স্বরচিত কবিতা : " আলোর দিশা "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240815_122932_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আসলে জোর জুলুম কিংবা কারোর উপরে অত্যাচার করে অন্ধকারে সারা দুনিয়াটাকে নিজের মতো করে চালাতে চায় অত্যাচারীরা। কিন্তু আসলে তারা বেশিদিন টিকতে পারে না, এটাও কিন্তু সত্যি কথা। আমাদের জীবনে অন্ধকার এবং আলো যেমন সত্য, তেমনি সত্যের পথে চললে অন্ধকার পেরিয়ে আলোর দিশা আমাদের পাওয়া সম্ভব। তাই জন্য আমি মনে করি কখনোই, মিথ্যা কিংবা জুলুমের পথে হাঁটা উচিত নয়। আর যারা এই অত্যাচারিত পথে হেঁটে ধন-সম্পদ তৈরি করে, সেই সম্পদ কিন্তু বেশিদিন টিকে না। সত্যের সামনে তাদেরকে মাথা নিচু করতেই হয়। এইজন্য আমি মনে করি , মিথ্যার পথে চলে বেশি সম্পদ গড়ে তোলার থেকে, সত্যের পথে ছোট্ট কুঁড়ে ঘরে থাকাটাও বেশ ভালো। অন্তত নিজের সম্মানটা বজায় থাকে। কখনো কারো সামনে মাথা নিচু করে চলতে হবে না। অসৎ পথের আনন্দ ক্ষনিকের জন্য হয়ে থাকে। পরবর্তীতে তাদেরকে কিন্তু পালিয়ে বেড়াতে হয়। চাইলেও সবার সামনে আনন্দের সাথে চলতে পারে না। তাই এই ক্ষণিকের আনন্দের থেকে, সারা জীবন সুন্দর এবং প্রশান্তি নিয়ে বেঁচে থাকাটাও ভালো। যদিও সেটা বেশি ধন সম্পদের নাও হতে পারে। কিন্তু আনন্দে থাকলে সব সময় থাকা সম্ভব। কারণ মিথ্যা কখনোই জয়ী হতে পারে না। সত্যের জয় সবসময় এবং চিরকাল হয়ে এসেছে এমন কি হবে।

" আলোর দিশা "

যতই অন্ধকার ঘনিয়ে আসুক,
আলোর দিশা আসবেই।
যতই মিথ্যায় ফুল ফুটুক,
সত্যের জয় হবেই।

যতই অসৎ আনন্দে থাকুক,
সৎ সব সময় শান্তিতে থাকবেই।
যতই অমানুষ জেগে উঠুক,
মনুষ্যত্বের কাছে হেরে যাবেই।

যতই অবহেলা করতে থাকুক,
সত্যের পথে বিজয়ী হবেই।
যতই অত্যাচারিত নিপীড়িত হোক,
সত্য একসাথে দাঁড়ালে মুক্তি পাবেই।

যতই অসৎ পথে ধনসম্পদ হোক,
সত্যের এক টুকরো কুড়েঘর সুখের হবেই।
যতই দরিদ্রকে অবহেলা করুক,
পরিশ্রমের এক টাকায়ও তৃপ্তি পাবেই।

যতই এক নিমেষে উপরে উঠুক,
অসৎ পথের টাকা লুঠে পড়বেই।
যতই অসামাজিক কাজে আনন্দ পাক,
সামাজিকতা সুন্দর এবং শান্তি আনবেই।

যতই সত্যকে অন্ধকারে লুকিয়ে রাখুক,
একদিন আলো হয়ে সবার মাঝে আসবেই।
যতই জুলুম অত্যাচার করুক,
একদিন অত্যাচারের পতন হবেই।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কবিতা লেখার টপিক খুব সুন্দর ছিল শুনে অনেক আনন্দিত হলাম আমি।

 2 years ago 

আমাদের জীবনে যতই অন্ধকার ঘনিয়ে আসুক না কেন একদিন না একদিন আলোর দিশা আমাদের জীবনে আসবে।অন্ধকারের পরে আলো দেখা যায়। তেমনিভাবে আমাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে আলোকিত হবে।দারুন একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জীবনে নেমে আসা অন্ধকার সব সময় থাকে না। একদিন না একদিন জীবন আলোকিত হয়।

🌹 শুভেচ্ছা! তাসলিমা আক্তার সনিয়ার পরিচিতি ও পছন্দগুলো জানতে, আপনার মন খুলে এটি পড়ুন! 🌺

DSC00912.jpg

আপনি যে রেসিপি তৈরি করেন, এটা খুব দ্রুত নিজের পরিচালনা করে! আমি ভীষণভাবে সহযোগিতার জন্য আপনার ধন্যবাদ। আপনি যখন একটা নতুন রেসিপি শেয়ার করেন, অন্যগুলোতেও আমি দেখব।

 2 years ago 

আমার বাংলা কমিউনিটিতে কমবেশি সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকে তাদের লেখা কবিতাগুলো আমার কাছে বেশ ভাল লাগে। আপু আপনার লেখা কবিতা গুলো আমার কাছে সবসময় অনেক ভালো লাগে।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার লেখা কবিতা আপনার কাছে সব সময় ভালো লাগে, এটা ভাবতেই তো অনেক ভালো লাগছে।

 2 years ago 

বাহ আজকে তো আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আলোর দিশা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে আপনার লেখা কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। আসলে অত্যাচারী এবং জুলুম বাজি লোক গুলো বেশিদিন টিকে না। তবে খুব সুন্দর করে কবিতাটি লিখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আসলে আপু এরকম লোক গুলো বেশি দিন টিকে থাকতে পারে না। আর এটাই সত্য এবং বাস্তবিক।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জাস্ট মুগ্ধ হওয়ার মত একটা কবিতা লিখতে পারিছি এটা জেনে আনন্দিত হলাম। সুন্দরভাবে আবেগগুলো ফুটিয়ে তুললাম কবিতার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37