জেনারেল রাইটিং:- "স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240619_095419_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

আসলে এখন আমাদের এই পৃথিবীতে মানুষ স্বার্থটাকেই বড় করে দেখে থাকে। প্রত্যেকটা মানুষ এখন নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। এই স্বার্থটাই একদিন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কারণ যে মানুষ নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, সে একসময় না একসময় খারাপ কিছুর সম্মুখীন হয়। সেই মানুষটা যদি অন্যের স্বার্থ নিয়েও চিন্তা করতো তাহলে হয়তো তার সেই দুঃখের সময় অন্যরা সবসময় তার পাশে থাকতো। স্বার্থ এবং অর্থ এমন জিনিস যেটা একজন ভালো মানুষকেও একসময় অমানুষ করে তোলে। কারণ ভালো মানুষের ভেতরেও একসময় স্বার্থ হাসিল করার বিষয়টা চলে আসে, আর অর্থের জন্য উঠে পড়ে লাগে।

কথায় আছে না অর্থই মানুষকে পিশাচ করে তোলে। আর তেমনি যে মানুষগুলো ভালো, তারাও একসময় এই অর্থের জন্য অমানুষে পরিণত হয়। অর্থ ঠিক এমন একটা জিনিস যেটা ভালো কিংবা খারাপ সব মানুষেরই প্রয়োজন হয়। আর ভালো মানুষদের ভেতরে যখন অর্থের লোভটা অনেক বেশি চলে আসে, তখন তারা আস্তে আস্তে খারাপ মানুষে পরিণত হতে থাকে। আর একসময় তারা অর্থের জন্য অনেক কিছুই করে ফেলে। অর্থের লোভ মানুষের ভিতরে থাকা একেবারেই উচিত না, কারণ এটা মানুষকে যেমন ধ্বংস করে দেয় তেমনি এটার প্রভাব অন্যদের উপরেও পড়তে পারে।

এখন মানুষ তো অর্থের জন্য নিজের কাছের মানুষগুলোকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। এরকমও হয়ে থাকে যে একজন ভাই অর্থের জন্য তার আপন ভাই কেউ মেরে ফেলে থাকে। অর্থ এবং স্বার্থ মানুষের চোখ অন্ধ করে দেয়। এটার ফলে প্রত্যেকটা মানুষ অন্ধ হয়ে যায়। আর কোন সময় কোন কাজ করে এটা তারা নিজেরাও জানে না। আসলে সব মানুষের ভেতর এর বিষয়গুলো থাকা একেবারে ভালো না। কারণ একজন মানুষ যদি অর্থের জন্য অন্য কারো খারাপ কিছু করে ফেলে, তাহলে সেই মানুষটার আপনজনের উপরেও কিন্তু এর প্রভাবটা পড়ে থাকে।

ধরুন একজন ব্যক্তি সবসময় শুধু নিজের স্বার্থ নিয়েই চিন্তা করে থাকে। আর সব সময় চায় প্রচুর অর্থের মালিক হতে। তার ভেতরে অর্থের লোভটা অনেক বেশি রয়েছে। আর সেই মানুষটা অর্থের জন্য এখন যে কোন কিছুই করতে পারে। নিজের স্বার্থ পূরণের জন্য সবার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আর সেই মানুষটা সব সময় নিজের স্বার্থকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করে। কখনোই অন্য কাউকে নিয়ে চিন্তা করে না সে। আর সে নিজের স্বার্থকে এতটাই বড় করে ফেলেছে যে, নিজের স্বার্থকে হাসিল করার জন্য নিজের প্রিয় মানুষদেরকেও দূরে ফেলে দিয়েছে, আর শুধু অর্থ নিয়ে চিন্তা করে এখন।

এক সময় দেখা গেলো যে সে নিজের সবকিছু হারিয়েছে। আর এই স্বার্থ এবং অর্থের জন্য সে যেহেতু আগেই নিজের কাছের মানুষগুলোর থেকে দূরে সরে এসেছে, তাই সেই সময় সে তাদের কাছে যেতেও দ্বিধাবোধ করবে এবং লজ্জার কারণে আর তাদের কাছেও যাবে না। যার কারণে এই দিক ওইদিক সবকিছুই তখন হারাবে। আর যারা একসময় ভালো ছিল যখন স্বার্থ এবং অর্থের লোভ তাদের ভেতর এসে যাবে, তখন দেখতে দেখতে তারাও এইরকম মানুষগুলোর মতো হয়ে যাবে। তাই আমি সবসময় এটাই মনে করি স্বার্থ এবং অর্থ ভালো মানুষকেও ছাড়ে না। ভালো মানুষগুলো ও একসময় খারাপ মানুষে পরিণত হয়ে যায়।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

স্বার্থ আর অর্থ দুটোই কিন্তু মানুষের জন্য অনেক খারাপ। এই দুটোর জন্যই মানুষ হয়ে পড়ে খারাপ মানুষ। মানুষের কাছে যখন অর্থের লোভ চলে আসে তখন তার স্বার্থটাও হয়ে যায় পর। তাই আমিও আপনার সাথে একমত যে স্বার্থ আর অর্থ দুই কিন্তু মানুষ কে খারাপ পথে ‍নিয়ে যায়।

