রেসিপি :- মুরগির মাংস ভুনা রেসিপি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস ভুনা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।
মুরগির মাংস খেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। তেমনি আমাদের ঘরেও মুরগির মাংস সবাই পছন্দ করে। এইজন্য অনেক সময় এভাবে মুরগির মাংস রান্না করা হয়। আর মুরগির মাংস ভুনা করলেই খেতে বেশি ভালো লাগে। তাছাড়া বাচ্চারাও কিন্তু মুরগির মাংস খেতে বেশি পছন্দ করে। তাই জন্য কিছুদিন আগে মুরগির মাংস ভুনা রেসিপি করেছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের ও ভালো লাগবে।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ২.৫ কেজি |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| রোসন বাটা | ১ টেবিল চামচ |
| কাঁচামরিচ কুচি | ২ টেবিল চামচ |
| হলুদের গুঁড়া | ২ টেবিল চামচ |
| মরিচের গুঁড়া | ২ টেবিল চামচ |
| মসলা গুড়া | ১ টেবিল চামচ |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি মুরগির মাংস গুলোকে ভালোভাবে ধুয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এভাবে আমি মাংসগুলোকে উল্টেপাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর চুলা থেকে নামিয়ে নেব।
ধাপ - ৪ :
এরপরে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এরপর এরমধ্যে তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজকুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এভাবে একটু নেড়েচেড়ে দিলাম।
ধাপ - ৫ :
এরপরের মধ্যে সবগুলো মসলা দিয়ে দিলাম। এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে এরমধ্যে সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে দিলাম। পানি কিছুক্ষণ রেখে কষিয়ে নিব।
ধাপ - ৭ :
এরপরে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম।
ধাপ - ৮ :
এভাবে কিছুক্ষণ রেখে রান্না করবো।
ধাপ - ৯ :
এভাবে কিছুক্ষণ রান্না করার পর একটু ঝোল কমে আসলে চুলা থেকে নামিয়ে নেব।
শেষ ধাপ :
এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

আপনাদের পরিবারের সবাই মূর্তির মাংস অনেক বেশি পছন্দ করে বলে প্রচুর পরিমাণে মুরগির মাংসের রেসিপি করেন জেনে ভালো লাগলো আপু। আমিও মুরগির মাংসের ভুনা রেসিপি অনেক বেশি পছন্দ করি। খুবই সুন্দর ভাবে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলে সবাই পছন্দ করে এই রেসিপিটা। আর যদি হয় ভুনা তাহলে তো কোনো কথা নেই।
আসলে আপু মুরগির মাংসের ভুনা রেসিপি এমনিতেই খাইতে অনেক বেশি সুস্বাদু হয়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
মুরগির মাংস আমরা সবাই কম বেশি পছন্দ করি খেতে অনেক ভাল লাগে।আপনি আজ আমাদের মাঝে খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
আসলে এটা আমার কাছেও অনেক ভালো লাগে।
বাহ্ দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন আপু।মুরগির মাংসের ভূনা কম বেশি সবাই পছন্দ করে।আমিও মুরগির মাংস খেতে পছন্দ করি।আপনি রেসিপির প্রতিটা ধাপ দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট করার জন্য।
আপনিও মুরগির মাংস খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।
মুরগির মাংস ভুনা রেসিপি আমার খুবই প্রিয়।তাই এই ভুনা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে অসাধারণ রেসিপিটি শেয়ার করেছেন।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
মুরগির মাংস আমার বরাবরই ভীষণ ভালো লাগে এবং পরিবারের সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আপনার মুরগির মাংসের রেসিপিটি বেশ লোভনীয় দেখাচ্ছে। আর পরিবেশনটা বেশ সুন্দর ছিল।
আসলে পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে খায়।
আমার মনে হয় মুরগির মাংস সবাই পছন্দ করে। আমার মেয়েদের তো অনেক পছন্দ। আর আপনি দেখছি সুন্দর করে ভেজে রান্না করেছেন। আসলে এভাবে ভেজে নিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনার মাংসের কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আসলে আমারও মনে হয় মুরগির মাংস সবার পছন্দের।
মুরগির মাংস আমার অনেক বেশি ফেভারিট এটা তো জানা রয়েছে। আসলে এভাবে মুরগির মাংসের রেসিপি তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ওই দিন কিন্তু মুরগির মাংসের এই ভুনার রেসিপি টা অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয়েছিল। একেবারে তৃপ্তি সহকারে খাওয়া হয়েছিল। আমার তো এখন দেখে ইচ্ছে করছে এই রেসিপিটা আবারো খেতে। আজকের এই পোষ্টের মাধ্যমে রেসিপিটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছ অনেক বেশি মজাদার হয়েছিল মুরগির মাংসের রেসিপিটা।
মুরগী মাংসের ভুনা রেসিপিটি খুব সুন্দর হয়েছে। মুরগী সবার খুব প্রিয় একটা খাবার।বাচ্চারা তো খুব পছন্দ করে এই মাংস।মুরগীর মাংসের রেসিপি সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কালারও খুব সুন্দর ও লোভনীয় হয়েছে। ধন্যবাদ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি শেয়ার করার জন্য।
চেষ্টা করলাম সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার।