( এসো নিজে করি ) ডাই : শপিং ব্যাগ দিয়ে তৈরি গহনার সেট।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240308-WA0013.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি শপিং ব্যাগ দিয়ে গহনার সেট তৈরি করলাম।

আসলে কিছুদিন ধরেই ভাবছিলাম আর নতুন কি তৈরি করা যায়। কারণ নতুন ধরনের কাজগুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো প্রতিনিয়তই শপিং করার মাধ্যমে অনেকগুলো শপিং ব্যাগ আমাদের ঘরে রয়েছে। তার জন্য ভাবলাম এগুলো দিয়ে কোন একটা আইডিয়া তৈরি করা যাক। আর এই জন্য মূলত খুঁজতে খুঁজতে বের করলাম এই আইডিয়াটা। তখন আমি আইডিয়া মতো শপিং ব্যাগ নিয়ে তৈরি করতে বসে পড়লাম একটা গহনার সেট। আমি ভেবেছিলাম হয়তোবা এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারব। কিন্তু আসলে এই ফুলগুলো তৈরি করা খুবই কঠিন ছিল। একটা একটা করে ফুল তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছিল। তবে সময় লাগলেও দেখতে কিন্তু আমার কাছে দারুন লেগেছে। পুরো গহনার সেট তৈরি করার পর মনে হয়েছে আমার পরিশ্রম স্বার্থক হয়েছে। এটা দেখতেও ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240308-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ

• শপিং ব্যাগ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• সুঁই
| সুতা

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি শপিং ব্যাগ নিলাম। এরপর হলুদ কালারের শপিং ব্যাগের মধ্যে গোল বৃত্ত এঁকে নিলাম।

IMG_20240315_212538.jpg

ধাপ - ২ :

এরপর আমি বৃত্ত টাকে কেটে নিলাম। এভাবে আমি প্রায় 26 টার মত বৃত্ত কেটে নিলাম।

IMG_20240315_212601.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা বৃত্ত চারটা ভাঁজ করে সুঁই-সুতা দিয়ে সেলাই করে নিলাম। এভাবে আমি প্রায় ছয়টা বৃত্তকে ভাজ করে সেলাই করে নিলাম।

IMG_20240315_212619.jpg

ধাপ - ৪ :

এরপর সবগুলোকে একসাথে টেনে গোল করে সেলাই করে নিলাম। দেখবো একটা ফুলের মত তৈরি হয়েছে।

IMG_20240315_212638.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি প্রায় ছয়টা ফুল তৈরি করে নিলাম।

IMG_20240315_212701.jpg

ধাপ - ৬ :

এরপর আমি কালো রংয়ের শপিং ব্যাগ থেকে চিকন করে কেটে নিলাম।

IMG_20240315_212724.jpg

ধাপ - ৭ :

চিকন করে কেটে নেওয়া অংশগুলোকে আবারো একদম চিকন চিকন করে কেটে নিলাম। এরপর গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিলাম।

IMG_20240315_212738.jpg

ধাপ - ৮ :

এরপর কালো রংয়ের ফুল টাকে হলুদ রঙের ফুলের মাঝখানের অংশে ঢুকিয়ে সেলাই করে দিব। এভাবে আমি সবগুলো ফুল সেলাই করে নিলাম।

IMG_20240315_212751.jpg

ধাপ - ৯ :

এরপর আমি কালো রংয়ের শপিং ব্যাগ থেকে একটু মোটা করে কেটে নিলাম। এগুলোর নিচের অংশে চিকন চিকন করে কেটে ডিজাইন করে নিলাম।

IMG_20240315_212813.jpg

ধাপ - ১০ :

এরপর আমি হলুদ কালারের শপিং ব্যাগ থেকে গোল করে একটা কেটে নিয়েছি। এর উপরের অংশে কালো রঙের অংশটাকে কুচি করে একটু একটু করে জোড়া লাগিয়ে নিব।

IMG_20240315_212843.jpg

ধাপ - ১১ :

এভাবে আমি পরোটার মধ্যে কালো অংশটা খুব সুন্দরভাবে কুচি করে লাগিয়ে নিলাম।

IMG_20240315_212902.jpg

ধাপ - ১২ :

এরপরে গলার এই অংশটার উপরে ফুলগুলো জোড়া লাগিয়ে নিলাম। এরপর উপরের অংশে একটা সুতা জোড়া লাগিয়ে নিলাম। এভাবে আমি হারটা তৈরি করে নিলাম। এরপর আর দুইটা ফুলের পেছনের অংশে কানের দুলের একটা হুক লাগিয়ে কানের দুল তৈরি করে নিলাম।

IMG_20240315_212949.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো গহনার সেট তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240308-WA0011.jpg