 2 years ago 

হ্যাঁ স্বার্থ অর্থ দুটোই খারাপ মানুষের জন্য। তাই এগুলোর লোভ নিজের মধ্যে না আনাই ভালো।

 2 years ago 

আসলে স্বার্থ এবং অর্থ দুটোই অনেক বেশি খারাপ জিনিস। এই দুইটা একজন ভালো মানুষকেও খারাপ মানুষে পরিণত করে। আসলে এগুলোর লোভ যার মধ্যে একবার সৃষ্টি হয়, সে আর এই লোভকে ছাড়তে পারে না। স্বার্থ আর অর্থে লোভ মানুষকে পিশাচ করে তোলে ধীরে ধীরে। মানুষ এগুলোর জন্য যে কোনো কিছুই করতে পারে এখন। তুমি আজকে বাস্তবিক কথাগুলোকে উল্লেখ করে এই পোস্টটা লিখেছ। এটা দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। সবাই এই পোস্টটা পড়ে অনেক শিক্ষা নিতে পারবে।

 2 years ago 

চেষ্টা করলাম বাস্তবিক কথাকে তুলে ধরে সুন্দর করে লেখাটা লিখার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার টাইটেল আর ভেতরে লেখা বর্ণনা করে আমি মুগ্ধ হলাম। একদম বাস্তবতার সাথে মিল রেখে আপনি খুব সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন। আমিও আপনার কথার সাথে একমত।

 2 years ago 

টাইটেল আর ভিতরের লেখা দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

আমার কাছে মনে হয় স্বার্থ এবং অর্থ এই দুইটা জিনিস মানুষকে ভালোর দিকে নিয়ে যায় আবার কখনো কখনো খারাপের দিকেও নিয়ে যায়। তবে ভালো খারাপ দুইটাই আপনার মধ্যে আপনি যদি ভালো দিকটা বেছে নেন তাহলে ভালো আর যদি খারাপের দিকে বেছে নেন তো খারাপ। কিন্তু বর্তমান মানুষগুলো স্বার্থের জন্য নিজের ভাই বোনদের কাছে খারাপ হয়ে যাচ্ছে। আপু আপনি আজকে পোষ্টের মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভালো দিকে খুবই কম নিয়ে যায়, তবে খারাপ দিকেই বেশি নিয়ে যায়। কারণ এগুলোর লোভ খুব খারাপ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু স্বার্থ আর অর্থ দুটিই খারাপ জিনিস। সত্যি ভাইয়া স্বার্থের জন্য মানুষ পৃথিবীতে সব কিছু পারে। আবার অর্থের জন্য ভাই ভাইকে খুন করতে দ্বিধা বোধ করে না। আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো। তাই আমাদের উচিত স্বার্থ আর অর্থের জন্য মানুষের সাথে সম্পর্ক নষ্ট না করা। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 2 years ago 

আসলেই স্বার্থের জন্য মানুষ এখন সবকিছু করতে পারে।

 2 years ago 

যেখানে অর্থের লোভ থাকে সেখানে স্বার্থ থাকে। যে মানুষগুলো অর্থলোভী তারা অনেক বেশি স্বার্থপর। স্বার্থপর মানুষগুলো কখনো ভালো হয় না। এই ধরনের মানুষের অন্তর গুলো খুবই খারাপ হয়। তারা ভালো মন্দ কিছু বুঝতে চাই না। যেখানে টাকার লোভ থাকে সেখানে সুন্দর মানসিকতার উপস্থিত লক্ষ্য করা যায় না। সুন্দর মন মানসিকতার মানুষ কখনো টাকাকে তোয়াক্কা করে না।

 2 years ago 

ঠিক বলেছেন যেখানে অর্থের লোভ থাকে সেখানেই স্বার্থ থাকে। আর তারাই হয় স্বার্থপর।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

স্বার্থবাদী লোকেরা সবসময় অর্থের পেছনে দৌড়ায়। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য অন্য মানুষের ক্ষতি করতে একটুও চিন্তা করে না। আমরা মানুষ, তাই একে অন্যের পাশে থাকতে হবে স্বার্থের উর্ধ্বে উঠে। তাহলে আমরা বিপদে-আপদে একে অন্যকে সহায়তা করতে পারবো। আজকে খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্বার্থবাদী লোকেরা সবসময় অর্থের পেছনে দৌড়ায়

ঠিক বলেছেন ভাইয়া কথাটা। ভালো লাগলো আপনার মন্তব্য।

 2 years ago 

কথায় আছে না অর্থই মানুষকে পিসাস করে তোলে।

কথাটা একেবারে ঠিক বলেছেন আপো। তবে আপনি একটু মিসটেক করেছেন। ঐটা পিশাচ হবে। পৃথিবীতে স্বার্থ এবং অর্থের পাগল সবাই। এতে করে তারা তাদের নিজেদের টা ছাড়া আর অন্য কারো স্বার্থ বোঝে না। এমন মানুষ গুলো খুবই লোভী হয় । সুন্দর লিখেছেন আপু।

 2 years ago 

আসলে ভাইয়া ভয়েস টাইপিং এর মিসটেক হয়েছে। আমি ঠিক করে নিয়েছি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39