লাক্ষা মাছের ফ্রাই

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনাদের সঙ্গে একটি সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করবো।সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো সামুদ্রিক মাছ খাওয়া। তাছাড়া সামুদ্রিক মাছে ওমেগা থ্রি থাকে। যা হৃদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আজকে সামুদ্রিক লাক্ষা মাছের ফ্রাই এর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাচ্চারা বেশিরভাগ সময় মাছ খেতে চায় না। যদি মাছ ভেঁজে দেওয়া হয় তাহলে খুব মজা করে খায়। আমি আবার মাছ ভাঁজতে খুবই ভয় পাই। কারণ তেল ছিটে গায়ে লাগার সম্ভাবনা থাকে। তারপরও কি আর করার। বাচ্চাদের খাওয়ার জন্য মাঝে মাঝে ভাঁজতে হয়। যেকোনো মাছ এভাবে ভাঁজলে খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20240216133126.jpg




লাক্ষা মাছ
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
জিরা গুড়া
আদাবাটা
রসুন বাটা
লবণ
সরিষার তেল
ধনিয়া পাতা
পিয়াজ
কাঁচামরিচ
লেবু


PhotoCollageMaker_20240216_211041836.jpg


প্রথমে মাছগুলোকে ভালোমতো ধুয়ে একটি পাত্রে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়েছি। তারপর গুড়া মশলাগুলো সব দিয়েছি।


IMG20240216103140.jpgIMG20240216103251.jpg

তারপর লেবুর রস দিয়ে ভালোমতো মাখিয়ে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি।


IMG20240216103439.jpgIMG20240216103535.jpg

এক ঘন্টা পর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিয়েছি।


IMG20240216131028.jpgIMG20240216131646.jpg

মাছগুলো অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেঁজে নিব। দুই পাশ ভালোমত ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে আরো একটু তেল দিয়ে পিঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি।


IMG20240216132400.jpgIMG20240216132424.jpg

পিঁয়াজ মরিচ কুচি গুলো একটু ভেঁজে নিয়ে ধনিয়া পাতা কুচিগুলো দিয়েছি। তারপর মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি।


IMG20240216132524.jpgIMG20240216132621.jpg

মসলার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240216132653.jpg


IMG20240216133124.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার লাক্ষা মাছের ফ্রাই তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আপু সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যেকোনো মাছের ফ্রাই আমার কাছে খুবই ভালো লাগে। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছে। যে কোন মাছের ফ্রাই আমার কাছে খুবই ভালো লাগে। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাছ ফ্রাই করে খেতে ভালো লাগে। কিন্তু আমার খুবই ভয় লাগে মাছ ফ্রাই করতে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসাধারণ ভাবে পদটি তুলে আনলেন আমাদের মধ্যে। বাংলাদেশে অনেক ধরনের মাছের বৈচিত্র্য আছে। এবার যখন গেছিলাম দড়ি মাছ খাইয়েছিল এক দাদা। এখানে পাওয়া যায় না। সব মিলিয়ে আপনার রেসিপি জিভে জল আনা। মনে হচ্ছে ছবি থেকে বের করেই খেয়ে নি। ছবিগুলির ক্রমও একদম যথোপযুক্ত। ব্যাখ্যাও খুব সহজ।

 2 years ago 

এই মাছ এভাবেই ভেঁজে খেতে বেশি ভালো লাগে। এজন্য রান্না করেছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সামুদ্রিক মাছ খাওয়া বাচ্চাদের জন্য ভীষণ উপকারী শুধু বাচ্চাদের নয় সবার জন্য ই উপকারী। হৃদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আজকে সামুদ্রিক লাক্ষা মাছের চমৎকার সুন্দর ফ্রাই করেছেন আপু।ভীষণ লোভনীয় হয়েছে আপনার মাছের ফ্রাই গুলো।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে লাক্ষা মাছের ফ্রাই রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এজন্যই মাঝে মধ্যে সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করি। বাচ্চাদের জন্য খুব উপকারী হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

লাক্ষা মাছের ফ্রাই দিচ্ছে বেশ মজাদার ভাবে আপনি তৈরি করেছেন। এই মাছটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। তবে দেখে তো মনে হচ্ছে এটা অনেক বেশি মজাদার একটা মাছ। সামুদ্রিক মাছ আসলেই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আমরা তো সব সময় এখন সামুদ্রিক মাছ খাওয়ারই চেষ্টা করি। সামুদ্রিক মাছ রান্না করলে অথবা এরকম ভাবে ফ্রাই করলে সত্যি খুব ভালো লাগে। আমার মেয়েও ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে। আর আমি তো সবসময় তার জন্য মাছ ভাজা তৈরি করি। আপনার বাচ্চারা নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিল রেসিপিটা।

 2 years ago 

আপনার যেহেতু এই মাছ আগে খাওয়া হয়নি তাহলে সময় সুযোগ হলে একবার খাওয়ার চেষ্টা করবেন আপু। খুব ভালো লাগবে আশা করি।

 2 years ago 

সামুদ্রিক মাছ খুবই উপকারী। এই মাছ বড়দের জন্য খাওয়া যেমন ভালো তেমনি বাচ্চাদের জন্যও খুব উপকারী। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না কিন্তু এভাবে যদি মাছ ভেজে দেওয়া হয় তাহলে তারা খেতে খুব মজা পায়। আপু যখন মাছ ভাজবেন তখন চুলার আঁচ অল্প রেখে তারপর ভাজবেন তাহলে তেল ছিটার সম্ভাবনা কম থাকবে। যাই হোক আপনার মাছ ভাজা রেসিপি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বড় ছেলে তো মাছ একদমই খেতে চায় না। শুধু এভাবে ভেজে দিলে মাছ খায়। এজন্য এভাবে ভাজা হয় মাঝেমধ্যে। চুলার জ্বাল কমিয়ে ভাজলে অনেক সময় লাগে। সেজন্য আবার দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা করে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছে তো যে এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যে কোন খাবারই সবাই মিলে একসঙ্গে খেলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

 2 years ago 

বাহ বেশ মজার মাছ ফ্রাই করলেন আপু আপনি। লাক্ষা মাছ খেতে খুবই সুস্বাদু একটি মাছ। বিশেষ করে শুটকি লাক্ষা মাছ খেতে খুবই মজার হয়। আপনি ঠিক বলছেন এভাবে যদি ফ্রাই করে দেওয়া হয় তাহলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করেন। কি আর করবেন আপু যেহেতু ফ্রাই করতে ভয় পান তারপরও তো করতে হবে বাচ্চাদের জন্য। যাক অবশেষে রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

শুটকি লাক্ষা খেতেও খুবই মজা লাগে। কিন্তু এভাবে তাজা লাক্ষা ফ্রাইও খুব মজা । ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু সামুদ্রিক মাছ আমাদের জন্য অনেক উপকারী। আর মাছ ভাজলে সত্যিই তেল ছিটে এসে আমাদের শরীরের কোন না কোন সমস্যা হতে পারে। তারপরও সাবধানতা অবলম্বন করে এবং বাচ্চাদের কথা চিন্তা করে সব কাজ করতেই হয়। আপনার রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। বেশ দারুণভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

তেল ছিটার ভয়ে তো মাছ ভাজতে ইচ্ছা করে না। কিন্তু এখন বাচ্চাদের জন্য মাঝেমধ্যে ভাজার চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38