নববর্ষ উপলক্ষ্যে স্বরচিত নতুন কবিতা " পহেলা বৈশাখ"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। প্রথমে সবাইকে জানাই অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা।যদিও বাংলাদেশে আজ পহেলা বৈশাখ পালিত হচ্ছে। আমাদের এখানে আগামীকাল শুভ নববর্ষ। রাত শেষ হলেই পূর্ব আকাশে দেখা দেবে নতুন বছরের নতুন সূর্য। নববর্ষ বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়। ভূলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ কষ্ট। নতুন বছরে নতুন ভাবে সবকিছু করার চেষ্টা করে। আর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য চলে নানা আয়োজন।

আজ আবার অনেক দিন পর কবিতা নিয়ে চলে এলাম। বর্তমান কবিতা লেখার খুব একটা সময় হয়ে উঠে না। তাই যখনই একটু সময় পাই তখনই একটু আধটু কবিতা লেখার চেষ্টা করি। আজকে আমি নববর্ষ উপলক্ষ্যে একটি কবিতা লিখেছি। যেহেতু কাল নববর্ষ। বছরের প্রথম দিন। তাই ভাবলাম একটি কবিতা উপহার দেওয়া যাক। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20221119-WA0003.jpg

পহেলা বৈশাখ

হাজার কাজের মধ্যে দিয়ে কেটে গেল গোটা বছর -
নববর্ষের আবাহন জানাতে বাকি আর মাত্র একটি রাত,
গুনতে গুনতে প্রহর কাটে লাল আভা দেখি পূবের কোণে
শঙ্খ ধ্বনিতে জাগলো পাড়া নববর্ষের আবাহনে,
স্মৃতি বলল ভুলনা আমায় নতুন বছরের স্মৃতির টানে।
ইচ্ছে হলে ডেকে নিও আছি তোমার মনের কোণে,
হাজার বার ডাকলেও আমায় পাবেনা আমার দেখা
শুকনো পাতা ঝরে পড়েছে ফুটেছে গাছে নব মঞ্জুরী,
বৈশাখ মাসের দাবদাহে পড়েছে বাঙালি দুটি শাড়ি।
ব্যবসা দাররা হিসেবে ব্যস্ত হালখাতা পাশে মস্ত ভারী,
কচিকাচারা খুশিতে মাতে ভুলেছে সব দুঃখ আর গ্লানি।
হরেক রকম জিনিস নিয়ে গ্রামে গঞ্জে বসেছে মেলা
হেঁসেল ঘরে গিন্নি রাধে নানা ধরনের ব্যঞ্জন সারাবেলা।
বাউল সুরে গাইছে দূরে মানবতার সেই গান,
বর্ষবরণে আবির মেখে পথের ধারে হিন্দু-মুসলমান।
সিঁদুর রাঙা মাঙ্গলিক ঘটে গাইছে নববর্ষের গান,
বর্ষবরণে মেতেছে আজ সব বাঙালির মন প্রাণ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনাকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো বৌদি।কবিতাটিও দারুণ,নতুন বছরের নতুন সময় শুভ সময় বয়ে আনুক আপনার জীবনে।

 3 years ago 

পহেলা বৈশাখ নিয়ে খুবি সুন্দর কবিতা লিখেছেন। আপনান কবিতা পড়ে আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দিদি।প্রতিটি দিন কাটুক আনন্দে।আপনি পহেলা বৈশাখ নিয়ে দারুন কবিতা লিখেছেন।খুব ভাল লেগেছে।ধন্যবাদ দিদি সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি আপনার কবিতা গুলো এমনিতেই অনেক চমৎকার হয়। আর আপনি আজকে নববর্ষ উপলক্ষ্যে খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন যেটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

বৌদি আজকে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।তাই প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা রইল। আর নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর কবিতা লিখেছেন। সত্যি কবিতার ভাষায় অসাধারণ ছিল।

 3 years ago 

শুভ নববর্ষ বৌদি। ঠিকই বলেছেন আমরা সকলেই পুরোনো বছরের দুঃখ, কষ্ট গুলোকে দূরে ঠেলে রেখে নতুন বছরের আনন্দে মেতে উঠি। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটি লাইন একদমই বাস্তব। এইভাবেই প্রতিবছর আমাদের নববর্ষ উদযাপন হয়ে আসছে।

 3 years ago 

বৌদি প্রথমেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। বেশ ভালোই কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য।

শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বৌদি। নববর্ষ উপলক্ষে খুব চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। নববর্ষ উপলক্ষে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বৌদি আপনার লেখা "পহেলা বৈশাখ" কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আমাদের এদিকে পহেলা বৈশাখ আসার আগেই ব্যবসায়ীরা হালখাতা শুরু করে দিয়েছে। অসাধারণ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37