আর্ট :- দৃশ্য পেইন্টিং ।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করলাম।

আজকে একটি অন্য রকমের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম এরকম। ভিডিও টার মধ্যে দেখেছিলাম চারপাশে ডিজাইন টা এরকম, আর ভেতরের অংশটা একটা দৃশ্য আঁকা। আমার কাছে থেকে খুবই ভালো লেগেছিল। ওই আইডিয়াটা ফলো করে এই দৃশ্যটা আঁকার চেষ্টা করি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1698400343952.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর মোটা মার্কার দিয়ে একটু আঁকাবাঁকা করে দাগ দিয়ে দিলাম।

CollageMaker_20231027154855949.jpg

ধাপ - ২ :

এরপরে মাঝখানের অংশ ফ্রেশ কালার এবং আকাশী কালার দিয়ে গোল করে এঁকে নিলাম।

CollageMaker_2023102715496211.jpg

ধাপ - ৩ :

এরপরে নীল রং দিয়ে এর পাশে গোল করে রং করে নিলাম।

CollageMaker_20231027154916410.jpg

ধাপ - ৪ :

এরপরে এর বাহিরের অংশে কালো রং দিয়ে রং করে নিলাম।

CollageMaker_20231027154926711.jpg

ধাপ - ৫ :

এর বাইরে কালো রং এবং আকাশী রং দিয়ে ছোট ছোট দাগ দিয়ে দিলাম।

CollageMaker_20231027155053885.jpg

ধাপ - ৬ :

এরপরে উপরের অংশ থেকে একটা গাছের ডাল এঁকে নিলাম।

CollageMaker_2023102715513439.jpg

ধাপ - ৭ :

এরপরে নিচের অংশ থেকে একটা গাছের ডাল এঁকে নিলাম। এরপরে দুইটা পাখি এঁকে দিলাম।

CollageMaker_20231027155113257.jpg

ধাপ - ৮ :

এর উপরে সাদা রং দিয়ে কালো রংয়ের উপরে কয়েকটা ফোঁটা দিয়ে দিলাম।

CollageMaker_20231027155126295.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1698400343991.jpg

1698400343972.jpg

1698400343952.jpg

1698400344011.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

ওয়াও অসম্ভব সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন। ভিডিওটি দেখে খুব ভালো আইডিয়া নিয়ে সুন্দর একটি দৃশ্য এঁকে ফেলেছেন আপু। দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন যা দেখে আর্টটি সত্যি খুব ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ভিডিও দেখে আইডিয়া নিলাম এবং সুন্দর করে আঁকার চেষ্টা করলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার ক্রিয়েটিভ বুদ্ধির মাধ্যমে দারুন একটি পেইন্টিং করেছেন সত্যি প্রথমবার দেখে তো কেমন ভয় ভয় একটা দৃশ্য মনে হচ্ছিল।
তারপরে যখন ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তখন ভেতরের সৌন্দর্যরা চোখে পড়ল।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে অঙ্কন করার পর আমার কাছেও ভয় ভয় একটা দৃশ্য মনে হয়েছিল।

 3 years ago 

বাহ্ খুব চমৎকার একটি জল রঙের আর্ট দেখলাম। দিনে দিনে আপু আপনার আর্ট গুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। খুব সুন্দর করে ডিজাইনটি করেছেন আপু কালার কম্বিনেশন গুলো ফুটিয়ে তুলেছেন। আর মাঝে দুটো পাখি দেখতে অসাধারণ লাগছে। সব মিলিয়ে খুব চমৎকারভাবে আর্ট করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি ডিজাইনটি সুন্দরভাবে করে কালারটা ভালোভাবে ফুটিয়ে তোলার।

 3 years ago (edited)

অনেক সুন্দর একটি দৃশ্য এঁকেছেন আপু। দৃশ্যটি দেখতে কেমন জানি একটু ভুতুড়ে টাইপের লাগছে। আপনি অনেক নতুন নতুন জিনিস তৈরি করেন আপু যেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের আটটি অনেক চমৎকার হয়েছে। এত সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আমি চেষ্টা করি নতুন নতুন কিছু করার। আর আপনারা তা পছন্দ করেন এটা আমার অনেক ভালো লাগে।

 3 years ago 

অসাধারণ দৃশ্যের পেইন্টিং করেছেন।এতো সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার অংকন করা পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

ভিডিও থেকে আইডিয়া নিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। অনেক বেশি কালারের কারণে দেখতে আরো সুন্দর লাগছে। প্রথমে ভেবেছিলাম আর্টটি খুব কঠিন। কিন্তু ধাপ দেখে বেশ সহজই মনে হলো। ভালো লাগলো দেখে।

 3 years ago 

আপনার কাছে ইউনিক লেগেছে এটা জেনে ভালো লেগেছে।

 3 years ago 

আপু খুবই চমৎকার পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার পেইন্টিং সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। ভিডিও দেখে আইডিয়া নিয়ে খুব সুন্দর পেইন্টিং করেছেন। পাখি দুটো দেখতে খুবই কিউট দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন পাখি দুটি অনেক কিউট দেখাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37