রেসিপি :- মুরগির কলিজা ভুনা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির কলিজা ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

মুরগি কলিজা কমবেশি আমরা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করি। তবে মুরগির কলিজা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। আসলে মুরগির কলিজা কিন্তু এরকম আলাদা খুবই কম পাওয়া যায়। কিছুদিন আগে আমার হাজব্যান্ড এক জায়গা থেকে মুরগির কলেজা গুলো কিনে এনেছিল। সত্যি বলতে এগুলো ওর প্রিয় খাবার। তাই জন্য একসাথে পেয়ে নিয়ে এসেছিল ‌। তো সেই জন্য সুন্দর ভাবে মুরগির কলিজা গুলোকে ভুনা করেছিলাম। সেই সাথে এগুলো দিয়ে খাওয়ার জন্য পরোটা তৈরি করেছিলাম। খেতে যে কি মজা হয়েছে আপনাদের কিভাবে বোঝাই। আমরা পরিবারের সবাই একসাথে বসে খেয়েছিলাম ‌। সত্যি বেশ মজার একটা খাবার ছিল। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1697605009637.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
মুরগির কলিজা১ কেজি
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_20231018102931772.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মুরগির কলিজা গুলোকে কেটে এরপর পরিষ্কার করে নিলাম।

IMG_20230619_182302.jpg

ধাপ - ২ :

প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম।

CollageMaker_2023101810295277.jpg

ধাপ - ৩ :

এরপরের মধ্যে রসুন বাটা কাঁচামরিচ কুচি এবং সবগুলো মসলা দিয়ে দিলাম।

CollageMaker_20231018103047931.jpg

ধাপ - ৪ :

মসলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এভাবে মশলা গুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব।

CollageMaker_2023101810311546.jpg

ধাপ - ৫ :

এভাবে কিছুক্ষণ মশলা গুলোকে নেড়ে ছেড়ে দিলাম।

CollageMaker_20231018103116706.jpg

ধাপ - ৬ :

এর পরের মধ্যে মুরগির কলিজা দিয়ে দিলাম। কলিজা গুলো দিয়ে হালকা ভাবে একটু নেড়েচেড়ে দিলাম।

CollageMaker_202310181031316.jpg

ধাপ - ৭ :

এরপরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিবো

CollageMaker_20231018103147204.jpg

ধাপ - ৮ :

এভাবে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

CollageMaker_20231018103243412.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1697605009674.jpg

1697605009637.jpg

1697605009655.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

সত্যি বলেছেন আপু মুরগির কলিজা ভুনা রেসিপিটা কম বেশি সবাই আমরা খেতে অনেক পছন্দ করি। আপনার তৈরি এই রেসিপি টা দেখে অনেক লোভনীয় লাগছে। এ রেসিপি রান্নার ভেতরে যদি ধুনে পাতা দেয়া যায় তাহলে তো সেই টেস্ট লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ধনিয়া পাতা দিলে অনেক টেস্ট লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মুরগির কলিজা ভুনা রেসিপি তৈরি করে। আপনার তৈরি রেসিপি দেখে সত্যি হিসেবে চল চলে আসলো। আসলে দেশি মুরগির মাংস খেতে প্রত্যেকটা মানুষের কাছেই বেশ ভালো লাগে। রেসিপি তৈরির পদ্ধতি আপনি বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে এটা আমিও মনে করি মুরগির মাংস খেতে প্রত্যেকটা মানুষ পছন্দ করে।

 3 years ago 

আপু আপনি আজকে মুরগির কলিজার রেসিপি শেয়ার করেছেন দেখেই আমার খিদে লেগে গেছে ।কিন্তু দুঃখের বিষয় আপনি দাওয়াত না দিয়ে পোস্ট করে দিলেন। সত্যি আপনার এই মুরগির কলিজার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

পরবর্তীতে তৈরি করলে অবশ্যই দাওয়াত দিব।

 3 years ago 

আপু আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো। আপনি অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। মুরগির কলিজা ভূনা কে না পছন্দ করে।কম বেশি সবাই পছন্দ করে।তবে আপনি ঠিক বলছেন ছোট বাচ্চাদের জন্য অনেক উপকারী মুরগির কলিজা। আপনার পরিবেশন দেখে মনে হচ্ছে রান্না টি অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ মুরগির কলিজা ভুনা রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

আপু আপনার রেসিপি উপকরণগুলোতে কিছু ভুল আছে আশা করি এগুলো ঠিক করে নেবেন।মুরগির কলিজা আমার খুব পছন্দের। খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে এখান থেকে নিয়ে খেতে ইচ্ছে করছে। রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জি আপু আমি ঠিক করে নিয়েছি। ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এভাবেই পাশে থাকবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুণ লোভনীয় একটি রেসিপি তৈরি করলেন আপনি। সত্যি বলতে এভাবে কলিজা ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। তাও আবার মুরগির কলিজা ভুনা তৈরি করলেন। যেহেতু ভাইয়ার প্রিয় খাবার খুব মজার করে তৈরি করেছেন আপনি। পরোটার সাথে খেতে অবশ্যই ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ অনেক মজা করে তৈরি করেছি, আর সবাই অনেক মজা করে খেয়েছিল।

 3 years ago 

ছোট বাচ্চাদের শরীরের জন্য কলিজা খুবই উপকারী। আপনি যেভাবে রান্না করেছেন দেখে তো মনে হয়েছে খেতে মজা হয়েছে আপু। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼

 3 years ago 

হ্যাঁ এটা সত্যি ছোট বাচ্চাদের জন্য কলিজা অনেক বেশি উপকারী। আর তাদেরকে কলিজা খাওয়ানো উচিত।

 3 years ago 

আপু আমাদের এদিকে এভাবে অনেকগুলো মুরগির কলিজা পাওয়া বেশ কষ্টসাধ্য। যদিও বা কিনতে পাওয়া যাবে, তবে আগের দিন অবশ্যই দোকানদারকে বলে কয়ে নিয়ে আসতে হবে। যাইহোক আপু, আজ আপনি আমার ছেলের খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। যদিও বা এই রেসিপি আমাদের ভাইয়ের খুব পছন্দের। তাই ভাইয়ের পছন্দ ও আমার ছেলের পছন্দ একদম মিলে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, মুরগির কলিজা ভুনা রেসিপিটি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার ছেলের সাথে তাহলে ওনার পছন্দ মিলে গিয়েছে। এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38