IMG-20240308-WA0009 (1).jpg

IMG-20240308-WA0013.jpg

IMG-20240308-WA0012.jpg

IMG-20240308-WA0010.jpg

IMG-20240308-WA0008.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

বাহ বেশ সুন্দর লাগছে তো। প্রাথমিকভাবে এটা দেখতে অনেক টা গহনার মতোই লাগছে। ঐ একই গঠনের এটা। শপিং ব‍্যাগ দিয়ে গহনার সেট টা বেশ চমৎকার তৈরি করেছেন। প্রতিটা বিষয়ের দিকে খুবই ভালোভাবে নজর দিয়েছেন আপনি। এবং বেশ সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া প্রতিটা বিষয়ে সুন্দর করে নজর দেওয়ার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু আপনার ধৈর্য্য আছে আপনি কি সুন্দর করে শপিং ব্যাগ দিয়ে গহনা সেট তৈরি করেছেন। গলায় পরলে কেমন লাগবে জানি না তবে দেখতে বেশ ভালো লাগছে।কালার কম্বিনেশন টা ও বেশ ভালো প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি শপিং ব্যাগ দিয়ে সুন্দর করে গহনার সেট তৈরি করার জন্য।

 2 years ago 

ওয়াও!!!!শপিং ব্যাগ দিয়ে দারুন এক সেট গহনা তৈরি করেছেন। আপনার এমন ইউনিট ইউনিক পোস্টগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় আপু। আপনার এমন ইউনিক আইডিয়াগুলোর প্রশংসা না করে পারা যায় না । গহনার সেটটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হলুদ এবং কালো রং হওয়ার জন্য দেখতে বেশি গর্জিয়াস লাগছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গহনার সেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই হলুদ আর কালো হওয়াতে বেশি গর্জিয়াস লাগতেছে।

 2 years ago 

আসলে বাসায় পড়ে থাকা এরকম অযথা জিনিসগুলি দিয়ে নতুন কিছু তৈরি করতে দারুন একটা ভালো লাগা কাজ করে।আপনিতো খুবই সুন্দর ভাবে বাসায় পড়ে থাকা শপিং ব্যাগ দিয়ে সুন্দর রকমের একটি গহনার সেট তৈরি করে ফেলেছেন। প্রথমেই ব্যাগ থেকে বৃত্ত করে ২৬ টা বৃত্ত কেটে নিয়েছেন ভালো লেগেছে ও যখন সেগুলোকে চারটা করে ভাঁজ দিয়ে নিয়েছিলেন। তারপর যখন সেগুলোকে একটি ফুলের আকৃতি দিলেন বেশ দারুন লাগছিল আপু। হলুদের মধ্যে কালো ফুল দেওয়াতে আরো সুন্দর লাগছিল। সব মিলিয়ে আপনার পোস্টটি একদম দৃষ্টিনন্দিত হয়েছে। আশা করি পরবর্তীতে আপনার মাধ্যমে আরো দারুন ইউনিক কিছু ডাই দেখতে পারবো।

 2 years ago 

এই ফুলগুলো তৈরি করার জন্য অনেকগুলো বৃত্ত কাটা লেগেছে। চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার জন্য।

 2 years ago 

আসলে আপু ডাই প্রজেক্ট গুলো দেকতে ভালোই লাগে ৷ কারন নতুন কিছু দেখতে পারি ৷ ঠিক আপনি আজকে ইউনিক একটি ডাই প্রজেক্ট তুলে ধরেছেন ৷ অনেক সুন্দর ছিল আপু শপিং ব্যাগ দিয়ে তৈরি গহনার সেট। অসংখ্য ধন্যবাদ আপু এমন ইউনিক একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন

 2 years ago 

ডাই প্রজেক্ট দেখতে আপনার কাছে খুব ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

বাহ শপিং ব্যাগ দিয়ে গহনার ডিজাইন তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনাদের মাথায় সবসময় ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খায়। সেজন্যই প্রতিনিয়ত সুন্দর সুন্দর কাজগুলো আপনাদের কাছ থেকে দেখতে পাই। আমাদের কমিউনিটিতে সবাই অনেক দক্ষ যেকোনো কিছু তৈরিতে নিজেকে পরিচয় দিয়ে থাকে। আজকে গহনার সেট তৈরি অনেক সুন্দর ছিল । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব রকমের কাজ করার জন্য। আর তেমনি গহনার সেট টাও সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে আর পারলাম না। শপিং ব্যাগ দিয়ে অসম্ভব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন সেটা দেখতে চমৎকার লাগছে। এমন ডিজাইনের গহনার সেট হলে মন্দ হয় না। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি গহনার সেট চমৎকার লাগতেছে শুনেই তো আনন্দিত হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার কাজগুলো বরাবরই অন্যরকম হয় আপু। শপিং ব্যাগ দিয়ে সুন্দর একটা গহনার সেট তৈরি করে ফেলেছেন। এমন আইডিয়া আসলে মাথায়ই আসে না । গলার হারের সাথে কানের দুল একদম পারফেক্ট ছিল। ধন্যবাদ আপু শপিং ব্যাগ দিয়ে বানানোর গহনার সেটটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক গলার হারের মতো কানের দুল একদম পারফেক্ট হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39