একটি ভিন্ন ধরণের ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি চোখ ধাঁধানো আর্ট শেয়ার করবো। এই ধরনের আর্টগুলো দেখলে চোখে ধাঁধা লেগে যায়। এরকম কলম দিয়ে আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু কলমের আর্টগুলো খুব সাবধানে আর্ট করতে হয়। একবার ভুল হয়ে গেলে মুছে ঠিক করার কোন উপায় থাকে না। তখন শুরু থেকে আবার আর্টটি করতে হয়। আজকের আর্টটি সুন্দরভাবে করার জন্য প্রথমে বৃত্ত এঁকে নিয়েছি। যাতে সবগুলো ঘর সমান হয়। সবশেষে আর্টটি করার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231120212144.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
কম্পাস
স্কেল



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের ভিতর স্কেল দিয়ে কতগুলো দাগ দিয়েছি। প্রতিটি বৃত্তের ঘরে একটি করে গোল দিয়ে ঘুরিয়ে দাগ দিয়েছি।


IMG20231120204204.jpgIMG20231120204521.jpg

তারপর আরো কিছু দাগ দিয়েছি নিচের ছবির মত করে। সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করে পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে দিয়েছি।


IMG20231120204700.jpgIMG20231120205904.jpg

এখন নিচের ছবির মত করে দুইপাশ থেকে চিকন করে দাগ দিয়েছি।


IMG20231120205953.jpgIMG20231120210148.jpg

সবগুলো ঘরে দাগ দেওয়া হয়ে গেলে মাঝের অংশে আবারো চিকন করে দাগ দিয়ে মাথার সাইডে মোটা করে দিয়েছি।


IMG20231120210220.jpgIMG20231120210428.jpg
IMG20231120210627.jpgIMG20231120211043.jpg

সবগুলো ঘরে একই রকম করে দাগ দেওয়া হয়ে গেলে পেন্সিল দিয়ে ভিতরে রং করেছি। তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20231120211416.jpgIMG20231120211555.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231120211647.jpg


IMG20231120212123.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif
IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

এই আর্টগুলো আমার কাছেও অনেক ভালো লাগে । ঠিক বলেছেন এগুলো একবার কলম দিয়ে করলে সাবধানেই করতে হয় ভুল হলে আর মোছার সম্ভাবনা থাকে না। আমি তো আগে পেন্সিল দিয়ে একটু করে নেই তারপরে কলম দিয়ে করতে শুরু করি আপনি তো সরাসরি কলম দিয়ে করে নিলেন । আজকের আর্টটি কিন্তু ভালই হয়েছে।

 2 years ago 

আপনার কাছেও এ ধরনের আর্ট গুলো ভালো লাগে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার আর্ট করেছেন আপু খুবই সুন্দর লেগেছে আপনার আর্ট করার নিখুঁত- দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট করার দক্ষতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই আট ফরমটিকে বলা হয় ডুডুল আর্ট। এটি খুব বিখ্যাত একটি আর্ট ফর্ম। আর এটি একটি থেরাপি হিসেবেও কাজ করে। আমি অনেক ডাক্তারের কাছে শুনেছি, যাদের তীব্র মাইগ্রেনের সমস্যা আছে বা ডিপ্রেশনের রোগী তাদের এই আর্টফর্মটা করতে দেওয়া হয়। আপনার একটি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু এই আর্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। জানা ছিল না। এরপর মাইগ্রেনের ব্যথা উঠলে এরকম আর্ট করার চেষ্টা করব।

 2 years ago (edited)

আপু আপনার এই আর্টগুলো সব সময় আমাকে অনেক মুগ্ধ করে। এই আটগুলো করতে অনেক কঠিন। আমি কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু এলোমেলো হয়ে যায়। আজ আপনার ভিন্ন ধরনের আটটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। খুবই সুন্দর করে ধাপগুলো তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের আর্টগুলো আমার কাছেও খুবই ভালো লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

সব সময় আপনার আর্টগুলো ব্যতিক্রম হয়ে থাকে। আজকের আর্টটিও ঠিক তেমনি। আমার কাছে মনে হয়েছে আর্টটি করতে আপনার অনেক সময় লেগেছে এবং অনেক ধৈর্য ধারণ করে করতে হয়েছে। কারণ আপনি ঠিকই বলেছেন একবার ভুল হয়ে গেলে এই আটটি আবার শুরু থেকে করতে হয়।

 2 years ago 

ব্যতিক্রম ধরনের আর্ট করার চেষ্টা করি। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

এই আর্টগুলি জ্যামিতিক আকারের বলে আমার মনে হয়।তাছাড়া আপনি ঠিক বলেছেন আপু,চোখে কেমন ধাঁধা ধরে যায় আর্টগুলি দেখে।আপনার আর্টটি খুবই সুন্দর হয়েছে, ভালো লাগলো দেখে।পেন দিয়ে এমন আর্টগুলি দেখতে বরাবরই ভালো লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ধরনের আর্টগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখে ধাঁধা লেগে যায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চোখ ধাঁধানো আর্ট করেছেন আপু। এটা ঠিক বলেছেন,‌কলমের আর্ট গুলো অনেক সাবধানতার সাথে করতে হয় কারণ একটু ভুল হলে আর কিছু করার থাকে না। বরাবরের মতে দারুন একটা আর্ট শেয়ার করেছেন আপনি। প্রথম দেখাতে একটু কঠিন মনে হলো প্রত্যেকটা স্টেপ ভালোভাবে খেয়াল করলে অনেকটাই সহজ মনে হয়। ‌ খুব সুন্দর হয়েছে আপনার আজকের আর্ট।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই আর্ট আপনি কিভাবে করলেন জানিনা আমার কিন্তু দেখে এলোমেলো লাগতেছে। মনে হচ্ছে বেশ কঠিন এই আর্ট আঁকা। সত্যিই দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু ধাপ গুলো বেশ কঠিন লেগেছে। আর এ ধরনের আর্টগুলো করতে বেশ সাবধানে করতে হয়। সামান্য কোন ধরনের ত্রুটি হলে আবারো শুরু থেকে করতে হয়।

 2 years ago 

দেখতে কিছুটা এলোমেলো লাগে কিন্তু মাথা ঠান্ডা করে আঁকতে বসলে সহজেই করা যায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এরকম ভাবে ভিন্ন রকমের আর্ট অঙ্কন করলে সেগুলো দেখতে খুব ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর একটা আর্ট অঙ্কন করেছেন ভিন্ন রকম ভাবে। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনার অংকন করা আজকের এই আর্ট টি সত্যি অনেক বেশি চোখ ধাঁধানো হয়েছে। এগুলো যদি সাবধানতা অবলম্বন করে অংকন করা হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে থাকে। এই আর্ট গুলো অনেক বেশি মনোযোগ সহকারে অংকন করা লাগে। খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই আর্ট।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কলম দিয়ে আঁকার কারণে খুব সাবধানতা অবলম্বন করে আঁকতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36