রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। আজকের বুকমার্কটি সাই-ফক্সের মুখের মত তৈরি করেছি। সাই-ফক্সতো আমাদের সকলেরই পছন্দ। তাই ভাবলাম যে সাই-ফক্সের বুকমার্ক তৈরি করি। বুকমার্ক তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য যখনই সময় পাই এই বুকমার্কগুলো তৈরি করি। এই বুকমার্কগুলো বইয়ের মাঝে দিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে। সে ক্ষেত্রে বইয়ের পাতা ভাঁজ করে নষ্ট করার দরকার পরে না। যদিও আমি অসংখ্য বুকমার্ক তৈরি করি কিন্তু কিছুদিন পরে কোন বুকমার্ক আর খুঁজে পাই না। এজন্য আবারো বানাতে হয়। যাইহোক আশা করি আজকের বুকমার্কটি আপনাদের ভালো লাগবে।



IMG20240612113158.jpg



প্রয়োজনীয় উপকরণ::

রঙিন কাগজ
কাঁচি
কলম
আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। কাগজটি বাম পাশ থেকে একবার কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240612111110.jpgIMG20240612111116.jpg

এখন ভাঁজ খুলে কাগজটি ঘুরিয়ে নিচের দিক থেকে কোনা করে ভাঁজ করেছি। তারপর উপরের দিকে আরো একবার ভাঁজ করেছি।


IMG20240612111148.jpgIMG20240612111203.jpg

কাগজটি মাঝখান থেকে এক ভাঁজ করেছি।


IMG20240612111219.jpg


মাঝের ভাঁজ খুলে দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।


IMG20240612111229.jpgIMG20240612111248.jpg

দুই কোনার ভাঁজ প্রথমে সমান করে উপরের দিকে ভাঁজ করে দিয়েছি। তারপর ভাঁজ খুলে একটু বাঁকা করে উপরের দিকে ভাঁজ করেছি।


IMG20240612111440.jpgIMG20240612111529.jpg


এখন ভাঁজটি ঘুরিয়ে ভিতর দিকে নিচের ছবির মত করে ভাঁজ করেছি।


IMG20240612111722.jpg


সাদা একটি কাগজ কোনা করে কেটে বুকমার্কের উপরে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে।


IMG20240612112249_01.jpgIMG20240612112435.jpg

সাদা আরেকটি কাগজ নিয়ে নিচের ছবির মত করে এঁকে কেটে নিয়েছি।


IMG20240612112526.jpgIMG20240612112603.jpg

সাদা কাগজটি বুক মার্কের উপরে লাগিয়ে দিয়েছি। তারপর চোখ, মুখ এঁকে নিয়েছি।


IMG20240612112905.jpgIMG20240612113117.jpg

IMG20240612113139.jpg


IMG20240612113152.jpg


এভাবেই আমার বুক মার্কটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের বুকমার্ক তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতা দিয়ে তৈরি করলেন। আপনার তৈরি করা দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতেই কিছুটা দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই বই যারা পড়েন, বইয়ের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য বুকমার্ক খুবই জরুরী একটি জিনিস। যতই থাকুক, তবুও মনে হয় কম হয়ে যায়! আপনি আজ বেশ সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। আমার কাছে বেশ দারুণ লেগেছে আপু।

 2 years ago 

এই বুকমার্ক গুলো দিয়ে রাখলে বইগুলো খুব যত্নে থাকে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন এই বুকমার্কগুলো বইয়ের ভিতরে রাখলে দেখতেও সুন্দর লাগে এবং বইয়ের ভাঁজও নষ্ট হয় না । আর আপনার আজকের বুকমার্কটা কিন্তু অন্যরকম সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে খুব আকর্ষণীয় লাগছে । আমার কাছে খুবই ভালো লাগলো ।

 2 years ago 

বইয়ের পাতা ভাঁজ করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই বুকমার্ক গুলো ব্যবহার করলে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আপনি ,দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করে দেখতে আমার অনেক ভালো লাগে আপনার বুকমার্ক তৈরি করার ক্ষেত্রে কাগজগুলো ভাজ করে নিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে বুকমার্ক তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপনি। এমন সুন্দর বুক মার্ক আমাদের মাঝে শেয়ার করে দেখে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে খুব চমৎকার ভাবে সাইফক্সের বুকমার্ক তৈরি করেছেন। এইগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বুকমার্ক তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যাতে দেখে যে কেউ বানাতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের বুকমার্ক তৈরি টি চমৎকার সুন্দর হয়েছে। বুকমার্ক টি একদমই সাই-ফক্সেরের মুখচ্ছবি বানিয়েছেন। ভীষণ চমৎকার লাগছে আপনার রঙ্গিন কাগজের সাই ফক্সের বুকমার্ক। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে সাই ফক্সের বুকমার্ক টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সাইফক্স এর মুখচ্ছবির মতোই বানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই সাইফক্স আমাদের সবার খুব পছন্দের। বুকমার্কটা দারুন হয়েছে আপু। বেশ সুন্দর লাগছে দেখতে। দারুণভাবে প্রত্যেকটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামী শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সাইফক্স আমাদের সকলেরই পছন্দের। এজন্যই তো সাইফক্স শেপের বুকমার্ক তৈরি করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক বেশি সুন্দর দেখতে একটা বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করা এই সুন্দর বুকমার্কটা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই বুকমার্কটা দেখতে কিন্তু খুব কিউট লাগতেছে। সাইফক্স আসলেই আমরা সবাই অনেক পছন্দ করি। আর সাইফক্সের শেপে এই বুকমার্কটা তৈরি করাতে বেশি দারুন হয়েছে। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার এই সুন্দর হাতের কাজটা অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

আমার তৈরি বুক মার্কটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38