-WA0177.jpg

ধাপ - ৪ :

এরপর কালো রং দিয়ে উপরের দিক থেকে একটা গাছের ডালপালা এঁকে নিলাম।

IMG-20240428-WA0174.jpg

ধাপ - ৫ :

এরপর গাছের মধ্যে সবুজ পাতা এবং লাল ফুল দিয়ে দিলাম।

IMG-20240428-WA0173.jpg

ধাপ - ৬ :

এরপর আমি নিচের অংশে কালো রং দিয়ে একটা বেড়া এর মত এঁকে নিলাম।

IMG-20240428-WA0175.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240428-WA0110.jpg

IMG-20240428-WA0111.jpg

IMG-20240428-WA0112.jpg

IMG-20240428-WA0186.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

বাহ্ আপু দক্ষতার সাথে খুব চমৎকার একটি মিনি পেইন্টিং করলেন। যেমন করে পেইন্টিংয়ের কাগজটি ছোট করে ডিজাইন করে কেটে নিয়েছেন। ঠিক সেই ভাবে তার মাঝে পেইন্টিংটিও রং আর ডিজাইন এর মাধ্যমে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমিও কয়েকদিন ভেবেছি মিনি পেইন্টিং করব কিন্তু আমার কাছে কঠিন মনে হচ্ছে যার কারণে করা হচ্ছে না।

 2 years ago 

ছোট করে কেটে পেইন্টিংটা করার চেষ্টা করেছি। ছোট হলেও দেখতে সুন্দর লাগছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটা পেইন্টিং শেয়ার করেছেন আপু। পেপারটা খুব সুন্দর ভাবে ডিজাইন করে কেটে নিয়েছেন। ডিজাইন করে কাটার কারণে ড্রইং টা আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর আর্ট করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মিনি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকমভাবে কেটে নিয়ে তারপর পেইন্টিং করার কারণে বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

আইডিয়া দেখে বেশ মুগ্ধ হলাম। আপনি তো দেখছি দারুন ক্রেয়েটিভ মানুষ। খুব সুন্দর করে ছোট একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে গুনবতী মানুষ গুলো এমনই হয়। সব মিলিয়ে দারুন ছিল আপনার পেইন্টিং টি।

 2 years ago 

আমার আইডিয়া দেখে মুগ্ধ হয়েছেন এটা জেনেই তো ভালো লাগলো। চেষ্টা করবো এভাবে পেইন্টিং গুলো করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা পেইন্টিং শেয়ার করেছেন আপু। রাতেরই দৃশ্যটি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। হয়তো খুব ছোট্ট কিন্তু খুব মিষ্টি।

 2 years ago 

রাতের দৃশ্যটা অপূর্ব লাগছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার একটি পেইন্টিং তৈরি করেছেন আপু দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই ভালো লেগেছে। এটি তৈরি করা প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ক্রিয়েটিভিটি দেখে ভালো লেগেছে এটা শুনেই তো খুশি হলাম। ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে একটা মিনি পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। নীল আকাশের উপরে গাছের ডাল তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের পেইন্টিং গুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে এত সুন্দর একটা মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লেগেছে আপনার পেইন্টিং টা দেখে। পেন্টিং টা তৈরি করার ক্ষেত্রে প্রথমে সাদা কাগজ ডিজাইন করে কেটে নেওয়াটা এবং তার উপরে রং করে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ডিজাইনের প্রতিটা ধাপ বেশ চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ডিজাইনের ধাপ গুলো সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করলাম।

 2 years ago 

আপু আজ আপনি অনেক সুন্দর একটি পেন্টিং শেয়ার করেছেন। আপনার তৈরি করা পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পেন্টিং তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের সুন্দর মন্তব্যের কারণেই পেইন্টিং করার জন্য উৎসাহ পেয়েছি।

 2 years ago 

আপনি বরাবরই পেইন্টিং অনেক সুন্দর করেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38